বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে প্রতিভাবান বিদ্যাপতি হলেন অন্যতম পদকর্তা। চৈতন্য পূর্ব যুগে বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির অবদান (Vidyapati in Vaishnava Padavali Literature) ছিল অনন্য এবং শ্রেষ্ঠ প্রকৃতির।
বিদ্যাপতির জীবন পরিচয়
বিভিন্ন উৎস থেকে বিদ্যাপতির জীবনী সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। বিদ্যাপতি ছিলেন পঞ্চদশ শতকের কবি। আবার কেউ কেউ মনে করেন কবি আনুমানিক চতুর্দশ শতকের তৃতীয় পাদ থেকে পঞ্চদশ শতকের তৃতীয় পাদ পর্যন্ত কিছু কম বেশি 100 বছর জীবিত ছিলেন। আবার বিভিন্ন পন্ডিতদের মতানুসারে বিদ্যাপতি ১৩৮০ খ্রিস্টাব্দে ভাইয়ের সামান্য কিছু পূর্বে জন্মগ্রহণ করেন এবং পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধের কিছুকাল পর্যন্ত জীবিত ছিলেন। মিথিলায় প্রচলিত কিংবদন্তি অনুসারে মৃত্যুকালে বিদ্যাপতির বয়স ৯০ বছর হয়েছিল।
বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির অবদান | Vidyapati in Vaishnava Padavali Literature
চৈতন্য পূর্ববর্তী যুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম প্রতিভাবান ও কবি হলেন বিদ্যাপতি। তিনি বাংলা ভাষায় রাধা কৃষ্ণের লীলা সহজ সরল ও সুন্দরভাবে ব্যক্ত করেছেন। অর্থাৎ চৈতন্য পূর্ববর্তী পদকর্তা চন্ডীদাস, পদকর্তা জ্ঞানদাসের সমসাময়িক ছিলেন বিশিষ্ট পদকর্তা বিদ্যাপতি। বিদ্যাপতির অন্যতম ভাব শিষ্য ছিলেন পদকর্তা গোবিন্দ দাস।
বিদ্যাপতি বাঙালি কবি ছিলেন না। তার জন্মস্থান মিথিলা। তাই তিনি মৈথিলী কবি হিসাবে বিশেষ পরিচিতি পান। বাংলা ভাষায় তাঁর কোন পদাবলী না থাকলেও আপামর বাঙালির কাছে বিদ্যাপতি ছিল অত্যন্ত প্রিয় ও স্নেহের পাত্র। তাঁর রাধা কৃষ্ণ বিষয়ক পদাবলী বাঙালির প্রাণের সামগ্রীতে পরিণত হয়েছে। আবার স্বয়ং মহাপ্রভু বিদ্যাপতির পদাবলী আস্বাদন করে পরমানন্দ লাভ করতেন।
বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ে পদাবলী ব্রজবুলি ভাষায় রচিত। সেই ব্রজবুলি ভাষার ছন্দলালিত্য ও ভাবমাধুর্য দ্বারা মুগ্ধ হয়ে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ কবিতা রচনা করতে প্রয়াসী হয়েছিলেন। তাই বিদ্যাপতি মিথিলার কবি হলেও বাংলা সাহিত্যে একচ্ছত্র আসন করে নিয়েছেন।
বিদ্যাপতির কবি কৃতিত্বে মুগ্ধ হয়ে গোবিন্দ দাস থাকে গুরু বলে স্বীকার করে বলেছেন –
‘কবি বিদ্যাপতি অতি মানে, যাক গীত জগতে চিত রোয়ারল গোবিন্দ গৌরি গানে।‘
কবি বিদ্যাপতি উনবিংশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত মিথিলাবাসীর উপেক্ষার পাত্র ছিলেন। কিন্তু বাঙালি কর্তৃক বিদ্যাপতির পদাবলী সমাদৃত ও জনপ্রিয় হলেই কবি বিদ্যাপতির প্রতি মিথিলা বাসীর দৃষ্টি আকর্ষণ হয়। ফলে বিদ্যাপতি সারাদেশে জনপ্রিয়তা অর্জন করে। তাই চৈতন্য পরবর্তী বৈষ্ণব সমাজে বিদ্যাপতি মহাজন রূপে স্বীকৃত হয়। তাই বৈষ্ণব সাহিত্যের একটি মুখ্য শিল্পধারা হল বিদ্যাপতি প্রদর্শিত কাব্যপ্রকরণ রীতি।
বিদ্যাপতির প্রধান রচনাবলী
পদকর্তা বিদ্যাপতি মিথিলার ৬ জন রাজা ও একজন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেন। মহারাজ শিবসিংহের মৃত্যু বা নিরুদ্দেশের পর বিদ্যাপতির ভাগ্য বিপর্যয় নেমে আসে। পরবর্তীকালে তিনি পুরাদিত্য নামক অন্য এক রাজার আশ্রয় গ্রহণ করেন। বিভিন্ন রাজাদের পৃষ্ঠপোষকতায় বৈষ্ণব পদাবলী ছাড়াও কবি বিদ্যাপতি বিভিন্ন গ্রন্থ রচনা করেন। সেগুলি হল –
