ভারতে রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য একটি গুরুত্বপূর্ণ দিক। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীর তালিকা (India Union Territories and their Capitals) সরল ভাষায় উল্লেখ করা হল।
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীর তালিকা | India Union Territories and their Capitals
ভারতের প্রশাসনিক কাঠামোতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল—দুই ধরনের প্রশাসনিক প্রভাব পরিলক্ষিত হয়। তবে প্রতিটি রাজ্যগুলির নিজস্ব সাংবিধানিক প্রশাসনিক ব্যবস্থা থাকলেও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। কিছু কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ও নির্বাচিত সরকার রয়েছে, আবার অন্যগুলিতে বিধানসভা নেই।
বর্তমানে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নিচে প্রতিটি অঞ্চলের রাজধানী বা প্রশাসনিক কেন্দ্র, গঠনের তারিখ এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক তথ্য আলাদা ছকে দেওয়া হলো।
১. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman and Nicobar Islands)
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| কেন্দ্রশাসিত অঞ্চলের নাম | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
| ইংরেজি নাম | Andaman and Nicobar Islands |
| রাজধানী | শ্রী বিজয় পুরম (Sri Vijaya Puram) |
| রাজধানীর পূর্বনাম | পোর্ট ব্লেয়ার (Port Blair) |
| কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের তারিখ | ১ নভেম্বর ১৯৫৬ |
| প্রশাসনিক ব্যবস্থা | উপরাজ্যপাল (Lieutenant Governor) দ্বারা পরিচালিত |
| বিধানসভা | নেই |
| ভৌগোলিক অবস্থান | বঙ্গোপসাগর ও আন্দামান সাগর অঞ্চলে অবস্থিত দ্বীপপুঞ্জ |
| গুরুত্বপূর্ণ তথ্য | ১৩ সেপ্টেম্বর ২০২৪-এ পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয় পুরম করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। |
তথ্যসূত্র: লাক্ষাদ্বীপ ও অন্যান্য ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি তথ্যের সঙ্গে আন্দামান ও নিকোবরের নাম পরিবর্তন-
২. চণ্ডীগড় (Chandigarh)
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| কেন্দ্রশাসিত অঞ্চলের নাম | চণ্ডীগড় |
| ইংরেজি নাম | Chandigarh |
| রাজধানী | চণ্ডীগড় |
| কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের তারিখ | ১ নভেম্বর ১৯৬৬ |
| প্রশাসনিক ব্যবস্থা | কেন্দ্রশাসিত অঞ্চল, প্রশাসকের মাধ্যমে পরিচালিত |
| বিধানসভা | নেই |
| বিশেষ পরিচিতি | পাঞ্জাব ও হরিয়ানা—উভয় রাজ্যের রাজধানী |
| ভৌগোলিক অবস্থান | উত্তর ভারতের একটি পরিকল্পিত শহর ও কেন্দ্রশাসিত অঞ্চল |
–> মনে রাখবেন: চণ্ডীগড় একটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং একই সঙ্গে পাঞ্জাব ও হরিয়ানা—দুই রাজ্যের রাজধানী।
৩. দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (Dadra and Nagar Haveli and Daman and Diu)
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| কেন্দ্রশাসিত অঞ্চলের নাম | দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ |
| ইংরেজি নাম | Dadra and Nagar Haveli and Daman and Diu |
| রাজধানী | দমন (Daman) |
| বর্তমান একীভূত কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের তারিখ | ২৬ জানুয়ারি ২০২০ |
| গঠনের কারণ | দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ—দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলকে একীভূত করা হয় |
| প্রশাসনিক ব্যবস্থা | প্রশাসকের মাধ্যমে পরিচালিত |
| বিধানসভা | নেই |
| বিশেষ তথ্য | অঞ্চলটি গুজরাট ও মহারাষ্ট্রের কাছাকাছি পশ্চিম ভারতের উপকূলীয় ও সংলগ্ন এলাকায় অবস্থিত |
