Share on WhatsApp Share on Telegram

অব্যয় পদ কাকে বলে? উদাহরণ ও প্রকারভেদ | Avyay Pad – Definition, Examples, Types and Uses

বাংলা ভাষায় অব্যয় পদ হল (Avyay Pad) একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে অব্যয় পদ কাকে বলে কত প্রকার ও কি কি ও উদাহরণ সম্পর্কে আলোচনা করা হল।

অব্যয় পদ কাকে বলে? (Avyay Pad)

বাংলা ভাষায় বাক্য গঠনের জন্য বিভিন্ন ধরনের পদের প্রয়োজন হয়। যেমন – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও ক্রিয়াপদের পাশাপাশি এমন কিছু শব্দ রয়েছে, যেগুলি বাক্যে ব্যবহৃত হলেও সাধারণত তাদের রূপের কোনো পরিবর্তন ঘটে না।

আবার এই শব্দগুলিই কখনও দুটি পদের মধ্যে সম্পর্ক তৈরি করে, কখনও বাক্যের ভাব বা আবেগ প্রকাশ করে এবং কখনও একাধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে। এই ধরনের শব্দকে বাংলা ব্যাকরণে অব্যয় পদ (Avyay Pad) বলা হয়।

অর্থাৎ বাংলা ভাষায় পাঁচ প্রকার পদের মধ্যে (যেমন – বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া) অব্যয় পদ হলো গুরুত্বপূর্ণ অংশ।

  • যে পদ বাক্যে ব্যবহারের সময় নিজের রূপ পরিবর্তন করে না এবং বিভিন্ন পদের সঙ্গে যুক্ত হয়ে বিশেষ অর্থ, সম্পর্ক, সংযোগ বা ভাব প্রকাশ করে, তাকে অব্যয় পদ (Avyay Pad) বলে।

সাধারণভাবে বচন, লিঙ্গ, পুরুষ প্রভৃতির জন্য কোনো অবস্থাতেই যে পদের পরিবর্তন হয় না, এই পথকে অব্যয় বলা হয়। অব্যয় পদ বাংলা বাক্যের অর্থকে আরও স্পষ্ট ও সুন্দর করে তোলে। তাই বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অব্যয় পদ ব্যবহৃত হয়ে থাকে।

অব্যয় পদ এর উদাহরণ | Example of Indeclinable Word or Avyay Pad

অব্যয় পদ (Avyay Pad) বাংলা ভাষাকে কিভাবে সৌন্দর্য ও স্পষ্ট করে তোলে তার উদাহরণসহ নিচে উল্লেখ করা হল –

  • আমার একটি বই আছে কিন্তু বইটি অনেক দামি।
  • আমার একটি মোবাইল আছে কিন্তু মোবাইলটি ছোটো।
  • আমার একটি শ্যামের মতো মোবাইল ফোন আছে।
  • রাহুল এবং সুমন দুজনে অন্তরঙ্গ বন্ধু।
  • আমি যেতে চেয়েছিলাম, কিন্তু সময় পাইনি।
  • আহা! কী সুন্দর ফুল!
  • জয়িতা আমার সঙ্গে যাবে।

এখানে কিন্তু, আহা, এবং, সঙ্গে, মতো প্রভৃতি শব্দগুলি অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে, যা বাংলা বাক্যকে পরিপূর্ণতা দান করেছে। এই শব্দগুলি নিজেদের রূপ পরিবর্তন না করে বাক্যে বিশেষ ভূমিকা পালন করেছে।

নিচের ছকের মাধ্যমে বিভিন্ন ধরনের অব্যয় উল্লেখ করা হল —

অব্যয় পদবাক্যে ব্যবহার
এবংরাহুল এবং সুমন বন্ধু।
ওসিতা ও গীতা একসঙ্গে এসেছে।
কিন্তুআমি যাব, কিন্তু সে যাবে না।
অথবাতুমি চা অথবা কফি খেতে পারো।
যদিযদি পড়ো, ভালো ফল করবে।
তবেতুমি এলে তবে আমি যাব।
জন্যদেশের জন্য কাজ করা উচিত।
সঙ্গেসে বন্ধুর সঙ্গে এসেছে।
কাছেবইটি আমার কাছে আছে।
থেকেসে কলকাতা থেকে এসেছে।
আহা!আহা! কী সুন্দর দৃশ্য!
বাহ!বাহ! চমৎকার হয়েছে।
হায়!হায়! কী দুর্ভাগ্য!
ঝমঝমঝমঝম করে বৃষ্টি পড়ছে।
খটখটদরজায় খটখট শব্দ হচ্ছে।

অব্যয় পদের প্রকারভেদ | Types of Indeclinable Word or Avyay Pad

বাংলা ভাষায় ব্যবহারের উপর ভিত্তি করে অব্যয় পদগুলিকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে, সেগুলি হল –

  • পদান্বয়ী অব্যয় বা অনুসর্গ (Postposition)
  • অনন্বয়ী অব্যয় (Interjection)
  • সমুচ্চয়ী অব্যয় বা সংযোজক অব্যয় (Conjunction) ও
  • অনুকার অব্যয় (Onomatopoeic Words)

পদান্বয়ী অব্যয় বা অনুসর্গ (Postposition)

যে পদ বা শব্দের দ্বারা পদের মধ্যে অন্বয় বা সম্বন্ধ স্থাপন করে তখন তাকে পদান্বয়ী অব্যয় বলে। বাক্যের মধ্যে সঙ্গে, উপরে, মতো, ছাড়া, প্রতি, জন্য প্রভৃতি শব্দ ব্যবহার করে বাক্য গঠন করা হয়। এই অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে তার সঙ্গে বাক্যের অন্য পদের সম্পর্ক প্রকাশ করে।

এর উদাহরণ হল –

জন্য, সঙ্গে, কাছে, থেকে, দ্বারা, পরে, আগে, প্রতি, দিকে ইত্যাদি।

বাক্যে ব্যবহার

  • দেশের জন্য কাজ করা উচিত।
  • রাহুল আমার সঙ্গে যাবে।
  • সে কলকাতা থেকে এসেছে।
  • ছাত্রটি শিক্ষকের কাছে গেল।
  • সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি ফিরলাম।

এখানে জন্য, সঙ্গে, থেকে, কাছে, পরে সংশ্লিষ্ট পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক প্রকাশ করেছে।

অনন্বয়ী অব্যয় (Interjection)

অনেক সময় বাক্যে এমন অব্যয় ব্যবহার ঘটে যার সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক পরিলক্ষিত হয় না। এই ধরনের অব্যয়গুলিকে অনন্বয়ী অব্যয় বলে।

অর্থাৎ যে অব্যয় বাক্যের অন্যান্য পদের সঙ্গে সরাসরি ব্যাকরণগত সম্পর্ক স্থাপন না করে বক্তার আকস্মিক আবেগ, অনুভূতি, বিস্ময়, আনন্দ, দুঃখ, ভয় বা বিরক্তি প্রকাশ করে, তাকে অনন্বয়ী অব্যয় বলে।

এর উদাহরণ হল –

উঃ !,আহা !, বাহ !, হায় !, ছিঃ !, আরে !, ওহ ! ইত্যাদি।

বাক্যে ব্যবহার

  • উঃ ! কি প্রচন্ড রোদ।
  • আহা ! কী সুন্দর ফুল!
  • বাহ ! তুমি চমৎকার লিখেছ।
  • হায় ! লোকটির কী দুর্দশা!
  • ছিঃ ! এমন কাজ করা উচিত নয়।
  • আরে ! তুমি এখানে কখন এলে?

এখানে অব্যয়গুলি বক্তার মনের আকস্মিক অনুভূতি প্রকাশ করেছে।

সমুচ্চয়ী অব্যয় বা সংযোজক অব্যয় (Conjunction)

যখন দুটি বাক্যের মধ্যে সংযোগ সাধনের দরকার হয়, তখন সমুচ্চয়ই অব্যয় ব্যবহার করা হয়। এক্ষেত্রে দুটি বাক্যের মধ্যে সমন্বয় সাধন করা সহজসাধ্য হয়।

অর্থাৎ যে অব্যয় দুটি বা ততোধিক শব্দ, পদগুচ্ছ অথবা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে সমুচ্চয়ী অব্যয় বা সংযোজক অব্যয় বলে।

এর উদাহরণ হল –

এবং, ও, আর, কিন্তু, অথবা, কিংবা, নতুবা, তাই, কারণ, যদি, তবে ইত্যাদি।

বাক্যে ব্যবহার

  • বিনা ও মিনা একই স্কুলে পড়ে।
  • সে পড়াশোনা করে এবং গান শেখে।
  • আমি যেতে চেয়েছিলাম, কিন্তু সময় পাইনি।
  • তুমি চা অথবা কফি নিতে পারো।
  • যদি মন দিয়ে পড়ো, তবে ভালো ফল করবে।

এখানে ও, এবং, কিন্তু, অথবা, যদি, তবে ইত্যাদি শব্দ বাক্যের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ তৈরি করেছে।