i) কীর্তিসিংহের সময়ে কীর্তিলতা,
ii) দেবসিংহের সময়ে ভূপরিক্রমা,
iii) শিবসিংহের সময় কীর্তি পতাকা ও পুরুষপরীক্ষা,
iv) পুরাদিত্যের আশ্রয়ে লিখনাবলি প্রভৃতি।
বিদ্যাপতির কবি কৃতিত্ব ও সাহিত্যিক বৈশিষ্ট্য
মিথিলার কবি হওয়া সত্ত্বেও বিদ্যাপতি বাঙালির জীবন ও সাধনার সঙ্গে গভীর আত্মীয়তার সূত্রে আবদ্ধ। বিদ্যাপতি ছিলেন রাজসভার কবি। নাগরিক জীবনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ পরিচয় ছিল তাই বিদ্যাপতির জীবনের রাজবংশ, রাজসভা ও রাষ্ট্রের সংকট উল্লেখযোগ্যভাবে পথ আবিষ্কার করে। দিলেন মধ্যযুগের একজন ইতিহাস সচেতন কবি। তাই বিদ্যাপতির অবদান বা কবি কৃতিত্ব (Vidyapati in Vaishnava Padavali Literature)-এর মধ্যে সাহিত্যিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি হল –
মধুর রসের উৎকৃষ্ট প্রকাশ (Expression of Madhura Rasa)
বিদ্যাপতির কাব্যের অন্যতম বৈশিষ্ট্য হল মধুর রসের সার্থক প্রকাশ। তাঁর পদাবলীতে রাধা ও কৃষ্ণের প্রেমের কোমলতা, আবেগ ও আকুলতা অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রেমের এই মাধুর্য পাঠক ও শ্রোতার মনে গভীর প্রভাব সৃষ্টি করে।
ভাষার সুরেলা মাধুর্য (Melodious Language Style)
বিদ্যাপতির ভাষা অত্যন্ত সুরেলা ও গীতিময়। তিনি মৈথিলি ভাষায় পদ রচনা করলেও তাঁর ভাষার সৌন্দর্য ও ছন্দমাধুর্য বাংলা বৈষ্ণব পদাবলীর কবিদের উপর গভীর প্রভাব বিস্তার করে। তাঁর ভাষা সহজ, আবেগপূর্ণ এবং সংগীতধর্মী।
ভক্তি ও প্রেমের সমন্বয় (Harmony of Devotion and Love)
বিদ্যাপতির পদাবলীতে প্রেম ও ভক্তি একত্রে মিলিত হয়েছে। রাধা-কৃষ্ণের প্রেমলীলা বর্ণনার মাধ্যমে তিনি ভক্তির গভীর অনুভূতি প্রকাশ করেছেন। তাঁর কাব্যে মানবপ্রেম ও ঈশ্বরপ্রেমের এক অনন্য সমন্বয় দেখা যায়।
রাধা চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ (Psychological Portrayal of Radha)
বিদ্যাপতি রাধার মনোজগতকে অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। প্রেম, অভিমান, লজ্জা, আকুলতা এবং প্রত্যাশার মতো বিভিন্ন মানসিক অনুভূতি তাঁর পদাবলীতে জীবন্ত হয়ে উঠেছে। এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তাঁর কবিত্বের বিশেষ কৃতিত্ব।
বৈষ্ণব পদাবলীতে বিদ্যাপতি রাধার মুখে বলিতেছেন –
হে কৃষ্ণ! তুমি আমার মাথার ফুল, চোখের কাজল, গলার মুক্তার হার, তাহা হইতেও বেশি, তুমি আমার নিকট পাখির পাখা-তোমাকে ছাড়া আমি একেবারে অচল হই-মাছের পক্ষে জল যাহা, তুমি আমার কাছে তাহাই, জল হইতে তুলিলে সে তখনই মরিয়া যায়-আমি তোমাকে সব দিয়াছি। কিন্তু ‘মাধব তুঁহু কৈছে কহবি মোয়’-আমার সর্বস্ব দিয়াও আমি তোমাকে চিনিতে পারি নাই। তুমি আমার নিকট দুর্জেয়-মাধব, বল তুমি কে এবং কেমন! রাধা কাহাকে তাঁহার সর্বস্ব দিয়াছেন? সর্বস্ব দিয়াও শেষে পরিচয় জিজ্ঞাসা, -এ মন্দ নয়। প্রেমিক এত তপস্যার পর বুঝিতেছেন- যাঁহাকে তিনি আপন হইতে আপন মনে করিয়াছিলেন, তিনি পরাৎপর, অবাঙ মনসগোচর। বৈশ্বব কবিতা এইভাবে জানা পথ দিয়া লইয়া যাইয়া অজানার সন্ধান দেয়।”
সাহিত্যিক গুরুত্ব
বৈষ্ণব পদাবলী সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতির স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কাব্যে প্রেমের গভীরতা, ভাষার মাধুর্য এবং ভক্তির আবেগ এই সাহিত্যধারাকে সমৃদ্ধ করেছে। তিনি বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম পথপ্রদর্শক কবি হিসেবে স্বীকