প্রাণীকুলের অতীত বা পুরনো অস্তিত্বকে সংরক্ষণের ব্যবস্থা হল সংগ্রহশালা। অর্থাৎ সংগ্রহশালা (Museum in History) -র মধ্যে ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন সংরক্ষিত থাকে।
সংগ্রহশালা কাকে বলে | What is Museum in History
সংগ্রহশালা হল এমন একটি প্রতিষ্ঠান যেখানে সাধারণের জন্য প্রাচীন পার্থিব নিদর্শন বা বস্তু সামগ্রী এবং সেই সম্পর্কিত তথ্যের সংগ্রহ, লিপিবদ্ধকরণ, সংরক্ষণ, প্রদর্শন এবং বিশ্লেষণ করে।
সুতরাং শিল্পমূলক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, প্রত্নতাত্ত্বিক, প্রযুক্তিগত সংগ্রহ, ভারতীয় বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, অ্যাকোরিয়াম, সাধারণ গ্রন্থাগার, লেখাগার যেখানে স্থায়ী প্রদর্শন কক্ষ রয়েছে, সেগুলিকে মিউজিয়াম হিসাবে গণ্য করা হয়।
ইংরেজি মিউজিয়াম (Museum) শব্দটির বাংলা অর্থ হলো সংগ্রহশালা বা সংগ্রাহলয়। এটিকে অনেক সময় জাদুঘর বলা হয়। এই সংগ্রহশালা মানবজাতিসহ অন্যান্য প্রাণীকুলের প্রাচীন ঐতিহ্যের ধনভান্ডার।
মিউজিয়াম শব্দটি সপ্তদশ শতাব্দীতে ইউরোপে প্রচলিত হয়েছে। ইংরেজি মিউজিয়াম শব্দটি ল্যাটিন শব্দ থেকে এলেও এর মূল উৎস হল গ্রিক শব্দ। এটি গ্রীক শব্দ ‘Mouseion’ যার অর্থ হল দেবতার মন্দির। গ্রিক পুরাণ অনুসারে মিউজ হল সংগীত, সাহিত্য এবং কলার ৯ জন দেবী। তবে আধুনিক কালে মিউজিয়াম বা সংগ্রহশালা ধারণা অনেকখানি পরিবর্তিত হয়েছে।
Collins Dictionary অনুসারে – মিউজিয়াম বা সংগ্রহশালা হল এমন একটি গৃহ যেখানে আকর্ষণীয় ও মূল্যবান বস্তু যথা শিল্পকর্ম অথবা ঐতিহাসিক বস্তু সংরক্ষিত, চর্চা ও জনসাধারণের জন্য প্রদর্শিত করা হয়।
সংগ্রহশালায় সংরক্ষিত সামগ্রী তালিকা
সংগ্রহশালায় বিভিন্ন ধরনের সামগ্রী সংরক্ষিত করে রাখা হয়। তার মধ্যে অন্যতম হল –
i) ঐতিহাসিক নথিপত্র। যেমন – দলিল, পুরনো কাগজপত্র, সরকারি নথিপত্র প্রভৃতি।
ii) প্রাচীন নিদর্শন বা প্রত্নতাত্ত্বিক উপাদান। এর মধ্যে উল্লেখযোগ্য হল – বিভিন্ন মুদ্রা, শিলালিপি, দেবতাদের মূর্তি, পুরনো আমলের মানুষের ব্যবহৃত জিনিসপত্র প্রভৃতি।
iii) বৈজ্ঞানিক আবিষ্কার
iv) জাতিগত বা সাংস্কৃতিক সামগ্রিক
এছাড়া কঙ্কাল, মানুষের মাথার খুলি, বিভিন্ন প্রাণীদের কঙ্কাল বা প্রাগৈতিহাসিক যুগের প্রাণীদের কঙ্কাল, ফসিল প্রভৃতি অজস্র বিষয়বস্তু সংগ্রহশালা মধ্যে সংরক্ষিত থাকে।

Museum in History in Picture
বিশ্বের উল্লেখযোগ্য সংগ্রহশালা
বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব সংগ্রহশালা রয়েছে। এইসব সংগ্রহশালা মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংগ্রহশালা হল –
| সংগ্রহশালার নাম | অবস্থান |
| ইন্ডিয়ান ন্যাশনাল আর্কাইভ | ভারত |
| ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম | কলকাতা |
| পাটনা মিউজিয়াম | পাটনা |
| বাংলাদেশের জাতীয় জাদুঘর | বাংলাদেশ |
| ভাটিকান মিউজিয়াম | রোমের ভাটিকান শহর |
| ব্রিটিশ মিউজিয়াম | লন্ডন |
| ভিক্টোরিয়া এন্ড আলবার্ট মিউজিয়াম (পৃথিবীর বৃহত্তম ফলিত ও সজ্জিত চিত্রের সংগ্রহশালা) | লন্ডন |
| আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি | নিউইয়র্ক (আমেরিকা) |
| টোকিও ন্যাশনাল মিউজিয়াম (জাপানের প্রাচীনতম জাতীয় সংগ্রহশালা) | টোকিও (জাপান) |
সংগ্রহশালার বৈশিষ্ট্য
সংগ্রহশালার বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
1. প্রাচীন ঐতিহ্য নিদর্শন
মিউজিয়ামের বা সংগ্রহশালার বৈশিষ্ট্য হল প্রাকৃতিক, প্রত্নতাত্ত্বিক, জাতিতাত্বিক সৌধ, ঐতিহাসিক সৌধ ও অঙ্কন যা মানুষ ও তার পরিবেশের পার্থিব নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ এবং যোগাযোগ স্থাপন করে। অর্থাৎ সংগ্রহশালার মধ্যে প্রাচীন ঐতিহ্যের নিদর্শন পাওয়া যায়।
2. সংরক্ষণ
