বাংলা সাহিত্যের মঙ্গলকাব্যের মধ্যে অন্যতম হল মনসামঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী (Story of Manasa Mangal Behula Lakhindar) মূলত বেহুলা লক্ষিন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী সংক্ষেপ | Story of Manasa Mangal Behula Lakhindar
বাংলা মঙ্গলকাব্যের ধারায় মনসামঙ্গল (Manasa Mangal) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। এখানে দেবী মনসার মাহাত্ম্য প্রতিষ্ঠা, লোকবিশ্বাস এবং মানবজীবনের সংগ্রাম একত্রে চিত্রিত হয়েছে। এই কাব্যের বিভিন্ন রচয়িতার মধ্যে কানা হরিদত্ত, বিজয় গুপ্ত বিশেষভাবে উল্লেখযোগ্য। মনসামঙ্গল কাব্য কেবল ধর্মীয় আখ্যান নয়; এটি সমাজ, সংস্কৃতি ও মানবিক আবেগের এক জীবন্ত দলিল।
মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু | Theme of Manasa Mangal
মনসামঙ্গল কাব্যের মূল বিষয়বস্তু হল দেবী মনসা-এর পূজা লাভের কাহিনী। এই কাব্যে দেখানো হয়েছে, কীভাবে তিনি মানুষের মধ্যে নিজের মাহাত্ম্য প্রতিষ্ঠা করতে চান। বিশেষ করে শিবভক্ত চাঁদ সওদাগর তাঁর পূজা করতে অস্বীকার করায় দেবী মনসা ক্রুদ্ধ হন।
এর ফলে মনসা চাঁদ সওদাগরের জীবনে একের পর এক বিপর্যয় নেমে আনেন। তাঁর ধন-সম্পদ, পরিবার এবং সন্তানের উপর নানা দুর্যোগ সৃষ্টি হয়। এই সংঘাতের মাধ্যমে দেবী ও মানুষের মধ্যে এক তীব্র দ্বন্দ্ব গড়ে ওঠে।
পরবর্তীতে চাঁদের পুত্র লখিন্দরের মৃত্যু এবং পুত্রবধূ বেহুলার অদম্য ভালোবাসা ও ত্যাগ কাহিনিকে নতুন মোড় দেয়। শেষ পর্যন্ত চাঁদ সওদাগর দেবী মনসার পূজা করতে বাধ্য হন। এর মাধ্যমে দেবী মনসার মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয় এবং তিনি মর্তলোকে পূজিতা দেবী হিসেবে স্বীকৃতি লাভ করেন।
মনসামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা | Story of Manasa Mangal
মনসামঙ্গল কাব্যের মূল কাহিনি চাঁদ সওদাগর ও দেবী মনসার দ্বন্দ্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে। চম্পক নগরের বিত্তশালী ও সম্মানীয় ব্যক্তি ছিলেন চাঁদ সওদাগর। তিনি ছিলেন শিবের অন্যতম ভক্ত। দেবী মনসা তাকে দিয়ে পূজা করালে অন্যান্য শ্রেণীর মানুষজন তাকে পূজা করবেন এই ভেবে মনসা চাঁদ সদাগরের কাছ থেকে পূজো আদায় করতে সচেষ্ট হয়। কিন্তু ঐশ্বর্যের অধিকারী ও শিবের ভক্ত চাঁদ সওদাগর মনসা দেবীর পূজা করতে অস্বীকার করেন। এবং তাকে চ্যাংমুড়ি কানি বলে অপমান করেন। এতে মনসা ক্রুদ্ধ হন। ফলে চাঁদ সদাগরের ও তার পরিবারের ওপর বিভিন্ন বিপদ নেমে আসে।
চাঁদ সওদাগর মনসার প্রতি এতই রাগী ছিলেন যে হেতালের লাঠি দিয়ে সাপকে আঘাত করেন। আবার চাঁদ সদাগরের স্ত্রী সনকা গোপনে দেবী মনসার পুজো করলে চাঁদ সদাগর জানতে পেরে পুজোর সামগ্রী ভেঙে লন্ড ভণ্ড করে দেন। এতে দেবী মনসা আরও রেগে গিয়ে চাঁদ সদাগরের উপর অনিষ্ট সাধন করতে থাকেন।
একে একে চাঁদ সদাগরের ছয় পুত্র সর্প দংশনে মারা যান। চাঁদ সদাগরের বাণিজ্য, ঐশ্বর্য সমস্ত কিছু নষ্ট হয়ে যায় । এবং চাঁদ সদাগর পথের ভিখিরি হয়ে যান। তবুও চাঁদ সদাগর এই ভয়ংকর সর্বনাশের মুখে অচল থাকেন। কিছুতেই তিনি মনসা দেবীর পূজা করবেন না। তিনি রাগের সুরে বলেছেন –
যেই হাতে পুঁজি আমি দেব শূলপানি,
সেই হাতে নাহি পুজি চ্যাংমুড়ি কানি।
পরবর্তীকালে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে সপ্তডিঙ্গা হারিয়ে কোনরকমে প্রাণ বাঁচিয়ে চাঁদ সদাগর দেশে ফেরেন। পরিশেষে উপযুক্ত সময়ে চাঁদের সাত পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্র লখিন্দরকে বিয়ে দেওয়া হয় বেহুলার সঙ্গে।
চাঁদ সদাগর আগে থেকে জানতে পেরেছিলেন যে তাঁর ছয় ছেলের মত লখিন্দরকেও মনসা ছাড়বেন না। তাই তিনি সান্তালি পর্বতে বিশ্বকর্মাকে দিয়ে লৌহ বাসর ঘর করেন। কিন্তু মনসা ছলেবলে কৌশলে লৌহ বাসরে ছিদ্র করে দেন। সেই ছিদ্র দিয়ে লৌহ বাসর ঘরে মনসার পাঠানো সাপ প্রবেশ করেন। বিবাহরাত্রেই কালনাগিনী সাপের দংশনে লখিন্দরের মৃত্যু হয়। এরপর বেহুলা তাঁর মৃত স্বামীকে নিয়ে ভেলা ভাসিয়ে দেবলোকের উদ্দেশ্যে যাত্রা করেন।
দীর্ঘদিনের দুঃখ দুর্দশা সহ্য করে বেহুলা নেতা ধোপানির ঘাটে এসে উপস্থিত হন এবং নেতা ধোপানির কিছু কাপড় বেহুলা পরিষ্কার করে দেন। এগুলি ছিল দেবতাদের বস্ত্র। কেটে দেবতারা অনেক খুশি হন এবং বেহুলাকে স্বর্গলোকে ডেকে পাঠান। স্বর্গলোকে বেহুলার নিত্য দেখে দেবতারা খুশি হন এবং যাবতীয় দুঃখ দুর্দশা মোচনের আশীর্বাদ করেন। অর্থাৎ বেহুলার অদম্য ভালোবাসা, ধৈর্য ও সংগ্রামের ফলে দেবতারা সন্তুষ্ট হন এবং লখিন্দর পুনর্জীবন লাভ করে।
বেহুলা তার স্বামীকে নিয়ে ফিরে আসেন। চাঁদ সওদাগর সবকিছু বেহুলার মুখ থেকে শোনেন চাঁদ সদাগর সবকিছু ফিরে পাবেন এই আশ্বাস পান। শেষ পর্যন্ত চাঁদ সওদাগর মনসার পূজা করতে রাজি হন। তিনি ডান হাত দিয়ে শিবকে পূজা করেন তাই বাম হাত দিয়ে মনসাকে পূজা করবেন এ কথা জানান। চাঁদ সদাগর বলেন –
“পিছু দিয়া বাম হাতে তোমারে পূজিব”।
এতেই মনসা দেবী সন্তুষ্ট হন। আজ সদাগরের পুজোর পর মনসা দেবীর পূজা মর্ত্যলোকে প্রচারিত হয় এবং দেবীর মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়।
মনসামঙ্গল কাব্যের চরিত্র | Characters of the Manasa Mangal Kavya
মনসামঙ্গল কাব্য একটি পৌরাণিক কাব্য। এই কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য চরিত্রগুলি হল –
১. দেবী মনসা
মনসা সাপের দেবী এবং কাব্যের কেন্দ্রীয় চরিত্র। তিনি মানুষের পূজা লাভ করতে চান এবং নিজের মাহাত্ম্য প্রতিষ্ঠার জন্য নানা লীলা করেন। চাঁদ সওদাগরের প্রতি তাঁর ক্রোধ কাহিনির মূল চালিকা শক্তি।
২. চাঁদ সওদাগর
চাঁদ সওদাগর একজন ধনী বণিক ও শিবভক্ত। তিনি মনসার পূজা করতে অস্বীকার করেন, যার ফলে দেবীর ক্রোধের শিকার হন। তাঁর অহংকার ও দৃঢ়তা কাহিনির প্রধান দ্বন্দ্ব সৃষ্টি করে।
৩. বেহুলা
বেহুলা কাব্যের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তিনি স্বামী লখিন্দরের প্রতি অনন্য ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক। তাঁর ধৈর্য ও সাহস কাহিনির মোড় ঘুরিয়ে দেয়।
৪. লখিন্দর
লখিন্দর চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র এবং বেহুলার স্বামী। বিবাহরাত্রেই সাপের দংশনে তাঁর মৃত্যু ঘটে। পরে বেহুলার প্রচেষ্টায় তিনি পুনর্জীবন লাভ করেন।
৫. শিব
শিব চাঁদ সওদাগরের উপাস্য দেবতা। তিনি মনসার পিতা হিসেবেও পরিচিত। কাহিনিতে তিনি কখনো নিরপেক্ষ, আবার কখনো পরিস্থিতি অনুযায়ী ভূমিকা পালন করেন।
৬. পার্বতী
পার্বতী দেবী শিবের পত্নী এবং মনসার সঙ্গে তাঁর সম্পর্ক গুরুত্বপূর্ণ। তিনি অনেক সময় মধ্যস্থতার ভূমিকা পালন করেন। তাঁর মাধ্যমে দেবলোকে মানবিক আবেগের প্রতিফলন দেখা যায়।
৭. নেতা ধোপানি
নেতা ধোপানি একটি লোকজ চরিত্র, যিনি বেহুলার যাত্রাপথে সাহায্য করেন। তাঁর উপস্থিতি কাহিনিকে বাস্তবধর্মী করে তোলে। তিনি সাধারণ মানুষের প্রতিনিধি।
উপসংহার
তাই বলা যায়, মনসামঙ্গল (Manasa Mangal) কাব্য একটি বহুমাত্রিক সাহিত্যকর্ম। এতে দেবী মনসার মাহাত্ম্য, মানবজীবনের সংগ্রাম এবং সমাজের বাস্তব চিত্র একত্রে প্রকাশিত হয়েছে। বেহুলার প্রেম ও ত্যাগ, চাঁদ সওদাগরের অহংকার এবং দেবীর শক্তি—এই সবকিছু মিলিয়ে কাব্যটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাই এর গুরুত্ব আজও অপরিসীম।
