Share on WhatsApp Share on Telegram

মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্তের কবি প্রতিভার পরিচয় | Bijay Gupta in Manasamangal Kavya

বাংলা সাহিত্যে বিভিন্ন কবিদের মধ্যে মনসামঙ্গল কাব্যের কবি বিজয় গুপ্তের কবি প্রতিভা (Poetic Genius of Bijay Gupta in Manasamangal Kavya) ছিল অনন্য প্রকৃতির। কবি বিজয় গুপ্ত ছিলেন মনসামঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।

Index

বিজয় গুপ্তের জীবনী

কবি বিজয় গুপ্তের জন্ম বর্তমানে বাংলাদেশের অন্তর্গত বরিশাল জেলার গৈলাফুল্লশ্রী গ্রামে। বৈদ্য বা কবিরাজ পরিবারে কোবির জন্ম। বিজয় গুপ্তের পিতার নাম সনাতন ও মাতার নাম ছিল রুক্মিণী। কথিত আছে কবি বিজয় গুপ্ত নিজের গ্রামে মনসার মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন। কবিরা ছিলেন বৈষ্ণব ভক্ত। কবি নিজের পরিচয় দিতে গিয়ে জন্মভূমি ফুল্লশ্রীকে পন্ডিত নগর বলে প্রশংসা করেছেন।

মনসামঙ্গল কাব্যের কবি বিজয় গুপ্তের কবি প্রতিভা | Bijay Gupta in Manasamangal Kavya

মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন বিজয় গুপ্ত। তাঁর কবি কৃতিত্ব (Bijay Gupta in Manasamangal Kavya) আলোচনা করা হলো।

বিজয় গুপ্ত ছিলেন মনসামঙ্গল কাব্যের অতিশয় জনপ্রিয় ও প্রতিভাবান কবি। তাঁর রচিত মনসামঙ্গল কাব্যটি পদ্মপুরাণ নামে বিখ্যাত। পূর্ববঙ্গে (বর্তমানে বাংলাদেশ) বিজয় গুপ্তের মনসামঙ্গল কাব্যটি বিশেষভাবে জনপ্রিয় ছিল।

বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষক পেয়ারিমোহন দাশগুপ্ত বহু পরিশ্রমে দশ বারোটি পুঁথি সংগ্রহ করে সেগুলির পাট মিলিয়ে ১৩০৩ সালে প্রথম বিজয় গুপ্তের পদ্ম পুরাণ প্রকাশ করেন। । পরবর্তীকালে ১৩০৮ সালের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।

বিজয় গুপ্তের পদ্মপুরাণ -এর রচনাকাল নিয়ে পন্ডিতদের মধ্যে মতপার্থক্য পরিলক্ষিত হয়। কারণ প্রাপ্ত পুঁথিতে কোথাও সাল তারিখ উল্লেখ ছিল না।

বিকাশ গুপ্তের মুদ্রিত গ্রন্থের ভাষা খুব প্রাচীন নয়।, বিজয় গুরত্বের কাব্যে হস্তক্ষেপ ঘটেছে যথেষ্ট। বিজয়গুপ্তের ভূমিকা অনেকের ভনিতা মিশে গিয়েছে। মুদ্রিত পুঁথিতেই অনেক কবি কলম চালিয়েছেন।

বিজয়গুপ্তের পুঁথিতে স্থানীয় উপভাষার প্রয়োগ ঘটেছে। তবে বাচনভঙ্গিমা পশ্চিমবঙ্গের সাধু ভাষার অনুগামী। ক্রিয়া পদ ব্যবহারে আধুনিকতা ও স্পষ্ট পরিলক্ষিত হয়।

বিজয় গুপ্তের মনসামঙ্গল কাব্যের বড় কৃতিত্ব হল সমাজ সচেতন প্রখর বাস্তব দৃষ্টিভঙ্গি। গ্রন্থের মূল ভাষা প্রাচীন ও কতকটা অমার্জিত হলেও কাব্যে পল্লী প্রাণের করুন সাড়া পাওয়া যায়। অর্থাৎ তিনি খাঁটি বাঙালি প্রাণের আশা মিটিয়েছেন। তাই বিজয় গুপ্ত পরিপূর্ণভাবে মানব জীবনের কবি।