সংগ্রহশালাতে সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান বা নিদর্শন পাওয়া যায় সেগুলিকে যথাযথভাবে সংগ্রহশালার মধ্যে সংরক্ষিত থাকে। তাই সংগ্রহশালার অন্যতম উদ্দেশ্য হল প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাপ্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ বস্তু বা তথ্য সংরক্ষণ করা। তাছাড়া আর্দ্রতা, তাপমাত্রা, আলো এবং ধুলো প্রভৃতি থেকে যথাযথভাবে প্রাপ্ত বস্তুগুলিকে সংরক্ষণ করা।
3. প্রদর্শনমূলক
সংগ্রহশালা প্রদর্শনমূলক হয়ে থাকে। অর্থাৎ সংগ্রহশালা মধ্যে সংগৃহীত বিভিন্ন নিদর্শন জনগণের সামনে প্রদর্শন করা হয়। তাছাড়া বিভিন্ন সময়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
4. নিয়ন্ত্রিত পরিবেশ
সংগ্রহশালায় নিয়ন্ত্রিত পরিবেশের উপর গুরুত্ব আরোপিত হয়। কারণ প্রাচীন ঐতিহ্যগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করতে না পারলে তা আবার পুনরায় নষ্ট হয়ে যেতে পারে। তাই নিয়ন্ত্রিত পরিবেশ সংগ্রহশালার অন্যতম বৈশিষ্ট্য।
5. সুরক্ষা এবং নিরাপত্তা
প্রাচীন ঐতিহ্য, নথি, বা বস্তু সামগ্রিক বর্তমানে পরিপ্রেক্ষিতে মূল্যবান হয়ে থাকে। তাই সেগুলিকে যথাযথভাবে সংরক্ষণের জন্য সংগ্রহশালায় অধিক সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তাছাড়া চুরি প্রতিরোধে বা আগুনের হাত থেকে রক্ষা করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়।
উপসংহার
সর্বোপরি বলা যায়, সংগ্রহশালা (Museum in History) -তে সারা পৃথিবীর বিভিন্ন প্রাচীন বিষয় যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলিকে সঠিকভাবে সংরক্ষণ করে রাখা হয়। এটি মানবজাতির বিভিন্ন কঙ্কাল থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন ইতিহাস ও অন্যান্য প্রাণীকুলের কঙ্কাল বা অন্যান্য নিদর্শন প্রভৃতি সংরক্ষণ করে রাখা হয় এবং জনসাধারণের জন্য দেখার সুযোগ করে দেয়া হয়।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- What is Museum in History
- Online Sources
প্রশ্ন – সংগ্রহশালা ও মিউজিয়াম বলতে কী বোঝো
উত্তর – সংগ্রহশালা ও মিউজিয়াম একই অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ ইংরেজি মিউজিয়াম শব্দের অর্থ হল সংগ্রহশালা। সংগ্রহশালা হল এমন একটি গৃহ যেখানে আকর্ষণীয় ও মূল্যবান বস্তু তথা শিল্পকর্ম বা ঐতিহাসিক বা প্রাচীন নিদর্শন সংরক্ষিত থাকে।
প্রশ্ন – মিউজিয়াম বলতে কি বোঝায়?
উত্তর – মিউজিয়াম শব্দটির দ্বারা একটি চিরস্থায়ী সাধারণ উদ্দেশ্যে পরিচালিত সংস্থা, যেটি বিভিন্ন মাধ্যমে বিশেষত সাংস্কৃতিক মূল্যবান বস্তুর জন্য প্রদর্শনের দ্বারা প্রাচীন ঐতিহ্য বা প্রত্নতাত্ত্বিক উপাদান বা বস্তুর সংরক্ষণ, চর্চা, গবেষণা, যোগাযোগ ও বৃদ্ধি ঘটায়।
প্রশ্ন – জাদুঘর শব্দের অর্থ কি?
উত্তর – জাদুঘর শব্দের অর্থ হল সংগ্রহশালা বা মিউজিয়াম। যেখানে বিভিন্ন বস্তু সামগ্রী বা প্রাচীন নথিপত্র, ঐতিহাসিক উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদান সংরক্ষিত থাকে এবং এটি সাধারণ জনগণের জন্য দেখার সুযোগ করে দেওয়া হয়।
আরোও পোস্ট পড়ুন
- পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা ও কার্ড – আবেদন পদ্ধতি, সুবিধা, স্ট্যাটাস চেক | Ayushman Bharat Scheme
- অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প – যোগ্যতা, আবেদন পদ্ধতি, সুবিধা, স্ট্যাটাস চেক | Annapurna Bhandar Scheme West Bengal 2026
- অন্নদামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী | Theme and story of Annadamangal Kavya
- ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা – ধারণা, বৈশিষ্ট্য | Secularism in Indian Constitution
- ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার আলোচনা | Right to Freedom in Indian Constitution Article 19 to 22
- CU BA Semester 1 ভারতের ইতিহাস সাজেশন | History of india upto 300 BCE Important Questions
সংগ্রহশালা কাকে বলে | সংগ্রহশালার বৈশিষ্ট্য | Museum in History সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।