অনুকার অব্যয় (Onomatopoeic Words)

যখন কোনো আওয়াজকে বা অনুকরণকে ধ্বনি কল্পনা করে নিয়ে অব্যয় হিসেবে ব্যবহার করা হয়, তখন অনুকার অব্যয় ব্যবহার হয়। অর্থাৎ যে শব্দ কোনো প্রাকৃতিক, প্রাণীজ বা অন্যান্য ধ্বনির অনুকরণে ব্যবহৃত হয়, তাকে অনুকার অব্যয় বলা হয়।

এর উদাহরণ হল –

ঝমঝম, টাপুর-টুপুর, খটখট, ঝনঝন, টুংটাং, কড়কড় ইত্যাদি।

বাক্যে ব্যবহার

  • ঝমঝম করে বৃষ্টি পড়ছে।
  • জানালায় টাপুর-টুপুর শব্দ হচ্ছে।
  • দরজায় খটখট শব্দ শোনা গেল।
  • ঘরে বাসনপত্রের ঝনঝন শব্দ হচ্ছে।
  • দূর থেকে ঘণ্টার টুংটাং শব্দ ভেসে আসছে।

এই শব্দগুলি কোনো নির্দিষ্ট ধ্বনি বা আওয়াজের অনুকরণে ব্যবহৃত হয়েছে।

উপসংহার

পরিশেষে বলা যায়, অব্যয় পদ বাংলা ব্যাকরণের বা শব্দভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর বিশেষত্ব হলো— এটি বাক্যে ব্যবহারের সময় সাধারণত নিজের রূপ পরিবর্তন না করেই বিভিন্ন ধরনের অর্থ ও ভাব প্রকাশে সাহায্য করে। ফলে বাক্যটি অর্থবহ স্পষ্ট ও সুন্দর হয়। তাই বাংলা ভাষার সঠিক ব্যাকরণগত ব্যবহার বুঝতে অব্যয় পদ (Avyay Pad)-এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ, উদাহরণ এবং ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।

📚 আরও সাজেশন, নোটস ও PDF স্টাডি ম্যাটেরিয়াল

Calcutta University-এর সাজেশন, নোটস, প্রশ্নোত্তর, PDF Book এবং অন্যান্য
স্টাডি ম্যাটেরিয়াল পেতে আমাদের Edutiips ও Edubitan
ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

তথ্যসূত্র | Sources

  • অভিনব বাংলা ব্যাকরণ ও রচনা – ড. গোবিন্দ সরকার – অভিনব প্রকাশন
  • আধুনিক বাংলা ব্যাকরণ ও ভাষা বিচিত্রা – ড. বিশ্বজনীন মজুমদার – দে বুক
  • বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা – ড. স্বরাজকুমার দাস – দেশ পাবলিকেশন
  • University of Calcutta. Curriculum and Syllabus for B.A. Bengali (CCF). Kolkata: University of Calcutta.
  • University of Calcutta. Previous Years’ B.A. Bengali Examination Question Papers.
  • Avyay Pad – Definition, Examples, Types and Uses
  • PDF Book or Study Materials

প্রশ্ন – সাপেক্ষ অব্যয় পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে

উত্তর – যে অব্যয় পদের অর্থ বা ব্যবহার অন্য একটি অব্যয় পদের উপস্থিতির ওপর নির্ভরশীল, তাকে সাপেক্ষ অব্যয় বলে। সাপেক্ষ অব্যয় সাধারণত জটিল বাক্যে (Complex Sentence) ব্যবহৃত হয়। যেমন –
১. যদি তুমি পড়ো, তবে তুমি ভালো ফল করবে।
২. যেমন কর্ম, তেমন ফল।

প্রশ্ন – অব্যয় পদ চেনার উপায়

উত্তর – যদি কোনো বাক্যের মধ্যে কিন্তু, অথবা, নতুবা, সঙ্গে, উপরে, ও, জন্যে, প্রভৃতি শব্দ থাকে, তখন সেগুলি অব্যয় পদ হিসেবে পরিগণিত হয়। শব্দগুলি ব্যবহারের ফলে বাক্যের অর্থ পরিবর্তন হয়। কিন্তু বাক্যের রূপ পরিবর্তন হয় না। যেমন – আলকাতরার মতো কালোরাত্রি। এখানে মতো শব্দটি অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন – অব্যয় পদ এর ইংরেজি কি

উত্তর – অব্যয় পদ (Avyay Pad)-এর ইংরেজি পরিভাষা হিসেবে Indeclinable Word বা Indeclinable হিসেবে ব্যবহৃত হয়।

Latest Articles

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!