বাংলা সাহিত্যে চৈতন্যদেবের জীবনী নিয়ে রচিত বিভিন্ন কবি সাহিত্যিকদের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ ছিলেন অগ্রগণ্য। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত (Chaitanya Charitamrita by Krishnadas Kaviraj) বাঙালি পাঠকের মন সহজে জয় করে নিয়েছিল।
কৃষ্ণদাস কবিরাজের জীবনী
কবি নিজে সংক্ষিপ্ত আত্মপরিচয় দিয়েছিলেন। তা থেকে জানা যায় – বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী ঝামটপুর গ্রামে এক সচ্ছল পরিবারের কৃষ্ণ দাস কবিরাজের জন্ম হয়। কৃষ্ণদাস কবিরাজের পিতার নাম ছিল ভগিরথ ও মাতা ছিলেন সুনন্দা দেবী। কবি ছিলেন নিত্যানন্দের শিষ্য। বাড়িতে কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠিত ছিল। ফলে তার বাড়িতে হরিনাম সংকীর্তন হত। একদা নিত্যানন্দের স্বপ্নাদেশ পেয়ে কবি বৃন্দাবনে চলে যান। বৃন্দাবনে বৈষ্ণব গোস্বামীদের সঙ্গে কবির পরিচিতি হয় ও তিনি ভক্তিশাস্ত্র অধ্যয়ন করেন। কৃষ্ণদাস কবিরাজের জন্ম বৃত্তান্ত নিয়ে মতান্তর থাকলেও ডঃ বিমান বিহারী মজুমদারের মতে কবির জন্মকাল হল ১৫২৭ খ্রিস্টাব্দ এবং ১৫৮২ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইহলোক ত্যাগ করেন।
কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত | Chaitanya Charitamrita by Krishnadas Kaviraj
চৈতনের জীবনী নিয়ে রচিত চৈতন্যচরিত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি হলেন কৃষ্ণ দাস কবিরাজ। তার রচিত গ্রন্থের নাম হল চৈতন্যচরিতামৃত। সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যে কৃষ্ণদাস কবিরাজের ন্যায় অগাধ পান্ডিত্য ও প্রতিভার অধিকারী ছিলেন কৃষ্ণদাস কবিরাজ। তাই তাঁর রচিত চৈতন্যচরিতামৃত গ্রন্থটি বাঙালির তথা সমগ্র বৈষ্ণব সমাজের মন জয় করে নিয়েছিল।
চৈতন্যচরিতামৃত রচনাকাল
চৈতন্যচরিতামৃত রচনাকাল সম্পর্কে বিভিন্ন মতভেদ পাওয়া যায়। কোন কোন পন্ডিতগণ বলেন ১৬১২ খ্রিস্টাব্দ বা ১৬১৫ খ্রিষ্টাব্দ। আবার কারো কারো মতে ১৫৯২ খ্রিস্টাব্দ সময়কালের কাছাকাছি চৈতন্যচরিতামৃত কৃষ্ণ দাস কবিরাজ রচনা করেন। তবে যাই হোক শতাব্দীর শেষপদে কিংবা সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে চৈতন্যচরিতামৃত গ্রন্থটি সম্পূর্ণ হয়।
চৈতন্যচরিতামৃত মূল ভাষা
চৈতন্যচরিতামৃত গ্রন্থটির মূল ভাষা হল বাংলা। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত গ্রন্থটি বাংলা ভাষায় লেখা তৃতীয় ও সর্বশেষ গ্রন্থ। এর পূর্বে তিনি সংস্কৃত ভাষায় দুটি গ্রন্থ রচনা করেন। বার্ধক্য বয়সে কবি বৃন্দাবনে যাত্রা করেন এবং সেখানে বৈষ্ণবদের সঙ্গে থেকে বিভিন্ন শাস্ত্র অধ্যায়ন করে চৈতন্যচরিতামৃত রচনা করেন। তিনি বলেছেন –
বৃদ্ধ জরাতুর আমি অন্ধ বধির।
হস্ত হালে মনোবুদ্ধি নহে মোর স্থির।।
নানা রোগগ্রস্ত চলিতে বসিতে না পারি।
পঞ্চরোগের পীড়ায় ব্যাকুল রাত্রিদিনে মরি।।
কবি বাধ্যক্য বয়সে জরাজীর্ণ শরীর নিয়ে চৈতন্যচরিতামৃত রচনা করলেও চৈতন্যচরিতামৃত গ্রন্থে বার্ধক্যের কোন চিহ্ন নেই। কোভিদ মন কত নবীন ও সতেজ ছিল তার পূর্ণ সাক্ষী এই চৈতন্যচরিতামৃত গ্রন্থ।