৪. দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল (National Capital Territory of Delhi)
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| কেন্দ্রশাসিত অঞ্চলের নাম | দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল |
| ইংরেজি নাম | National Capital Territory of Delhi (NCT of Delhi) |
| রাজধানী | নয়াদিল্লি (New Delhi) |
| কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মর্যাদা | ১৯৫৬ সালে |
| জাতীয় রাজধানী অঞ্চলের বিশেষ সাংবিধানিক ব্যবস্থা | ৬৯তম সংবিধান সংশোধনী, ১৯৯১ |
| প্রশাসনিক ব্যবস্থা | উপরাজ্যপাল, বিধানসভা ও নির্বাচিত সরকার রয়েছে; কিছু বিষয়ে কেন্দ্রের বিশেষ ক্ষমতা রয়েছে |
| বিধানসভা | রয়েছে |
| বিশেষ পরিচিতি | ভারতের জাতীয় রাজধানী অঞ্চল |
গুরুত্বপূর্ণ বিষয়: দিল্লি ১৯৫৬ সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। পরে ১৯৯১ সালের ৬৯তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এর জন্য বিশেষ জাতীয় রাজধানী অঞ্চলের সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই দুটি ঘটনা এক নয়।
৫. জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| কেন্দ্রশাসিত অঞ্চলের নাম | জম্মু ও কাশ্মীর |
| ইংরেজি নাম | Jammu and Kashmir |
| গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে পরিচিত | শ্রীনগর (Srinagar) |
| শীতকালীন রাজধানী হিসেবে পরিচিত | জম্মু (Jammu) |
| কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের তারিখ | ৩১ অক্টোবর ২০১৯ |
| প্রশাসনিক ব্যবস্থা | উপরাজ্যপালের অধীনে পরিচালিত |
| বিধানসভা | রয়েছে |
| সরকারি ভাষা | কাশ্মীরি, ডোগরি, উর্দু, হিন্দি ও ইংরেজি |
| গঠনের ভিত্তি | জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯ |
–> ২০১৯ সালের ৩১ অক্টোবর পূর্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যের পুনর্গঠনের মাধ্যমে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ—দুটি পৃথকভাবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয়।
৬. লাদাখ (Ladakh)
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| কেন্দ্রশাসিত অঞ্চলের নাম | লাদাখ |
| ইংরেজি নাম | Ladakh |
| প্রধান প্রশাসনিক কেন্দ্র | লেহ (Leh) |
| কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের তারিখ | ৩১ অক্টোবর ২০১৯ |
| প্রশাসনিক ব্যবস্থা | উপরাজ্যপালের অধীনে পরিচালিত |
| বিধানসভা | নেই |
| সরকারি ভাষা | ভোটি, উর্দু, পুরগি, হিন্দি ও ইংরেজি |
| প্রধান জেলা | লেহ ও কার্গিল |
| গঠনের ভিত্তি | জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯ |
নোট: লেহকে লাদাখের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। লাদাখের প্রশাসনিক মর্যাদা ও সরকারি ভাষার তথ্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারিভাবে দেওয়া আছে।
৭. লাক্ষাদ্বীপ (Lakshadweep)
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| কেন্দ্রশাসিত অঞ্চলের নাম | লাক্ষাদ্বীপ |
| ইংরেজি নাম | Lakshadweep |
| রাজধানী | কাভারাত্তি (Kavaratti) |
| কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের তারিখ | ১ নভেম্বর ১৯৫৬ |
| বর্তমান নাম গ্রহণ | ১৯৭৩ সালে |
| প্রশাসনিক ব্যবস্থা | প্রশাসকের মাধ্যমে পরিচালিত |
| বিধানসভা | নেই |
| ভৌগোলিক অবস্থান | আরব সাগরে অবস্থিত দ্বীপসমষ্টি |
| বিশেষ তথ্য | প্রশাসনিক সদর দপ্তর ১৯৬৪ সালের মার্চ মাসে ক্যালিকট থেকে কাভারাত্তিতে স্থানান্তরিত হয় |
–> লাক্ষাদ্বীপের সরকারি প্রশাসনিক তথ্য অনুযায়ী, দ্বীপগুলি ১৯৫৬ সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয় এবং ১৯৭৩ সালে ‘লাক্ষাদ্বীপ’ নাম গ্রহণ করে।
৮. পুদুচেরি (Puducherry)
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| কেন্দ্রশাসিত অঞ্চলের নাম | পুদুচেরি |
