দাস ব্যবস্থা একটি অমানবিক সামাজিক ব্যবস্থা। পৃথিবীর সমস্ত সমাজব্যবস্থার মতো প্রাচীন রোমের দাস ব্যবস্থা (Slavery in Ancient Rome) প্রচলিত ছিল।
প্রাচীন রোমের দাস ব্যবস্থা | Slavery in Ancient Rome
সুদূর প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন দেশে অমানবিক প্রথা হিসেবে দাস ব্যবস্থা প্রচলিত ছিল। এই ব্যবস্থায় প্রভুর মালিকানাধীনে কোনও ব্যক্তির বসবাস এবং বেঁচে থাকা বা জীবন ধারণের ধারা প্রচলিত ছিল। তাছাড়া বাজারে পণ্যের মতো দাসদের ক্রয় বিক্রয় করা হতো এবং সারা জীবন তাদেরকে ক্রীতদাস করে রাখা হতো।
প্রাচীন গ্রিসের মতো রোমেও দাস ব্যবস্থার ব্যাপকতা লক্ষ্য করা যায়। প্রাচীন রোমের জনগণকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটি হল অভিজাত শ্রেণি বা প্যাট্রিসিয়ান এবং প্লেবিয়ান বা সাধারণ নাগরিক।
তাছাড়া রোমে আরেক প্রকার নাগরিকদের অস্তিত্ব পাওয়া যায় যারা অনাগরিক হিসেবে চিহ্নিত ছিল। এই সমস্ত রোমান অনাগরিক মানুষের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও ৪৫০ খ্রিস্টপূর্বাব্দে রোমান আইনে তাদেরকে ক্রীতদাস হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। পরবর্তীকালে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে এই অনাগরিক ক্রীতদাস সম্প্রদায় শ্রমশক্তির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
প্রাচীন গ্রীক নগর রাষ্ট্রগুলিতে দাসপ্রথার ব্যাপকতা থাকলেও রোমান সভ্যতার মত নগ্নতা কিংবা ঘৃণ্য অমানবিকতার পরিচয় পাওয়া যায় না। রোমের ক্রীতদাসদের বড় অংশ আসত যুদ্ধ বন্দী হিসেবে, ঋণগ্রস্ত হিসেবে বা জলদস্যুর শিকার হয়ে। তাছাড়া ক্রীতদাসদের সন্তানদের ক্রীতদাস হিসেবে প্রভুর অধীনে জীবনধারণ করতে হতো। এরা ভার্নি নামে পরিচিত ছিল। অনাথ শিশুরা পরবর্তীকালে দাসে রূপান্তরিত হতো। বিশেষ করে ইজিয়ান সাগরের তীরে থাকা ডেলস্ দ্বীপ থেকে বহু দাস রোমে আমদানি করা হতো।
বিশিষ্ট ঐতিহাসিক ডায়োোনিসাস খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট রমুলাসের এক নির্দেশ নামাকে দাস ব্যবস্থার সূচনা বলে উল্লেখ করেছেন। এই নির্দেশ নামায় উল্লেখ ছিল রোমের পিতা-মাতা তাদের নিজেদের সন্তানদের দাস হিসেবে বিক্রি করতে পারবে।
প্রাচীন রোমের দাস ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, রোমে ক্রীতদাস ক্রয় বিক্রয়ের বিষয়গুলি সরকারি কর্মচারীর তত্ত্বাবধানে সম্পন্ন হতো। রোমানরা পরাজিত সৈন্য বা পরাজিত নাগরিকদের বন্দী করে বাজারে অন্যান্য দ্রব্যের মতো ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। ব্যবসায়ীরা আবার দাসেদের মূল্য নির্ধারিত করে নির্দিষ্ট দাস বাজারে বিক্রি করতো।

Slavery in Ancient Rome
বিভিন্ন রাজাদের সময় রোমের দাস ব্যবস্থা | Slavery in Ancient Rome
বিভিন্ন রোমান রাজাদের সময়ে রোমে দাস ব্যবস্থা প্রকট আকার ধারণ করে। সেগুলি হল –
i) রোমান সম্রাট নিরোর রাজপ্রাসাদের কাজকর্মের জন্য ৪০০ ক্রীতদাস ছিল। তাছাড়া রোমান দার্শনিক ও উপন্যাসিক অ্যাপ্যুলিউসের স্ত্রী পুঁদেতিল্লার 400 এর বেশি বেশি দাস ছিল।