তথ্যসূত্র | Sources
- বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৩-৫ খন্ড)- সুকুমার সেন
- বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস- সজনীকান্ত দাস
- বাংলা সাহিত্যে গদ্য- সুকুমার সেন
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (৬-৯)- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
- বাংলা সাহিত্যের ইতিকথা (৩-৪)- ভূদেব চৌধুরী
- বাংলা সাহিত্যের ইতিহাস – প্রাচীন ও মধ্যযুগ – ডক্টর শ্রীমন্তকুমার জানা – ওরিয়েন্টাল বুক কম্পানি প্রাইভেট লিমিটেড।
- Einsohn, A., & Schwartz, M. (2019). The copyeditor’s handbook: A guide for book publishing and corporate communications (4th ed.). University of California Press.
- Butcher, J., Drake, C., & Leach, M. (2016). Butcher’s copy-editing: The Cambridge handbook for editors, copy-editors and proofreaders (4th ed.). Cambridge University Press.
- Chicago Manual of Style. (2017). The Chicago manual of style (17th ed.). University of Chicago Press.
- Ritter, R. M. (2015). The Oxford guide to style (New Hart’s rules) (2nd ed.). Oxford University Press.
- Luey, B. (2010). Handbook for academic authors (5th ed.). Cambridge University Press.
- Story of Manasa Mangal Behula Lakhindar
- Internet sources
মনসামঙ্গল কাব্যের প্রশ্ন উত্তর | Questions and Answers on the Manasa Mangal Kavya
প্রশ্ন – মনসামঙ্গল কাব্যের দুজন উল্লেখযোগ্য কবি কে?
উত্তর – মনসামঙ্গল কাব্যের দুজন উল্লেখযোগ্য কবি হলেন কবি কানা হরিদত্ত, কবি বিজয় গুপ্ত, নারায়ন দেব প্রমূখ।
প্রশ্ন – মনসা কেন চাঁদ সওদাগরের উপর ক্রুদ্ধ ছিলেন?
উত্তর – দেবী মনসা চাঁদ সওদাগরের উপর ক্রুদ্ধ ছিলেন, তাঁর কারণ হল —
👉 চাঁদ সওদাগর ছিলেন শিবভক্ত এবং তিনি মনসার পূজা করতে অস্বীকার করেন।
👉 তিনি মনসাকে দেবী হিসেবে স্বীকৃতি দিতে চাননি।
প্রশ্ন – পূর্ববঙ্গে মনসামঙ্গল কাব্যটি কী নামে পরিচিত?
উত্তর – পূর্ববঙ্গে মনসামঙ্গল কাব্যটি “পদ্মাপুরাণ” নামে পরিচিত।
প্রশ্ন – মনসামঙ্গল কাব্যের প্রথম কবি কে?
উত্তর – মনসামঙ্গল কাব্যের প্রথম কবি হলেন বিশিষ্ট কবি কানা হরিদত্ত।
Latest Articles
- অন্নদামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী | Theme and story of Annadamangal Kavya
- চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ড প্রশ্ন উত্তর | Chandimangal Akhetik Khanda Questions Answers
- চন্ডীমঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী | Chandimangal Kavya
- মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী সংক্ষেপ | Story of Manasa Mangal Behula Lakhindar
- মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্তের কবি প্রতিভার পরিচয় | Bijay Gupta in Manasamangal Kavya
- কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত টীকা | Chaitanya Charitamrita by Krishnadas Kaviraj
মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী সংক্ষেপে | Story of Manasa Mangal Behula Lakhindar সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।






2 thoughts on “মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী সংক্ষেপ | Story of Manasa Mangal Behula Lakhindar”