কবি শ্রীমদভাগবতগীতা, ব্রহ্মসংহিতা প্রভৃতি শাস্ত্র-সমুদ্রে ডুব দিয়ে উপযুক্ত প্রমাণ দিয়ে গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রতিষ্ঠাভূমি তৈরি করেছিলেন। তিনি বলেন – ‘কৃষ্ণ ভজনে নাই জাতি-কুলাদি বিচার’।
চৈতন্যচরিতামৃত গ্রন্থের পর্ব
কৃষ্ণদাস কবিরাজের রচিত চৈতন্যচরিতামৃত গ্রন্থটি মোট তিনটি লীলা পর্বে বিভক্ত। প্রত্যেকটি লীলাপর্ব আবার কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত, সেগুলি হল –
- আদি লীলাপর্ব – এই পর্বে বৈষ্ণবীয় দর্শন, চৈতন্য অবতারের প্রয়োজনীয়তা, অদ্বৈত নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর পরিচয়, শ্রীচৈতন্যের বাল্যলীলা, কৈশোর ও সন্ন্যাস জীবন বর্ণিত। এই আদি লীলা পর্ব চৈতন্যচরিতামৃতের প্রধান অংশ।
- মধ্য লীলাপর্ব – এই পর্বে আছে সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভুর নীলাচলে অবস্থান পর্যন্ত ছয় বছরের জীবন কাহিনী।
- অন্ত্য লীলাপর্ব – , এই পর্বে শ্রীচৈতন্যের শেষ 18 বছরের জীবনের বিস্তৃত পরিচয় আছে। এই পর্বটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ অন্য কোনো চৈতন্য জীবনীকার শ্রীচৈতন্যদেবের জীবনসায়াহ্নকাল সম্পর্কে বৃষ্টি তো পরিচয় দেননি।
তাই কৃষ্ণ দাস কবিরাজ মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন শক্তিমান ও প্রতিভাবান কবি। বৈষ্ণব ধর্মাদর্শে দীক্ষিত হয়ে তিনি নিরস তত্ত্বদর্শনকে শ্রী চৈতন্যচরিতামৃতের মধ্য দিয়ে রসাশ্রিত করে তুলেছেন। যেমন, রাধাকৃষ্ণ তত্ত্বের বর্ণনায় কবি রাধাকৃষ্ণের যুগল স্বরূপকে সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন –
মৃদমদ তার গন্ধে যৈছে অবিচ্ছেদ।
অগ্নি জ্বালাতে যৈছে নাহি কভু ভেদ।।
রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ
লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ।।
আবার, জীব ও ঈশ্বরের পার্থক্য বোঝাতে গিয়ে তিনি লিখেছেন –
অনন্ত স্ফটিকে যৈছে এক সূর্য ভাসে
তৈছে জীব গোবিন্দের অংশ পরকাশে।
কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত গ্রন্থের গুরুত্ব
বাংলা বৈষ্ণব সাহিত্যে চৈতন্যচরিতামৃত এক অনন্য ও প্রামাণ্য গ্রন্থ। এর রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ এই গ্রন্থের মাধ্যমে শ্রীচৈতন্য-এর জীবন, ভাবধারা ও দর্শনকে সুসংগঠিতভাবে উপস্থাপন করেছেন। এটি শুধু একটি জীবনী নয়, বরং ভক্তি, দর্শন ও সাহিত্যের এক অপূর্ব সংমিশ্রণ। তাই এই গ্রন্থের গুরুত্ব বহুমাত্রিক ও চিরস্থায়ী।
প্রামাণ্য জীবনীগ্রন্থ (Authoritative Biography)
এই গ্রন্থে শ্রীচৈতন্যের জীবনের ঘটনাবলী সুসংহত ও বিশদভাবে বর্ণিত হয়েছে। এটি অন্যান্য জীবনীগ্রন্থের তুলনায় অধিক সুসংগঠিত ও তথ্যসমৃদ্ধ। ফলে গবেষণা ও অধ্যয়নের ক্ষেত্রে এটি একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে গণ্য হয়। এই দিক থেকে গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
ভক্তি সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন (Masterpiece of Devotional Literature)
এই গ্রন্থে ভক্তির আবেগ ও আধ্যাত্মিকতা অত্যন্ত উচ্চমাত্রায় প্রকাশ পেয়েছে। পাঠকের মনে ঈশ্বরের প্রতি প্রেম ও শ্রদ্ধা জাগ্রত হয়। ভক্তির এই গভীরতা গ্রন্থটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। ফলে এটি ভক্তি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত।
বৈষ্ণব দর্শনের ব্যাখ্যা (Explanation of Vaishnava Philosophy)
চৈতন্যচরিতামৃত বৈষ্ণব দর্শনের মূল তত্ত্বগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করে। ভক্তি, প্রেম ও ঈশ্বর-সম্পর্কিত ধারণাগুলো সহজভাবে তুলে ধরা হয়েছে। এতে সাধারণ পাঠকও গভীর দর্শন উপলব্ধি করতে পারে। এই কারণে এটি দর্শনচর্চার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।
সাহিত্যিক সৌন্দর্য (Literary Excellence)
গ্রন্থটির ভাষা, অলংকার ও রচনাশৈলী অত্যন্ত সমৃদ্ধ। আখ্যান, বর্ণনা ও সংলাপের সুষম ব্যবহার কাব্যকে আকর্ষণীয় করে তুলেছে। বাংলা, সংস্কৃত ও ব্রজবুলির মিশ্রণ ভাষাকে বৈচিত্র্যময় করেছে। ফলে এটি সাহিত্যিক দিক থেকেও অত্যন্ত মূল্যবান।
শাস্ত্রনির্ভরতা (Scriptural Foundation)
কৃষ্ণদাস কবিরাজ তাঁর বক্তব্যকে শক্তিশালী করতে বিভিন্ন শাস্ত্রের উদ্ধৃতি ব্যবহার করেছেন। এতে গ্রন্থটি যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য হয়ে উঠেছে। শাস্ত্রসমর্থন এর প্রামাণিকতা বৃদ্ধি করেছে। ফলে এটি ধর্মীয় গ্রন্থ হিসেবেও বিশেষ মর্যাদা পেয়েছে।
আধ্যাত্মিক দিকনির্দেশ (Spiritual Guidance)
এই গ্রন্থ ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে কাজ করে। এতে ঈশ্বরপ্রাপ্তির সহজ পথ হিসেবে ভক্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাঠক এতে আত্মিক শান্তি ও অনুপ্রেরণা পায়। তাই এর আধ্যাত্মিক গুরুত্ব অত্যন্ত গভীর।
বাংলা সাহিত্যে প্রভাব (Influence on Bengali Literature)
চৈতন্যচরিতামৃত বাংলা বৈষ্ণব সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরবর্তী সাহিত্যিকদের উপর এর গভীর প্রভাব পড়েছে। এর রচনাশৈলী ও ভাবধারা বহু কাব্যে প্রতিফলিত হয়েছে। ফলে এটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি মাইলফলক।
কৃষ্ণদাস কবিরাজ চৈতন্যদেবের জীবনের ঘটনার ধারাবাহিকতার কমপর্যায় অনুসরণ করেননি। অলৌকিক কিছু ঘটনাও চৈতন্যচরিতামৃতে বিশেষভাবে স্থান পেয়েছে। তাই কৃষ্ণদাস চৈতন্যের ধারাবাহিক জীবনবৃত্তান্ত রচনা করতে চাননি। মহাপ্রভু চৈতন্যদেবের জীবনীকে অবলম্বন করে অত্যন্ত ভক্তি ও আন্তরিকতা সহকারে তাঁর জীবনের পবিত্র আদর্শ বা জীবনামৃত প্রচার করতে প্রয়াসী হয়েছেন কৃষ্ণদাস কবিরাজ। যা বাংলা সাহিত্যে বিশেষভাবে আজও প্রভাব বিস্তার করে থাকে।
উপসংহার
চৈতন্যচরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ তাঁর অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। তিনি কেবল শ্রীচৈতন্যদেবের জীবনী রচনা করেননি, বরং একটি দার্শনিক ও আধ্যাত্মিক গ্রন্থ নির্মাণ করেছেন। তাঁর ভাষা, ব্যাখ্যা ও চিন্তাধারা এই গ্রন্থকে অনন্য উচ্চতায় উন্নীত করেছে। তাই বাংলা বৈষ্ণব সাহিত্যে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত -এর গুরুত্ব অপরিসীম ও চিরস্থায়ী।
তথ্যসূত্র | Sources
- বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৩-৫ খন্ড)- সুকুমার সেন
- বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস- সজনীকান্ত দাস
- বাংলা সাহিত্যে গদ্য- সুকুমার সেন
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (৬-৯)- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
- বাংলা সাহিত্যের ইতিকথা (৩-৪)- ভূদেব চৌধুরী
- আধুনিক বাংলা কাব্য- তারাপদ মুখোপাধ্যায়
- বাংলা সাহিত্যের ইতিহাস – প্রাচীন ও মধ্যযুগ – ডক্টর শ্রীমন্তকুমার জানা – ওরিয়েন্টাল বুক কম্পানি প্রাইভেট লিমিটেড।
- Einsohn, A., & Schwartz, M. (2019). The copyeditor’s handbook: A guide for book publishing and corporate communications (4th ed.). University of California Press.
- Butcher, J., Drake, C., & Leach, M. (2016). Butcher’s copy-editing: The Cambridge handbook for editors, copy-editors and proofreaders (4th ed.). Cambridge University Press.
- Chicago Manual of Style. (2017). The Chicago manual of style (17th ed.). University of Chicago Press.
- Ritter, R. M. (2015). The Oxford guide to style (New Hart’s rules) (2nd ed.). Oxford University Press.
- Luey, B. (2010). Handbook for academic authors (5th ed.). Cambridge University Press.
- Chaitanya Charitamrita by Krishnadas Kaviraj
- Internet sources
কৃষ্ণদাস কবিরাজ প্রশ্ন উত্তর
প্রশ্ন – কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত গ্রন্থের ভাষা কি
উত্তর – কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত গ্রন্থের ভাষা হল বাংলা। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত বাংলা ভাষায় লেখা তৃতীয় ও সর্বশেষ গ্রন্থ।
প্রশ্ন – চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা কে
উত্তর – চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা হলেন চৈতন্য জীবনীকার কৃষ্ণদাস কবিরাজ
প্রশ্ন – চৈতন্যচরিতামৃত কয়টি খন্ডে বিভক্ত
উত্তর – চৈতন্যচরিতামৃত মোট তিনটি খন্ডে বিভক্ত। যথা – আদি লীলাপর্ব, মধ্য লীলাপর্ব ও অন্ত্য লীলাপর্ব।
Latest Articles
- অন্নদামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী | Theme and story of Annadamangal Kavya
- চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ড প্রশ্ন উত্তর | Chandimangal Akhetik Khanda Questions Answers
- চন্ডীমঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী | Chandimangal Kavya
- মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী সংক্ষেপ | Story of Manasa Mangal Behula Lakhindar
- মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্তের কবি প্রতিভার পরিচয় | Bijay Gupta in Manasamangal Kavya
- কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত টীকা | Chaitanya Charitamrita by Krishnadas Kaviraj
কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত | Chaitanya Charitamrita by Krishnadas Kaviraj সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।