| ইংরেজি নাম | Puducherry |
| রাজধানী | পুদুচেরি (Puducherry) |
| কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক মর্যাদা কার্যকর | ১ জুলাই ১৯৬৩ |
| প্রশাসনিক ব্যবস্থা | উপরাজ্যপাল, বিধানসভা ও নির্বাচিত সরকার রয়েছে |
| বিধানসভা | রয়েছে |
| ভৌগোলিক গঠন | চারটি পৃথক অঞ্চলের সমন্বয় |
| অঞ্চলগুলি | পুদুচেরি, কারাইকাল, মাহে ও ইয়ানাম |
| বিশেষ তথ্য | চারটি অঞ্চল ভৌগোলিকভাবে পরস্পর সংলগ্ন নয় |
–> পুদুচেরির প্রশাসনিক কাঠামো অন্য অনেক ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে আলাদা, কারণ এখানে বিধানসভা ও নির্বাচিত সরকার রয়েছে।
এক নজরে ভারতের ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানী
| ক্রমিক | কেন্দ্রশাসিত অঞ্চল | রাজধানী / প্রশাসনিক কেন্দ্র | গঠনের তারিখ |
|---|---|---|---|
| ১ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | শ্রী বিজয় পুরম (Sri Vijaya Puram) | ১ নভেম্বর ১৯৫৬ |
| ২ | চণ্ডীগড় | চণ্ডীগড় (Chandigarh) | ১ নভেম্বর ১৯৬৬ |
| ৩ | দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | দমন (Daman) | ২৬ জানুয়ারি ২০২০ |
| ৪ | দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল | নয়াদিল্লি (New Delhi) | ১ নভেম্বর ১৯৫৬ |
| ৫ | জম্মু ও কাশ্মীর | শ্রীনগর (গ্রীষ্মকালীন), জম্মু (শীতকালীন) | ৩১ অক্টোবর ২০১৯ |
| ৬ | লাদাখ | লেহ (Leh) | ৩১ অক্টোবর ২০১৯ |
| ৭ | লাক্ষাদ্বীপ | কাভারাত্তি (Kavaratti) | ১ নভেম্বর ১৯৫৬ |
| ৮ | পুদুচেরি | পুদুচেরি (Puducherry) | ১ জুলাই ১৯৬৩ |
GK গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর | GK Important MCQ Questions and Answers
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীর তালিকা (India Union Territories and their Capitals) থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য GK গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর (GK Important MCQ Questions and Answers) আলোচনা করা হল –
প্রশ্ন ১ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আয়তনের ঊর্ধ্বক্রমে সাজালে কোন ক্রমটি সঠিক?
(A) লাক্ষাদ্বীপ – চণ্ডীগড় – পুদুচেরি – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(B) লাক্ষাদ্বীপ – চণ্ডীগড় – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ – পুদুচেরি
(C) পুদুচেরি – লাক্ষাদ্বীপ – চণ্ডীগড় – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(D) পুদুচেরি – চণ্ডীগড় – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ – লাক্ষাদ্বীপ
Show Answer
✅ উত্তর ⟶ (A)
প্রশ্ন ২ – আদমশুমারি ২০১১ অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
(A) দিল্লি
(B) লাক্ষাদ্বীপ
(C) চণ্ডীগড়
(D) পুদুচেরি
Show Answer
✅ উত্তর ⟶ (B) লাক্ষাদ্বীপ
প্রশ্ন ৩ – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি?
(A) কাভারাত্তি
(B) শ্রী বিজয় পুরম
(C) দমন
(D) পুদুচেরি
Show Answer
✅ উত্তর ⟶ (B) শ্রী বিজয় পুরম
প্রশ্ন ৪ – লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি?
(A) লেহ
(B) আগরতলা
(C) কাভারাত্তি
(D) শ্রীনগর
Show Answer
✅ উত্তর ⟶ (C) কাভারাত্তি
প্রশ্ন ৫ – দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর রাজধানী কোনটি?
(A) দমন
(B) সিলভাসা
(C) চণ্ডীগড়
(D) দিল্লি
Show Answer
✅ উত্তর ⟶ (A) দমন
প্রশ্ন ৬ – জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কবে কার্যকর হয়?
(A) ১৫ আগস্ট ২০১৯
(B) ৩১ অক্টোবর ২০১৯
(C) ২৬ জানুয়ারি ২০২০
(D) ১ নভেম্বর ১৯৫৬
Show Answer
✅ উত্তর ⟶ (B) ৩১ অক্টোবর ২০১৯
প্রশ্ন ৭ – লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কবে গঠিত হয়?
(A) ৩১ অক্টোবর ২০১৯
(B) ১ জুলাই ১৯৬৩
(C) ২৬ জানুয়ারি ২০২০
(D) ১ নভেম্বর ১৯৬৬
Show Answer
✅ উত্তর ⟶ (A) ৩১ অক্টোবর ২০১৯
প্রশ্ন ৮ – চণ্ডীগড় কোন দুটি রাজ্যের যৌথ রাজধানী?
(A) পাঞ্জাব ও হরিয়ানা
(B) হিমাচল প্রদেশ ও পাঞ্জাব
(C) হরিয়ানা ও রাজস্থান
(D) পাঞ্জাব ও দিল্লি
Show Answer
✅ উত্তর ⟶ (A) পাঞ্জাব ও হরিয়ানা
প্রশ্ন ৯ – ভারতের জাতীয় রাজধানী অঞ্চল (National Capital Territory) কোনটি?
(A) চণ্ডীগড়
(B) নয়াদিল্লি/দিল্লি
(C) পুদুচেরি
(D) লাক্ষাদ্বীপ
Show Answer
✅ উত্তর ⟶ (B) দিল্লি
প্রশ্ন ১০ – পুদুচেরি কোন ধরনের প্রশাসনিক রাজ্য?
(A) রাজ্য
(B) কেন্দ্রশাসিত অঞ্চল
(C) স্বায়ত্তশাসিত জেলা
(D) সীমান্ত অঞ্চল
Show Answer
✅ উত্তর ⟶ (B) কেন্দ্রশাসিত অঞ্চল
উপসংহার | Conclusion
পরিশেষে বলা যায়, ভারতের আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের (India Union Territories and their Capitals) রাজধানী, প্রশাসনিক কাঠামো ও গঠনের ইতিহাস এক নয়। তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় অবশ্যই রাজধানীর নামের পাশাপাশি গঠনের তারিখ, বিধানসভা আছে কি না এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন মনে রাখা দরকার। এখান থেকে প্রতিবছর বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন কমন আসে। তাই এটা ভালো করে স্টাডি করা খুব গুরুত্বপূর্ণ।
📚 আরও সাজেশন, নোটস ও PDF স্টাডি ম্যাটেরিয়াল
প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ বিভিন্ন University-এর সাজেশন, নোটস, প্রশ্নোত্তর, PDF Book এবং অন্যান্য
স্টাডি ম্যাটেরিয়াল পেতে আমাদের Edutiips ও Edubitan
ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
তথ্যসূত্র | Sources
- ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক — কেন্দ্রশাসিত অঞ্চল ও প্রশাসনিক কাঠামো
- ভারতের সরকারি জাতীয় পোর্টাল — রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা
- Legislative Department, Ministry of Law and Justice, Government of India. (n.d.). India Code.
- Election Commission of India. (n.d.). Election Commission of India.
- Reserve Bank of India. (n.d.). Reserve Bank of India.
- Press Information Bureau, Government of India. (n.d.). Press Information Bureau.
- Ministry of Culture, Government of India. (n.d.). Ministry of Culture.
- India Union Territories and their Capitals
- PDF Book or Study Materials
প্রশ্ন – কেন্দ্রশাসিত অঞ্চল কী?
উত্তর – যে সমস্ত রাজ্যগুলির প্রশাসনিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর ন্যাস্ত তাকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে। অর্থাৎ যে সমস্ত অঞ্চল সরাসরি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয় সেগুলি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিগণিত। ভারতের মোট আটটি রাজ্য কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত।
Latest Articles
- WBPSC School SI Solved Previous Year Question and Answer with Syllabus
- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীর তালিকা | India Union Territories and their Capitals
- বর্তমানে ভারতের রাজ্য ও রাজধানীর নাম এবং ভাষাসমূহ | Indian States and Capitals with Languages
- ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের তালিকা | Traditional Folk Dances of Indian States
- রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ প্রশ্ন উত্তর | Rabindranath Tagore Quiz for Competitive Exams
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন উত্তর | Fort William College Quiz Question and Answers for Competitive Exams
- 500 ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর | ভারতের ইতিহাস কুইজ | History Quiz Questions and Answers for Competitive Exams
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীর তালিকা | India Union Territories and their Capitals সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।