অনেক ক্ষেত্রে রোমের ধনী অভিজাত শ্রেণীর লোকেদের 10 থেকে 12 হাজার ক্রীতদাসের মালিক ছিলেন। এই কারণে রোমের অর্থনীতি ক্রীতদাসের শ্রমের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল।
ii) রোমান সম্রাট জুলিয়াস সিজার পরাজিত হলে দেশের প্রায় পাঁচ লক্ষ অধিবাসীদের যুদ্ধক্ষেত্রে দাস ব্যবসায়ীদের কাছে পাইকারি হারে বিক্রি করে দিয়েছিলেন।
আবার ১৪৬ খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় পিউনিক যুদ্ধের শেষে পরাজিত বেঁচে থাকা ৫০ হাজার নাগরিককে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল।
রোমান ক্রীতদাসদের দ্বারা রোমের যাবতীয় অর্থনীতি এমনকি রোম সাম্রাজ্যের ভিত গঠন হয়েছিল। ক্রীতদাসদের শ্রমেই রোমে বিশাল রাজবাড়ী, রাস্তাঘাট, সেতু, পয়ঃপ্রণালী প্রভৃতি নির্মিত হয়েছিল।
রোমের দাস ব্যবস্থা এত নিষ্ঠুর ছিল যে তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও পেট ভরে খেতে পেত না ও প্রয়োজনীয় পোশাক বা জীবনধারণের অধিকার পেত না। কিন্তু তাদের উপরে চলতো অকথ্য অত্যাচার। সমস্ত ক্রীতদাস তাদের প্রভুদের কাছে অস্থাবর সম্পত্তি হিসেবে বিবেচিত হতো। মালিক দাসেদের ইচ্ছামতো ব্যবহার করতে পারতো, বিক্রি করতে পারতো এমন কি অনায়াসে হত্যাাও করতে পারতো।
রোম সম্রাটগণ দাস ব্যবসায়ীদের থেকে নিয়মিত হারে কর আদায় করত। আর পাইকারি ব্যবসায়ীরা যখন ক্রীতদাসদের বাজারে নিয়ে আসতো তখন ক্রীতদাসদের যাবতীয় বিবরণ দেয়া থাকত। তবে যে কোনো ক্রেতা পরবর্তী ছয় মাসের মধ্যে ক্রীতদাস দাস বা দাসির কোনো ত্রুটি খুঁজে পেলে তা বিক্রেতার কাছে ফেরত পাঠাতে পারতো।
তাই রোম সাম্রাজ্য সম্পূর্ণভাবে পরিচালিত হয়েছিল দাস ব্যবস্থার মধ্য দিয়ে। রোমের অভিজাত শ্রেণীর মানুষেরা রাস্তায় কখনো একা হাঁটতেন না। তাদের ঘিরে থাকত ক্রীতদাসরা। মালিকের ক্ষমতা, প্রভাব ও প্রতিপত্তির উপর নির্ভর করে ক্রীতদাসদের সংখ্যা নির্বাচন করা হতো।
অনেক ঐতিহাসিক মনে করেন শুধু দাস কেনা বেচা নয় বা দাসদের দিয়ে গৃহস্থালির থেকে শুরু করে সমস্ত কাজ করা নয় দাস মালিকদের আবার অধিকার ছিল ক্রীতদাসীদের (মহিলা দাসীদের) অবাধ যৌন সম্ভোগ করার।
উপসংহার
পরিশেষে বলা যায়, প্রাচীন রোমে দাস ব্যবস্থার (Slavery in Ancient Rome) বহুল প্রচলন ছিল। এই অমানবিক দাস প্রথা শুধু রোম নয় বহির্বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত ছিল। প্রাচীন রোমে দাসেদের বাজারে অন্যান্য জিনিসপত্রের মতো ক্রয় বিক্রয় করা হতো। শুধু তাই নয় রোমে ক্রীতদাস ক্রয় বিক্রয়ের এই বিষয়গুলি সরকারি কর্মচারীর তত্ত্বাবধানের সম্পন্ন হতো। বিশিষ্ট ঐতিহাসিক ক্রোয়া এবং মাইকেল জেমসন বলেছেন – গ্রীস ও রোমান যুগে ব্যাপক হারে কৃষিতে দাস নিয়োগ করা হতো। তাই প্রাচীন রোমে দাস ব্যবস্থার বা ক্রীতদাস প্রথার ব্যাপক প্রচলন ছিল একথা নিঃসন্দেহে বলা যায়।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Slavery in Ancient Rome
- Online Sources
প্রশ্ন – প্রাচীন রোমে দাসপ্রথার ব্যবহার?