তিনি তাঁর কাব্যগ্রন্থে দেবতাকে দোষ গুণে মানুষের মতো রক্ত মাংসের জীবন্ত চরিত্রে পরিণত করেছেন। বাস্তব জগতের নিখুঁত চিত্রাঙ্কনে ও বলিষ্ঠ চরিত্র সৃষ্টিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তিনি সমকালীন সামাজিক ও রাজনৈতিক চিত্রকে খুবই দক্ষতার সঙ্গে উজ্জ্বল বর্ণের চিত্রিত করেছেন।

কবি বলেছেন –

চান্দর জন্য যেতে হইল বেহুলা সদন।
যেওনা যেওনা বলি ডাকে তার মায়।
তোমার ছয় পুত মৈল সেও কি আমার দোষ।
তোমার মায় আমার মায় মাসতাত বোন।

মনসামঙ্গল কাব্যে বিজয় গুপ্তের কবি প্রতিভার বৈশিষ্ট্য

বিজয় গুপ্তর রচনায় ধর্মীয় কাহিনি, লোকজ সংস্কৃতি এবং কাব্যিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয় দেখা যায়। বিশেষত, কাহিনির নাটকীয়তা, ভাষার প্রাণবন্ততা এবং চরিত্রচিত্রণের দক্ষতায় তাঁর কবি প্রতিভা (Bijay Gupta in Manasamangal Kavya) সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

আখ্যান নির্মাণের দক্ষতা (Narrative Skill)

বিজয় গুপ্ত কাহিনিকে সুসংগঠিত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন। ঘটনাগুলিকে ধারাবাহিকভাবে সাজিয়ে তিনি একটি প্রবাহমান আখ্যান তৈরি করেছেন। এতে পাঠক সহজেই কাহিনির সঙ্গে যুক্ত হতে পারে। তাঁর এই আখ্যান নির্মাণ কাব্যকে জীবন্ত ও উপভোগ্য করে তুলেছে।

ভাষার সরলতা ও মাধুর্য (Language and Style)

তাঁর ভাষা সহজ, সাবলীল ও সুরেলা। তিনি সাধারণ মানুষের বোধগম্য ভাষায় কাব্য রচনা করেছেন। এই ভাষাগত মাধুর্য কাব্যকে আরও আকর্ষণীয় করেছে। ফলে কাব্যটি সহজেই জনপ্রিয়তা অর্জন করে।

ধর্মীয় ভাবনার প্রকাশ (Religious Elements)

তাঁর কাব্যে দেবী মনসার মাহাত্ম্য ও ধর্মীয় বিশ্বাস সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ভক্তি ও আধ্যাত্মিকতার মাধ্যমে তিনি কাহিনিকে গভীরতা দিয়েছেন। এই ধর্মীয় দিক কাব্যকে একটি বিশেষ মর্যাদা প্রদান করে। ফলে এটি ধর্মীয় সাহিত্যের অন্তর্ভুক্ত হয়।

চরিত্রচিত্রণে পারদর্শিতা (Characterization)

বিজয় গুপ্ত চরিত্রচিত্রণে বিশেষ দক্ষতা প্রদর্শন করেছেন। দেবী মনসা, চাঁদ সওদাগর, বেহুলা প্রভৃতি চরিত্র অত্যন্ত জীবন্তভাবে ফুটে উঠেছে। প্রতিটি চরিত্রের স্বভাব ও মানসিকতা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। এতে কাহিনির গভীরতা বৃদ্ধি পেয়েছে।

আবার মনসার চরিত্রটি বিজয়গুপ্ত চমৎকারভাবে রেখাঙ্কিত করেছেন। অপূর্ব মনস্তত্ত্বের ক্রমবিবর্তনের মধ্য দিয়ে মনসা চরিত্রটি খুবই মানবিক ও রক্তমাংসের স্বভাব ধর্মে জীবন্ত হয়ে উঠেছে। মধ্যযুগীয় পরিবেশে মনসা চরিত্রটি অনন্য প্রকৃতির ছিল। তাই মনসা চরিত্রটি পাঠকের সহানুভূতি আকর্ষণ করে।

লোকজ জীবনের বাস্তব চিত্রণ (Realistic Folk Representation)

কবি বিজয় গুপ্তের কাব্যে গ্রামীণ সমাজ, লোকবিশ্বাস ও দৈনন্দিন জীবনের প্রতিফলন স্পষ্ট। সাধারণ মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা কাব্যে জীবন্ত হয়ে উঠেছে। এই বাস্তবধর্মিতা কাব্যকে সহজবোধ্য করেছে। ফলে এটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

কল্পনা ও রস সৃষ্টির ক্ষমতা (Imagination and Aesthetic Sense)

বিজয় গুপ্ত তাঁর কল্পনাশক্তির মাধ্যমে কাব্যে বিভিন্ন রসের সার্থক সৃষ্টি করেছেন। করুণ, বীর ও শান্ত রসের সুন্দর সমন্বয় দেখা যায়। তাঁর কাব্যে আবেগ ও কল্পনার মেলবন্ধন কাব্যকে আরও সমৃদ্ধ করেছে। এতে পাঠকের মনে গভীর প্রভাব সৃষ্টি হয়।

উপসংহার

তাই বলা যায় মঙ্গলকাব্যের অন্যতম একটি কাব্য হল মনসামঙ্গল কাব্য। তাই মনসামঙ্গল কাব্যের কবি বিজয় গুপ্তের কবি প্রতিভা (Bijay Gupta in Manasamangal Kavya) ছিল অনন্য প্রকৃতির। তাই আখ্যান নির্মাণ, চরিত্রচিত্রণ, ভাষার মাধুর্য এবং আবেগের প্রকাশ তাঁর কাব্যকে অনন্য করে তুলেছে। তিনি বাংলা মঙ্গলকাব্যকে সমৃদ্ধ করেছেন এবং সাহিত্য ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন।

তথ্যসূত্র | Sources

  • বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৩-৫ খন্ড)- সুকুমার সেন
  • বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস- সজনীকান্ত দাস
  • বাংলা সাহিত্যে গদ্য- সুকুমার সেন
  • বাংলা সাহিত্যের ইতিহাস – প্রাচীন ও মধ্যযুগ – ডক্টর শ্রীমন্তকুমার জানা – ওরিয়েন্টাল বুক কম্পানি প্রাইভেট লিমিটেড।
  • Einsohn, A., & Schwartz, M. (2019). The copyeditor’s handbook: A guide for book publishing and corporate communications (4th ed.). University of California Press.
  • Butcher, J., Drake, C., & Leach, M. (2016). Butcher’s copy-editing: The Cambridge handbook for editors, copy-editors and proofreaders (4th ed.). Cambridge University Press.
  • Chicago Manual of Style. (2017). The Chicago manual of style (17th ed.). University of Chicago Press.
  • Ritter, R. M. (2015). The Oxford guide to style (New Hart’s rules) (2nd ed.). Oxford University Press.
  • Luey, B. (2010). Handbook for academic authors (5th ed.). Cambridge University Press.
  • Poetic Genius of Bijay Gupta in Manasamangal Kavya
  • Internet sources

বিজয় গুপ্তের মনসামঙ্গল প্রশ্ন উত্তর

প্রশ্ন – কবি বিজয় গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম কী?

উত্তর – কবি বিজয় গুপ্তের রচিত মনসামঙ্গল কাব্যটির প্রকৃত নাম ছিল পদ্মপুরাণ।

প্রশ্ন – মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে

উত্তর – মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন প্রতিভাবান কবি বিজয় গুপ্ত। তাঁর রচনায় কাহিনির গতি, চরিত্রচিত্রণ ও ভাষার মাধুর্য অত্যন্ত উন্নতমানের। বিশেষত বেহুলা-লখিন্দরের কাহিনি তাঁর কাব্যে অত্যন্ত জীবন্ত ও আবেগপূর্ণভাবে উপস্থাপিত হয়েছে।

প্রশ্ন – মনসামঙ্গল কাব্যের আদি কবি কে

উত্তর – মনসামঙ্গল কাব্যের আদি কবি হিসেবে সাধারণভাবে কানা হরিদত্ত-কে গণ্য করা হয়। তিনি এই কাব্যধারার প্রাচীনতম রচয়িতা। যদিও তাঁর রচনার পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি আজ আর পাওয়া যায় না। পরবর্তীকালে বিজয় গুপ্ত, নারায়ণ দেব প্রমুখ কবিরা এই ধারাকে আরও সমৃদ্ধ করেন।

প্রশ্ন – বিজয় গুপ্ত কোন শতকের কবি

উত্তর – বিজয় গুপ্ত মূলত পঞ্চদশ (১৫শ) শতকের কবি। তিনি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম গুরুত্বপূর্ণ রচয়িতা।

Latest Articles

মনসামঙ্গল কাব্যের কবি বিজয় গুপ্তের কবি প্রতিভা | Bijay Gupta in Manasamangal Kavya সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

1 thought on “মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্তের কবি প্রতিভার পরিচয় | Bijay Gupta in Manasamangal Kavya”

Leave a Comment

close
✅ Copied with source!