উত্তর – প্রাচীন রোমে অনাগরিক সম্প্রদায়ের মানুষেরা রোমান আইনে দাস বা ক্রীতদাস হিসেবে গণ্য হতো। প্রাচীন রোমে দাসপ্রথা ছিল সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। দাসরা কৃষিকাজ, গৃহস্থালি, খনন, নির্মাণ ও শিক্ষাদানসহ নানা কাজে নিয়োজিত ছিল। যুদ্ধবন্দি, অপরাধী বা দারিদ্র্যের কারণে মানুষ দাসে পরিণত হতো।
প্রশ্ন – দাসত্বের কারণে কি রোমের পতন হয়েছিল?
উত্তর – দাসত্বের কারণে পরবর্তীকালে রোম সাম্রাজ্যের পতন হয়েছিল। অর্থাৎ রোমের পতনের কারণ হিসেবে দাসত্বকে দায়ী করা হয়। দাসদের উপর অমানবিক নির্যাতন ও কঠোর নিয়ম-শৃঙ্খলার ফলে তারা পরবর্তীকালে বিদ্রোহ ঘোষণা করেন। তাছাড়া ব্যাপকহারে দাস প্রথা প্রচলিত হওয়ার ফলে সমগ্র রোম সাম্রাজ্য দাসে রূপান্তরিত হয়েছিল।
প্রশ্ন – রোমে দাসরা পালিয়ে যায়নি কেন?
উত্তর – রোমে দাসরা কখনো পলাতে পারত না। এর কারণগুলো হল –
i) রোমে দাসরা কঠোর শাস্তির ভয়ে পালাতে সাহস করত না।
ii) তাদের আইনি অধিকার ছিল না, তাই কোথাও আশ্রয় পাওয়া কঠিন ছিল।
iii) দাসদের সবসময় নজরদারির মধ্যে রাখা হতো।
iv) রোমান সাম্রাজ্য এত বড় ছিল যে পালিয়ে গিয়েও লুকিয়ে থাকা কঠিন ছিল।
v) অনেক দাস ভবিষ্যতে মুক্তির আশায় মালিকের অনুগত থাকত।
আরোও পোস্ট পড়ুন
- কারক কাকে বলে? কত প্রকার ও উদাহরণ | Karok Kake Bole? Types of Karok with Examples
- অব্যয় পদ কাকে বলে? উদাহরণ ও প্রকারভেদ | Avyay Pad – Definition, Examples, Types and Uses
- CU BA বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা-১ সাজেশন | CU BA Bengali Suggestion | CCF Sem 2 and 4
- CU BA AEC ছোটগল্প ও কবিতা সাজেশন | AEC Short Stories and Poems Suggestion | Sem 4
- CU BA ইতিহাস সাজেশন | CU BA History Suggestion | CCF Sem 2 and 4 | Major, Minor and MDC
- CU BA AEC Compulsory English Suggestion Semester 2 | CCF
প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা | Slavery in Ancient Rome সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।





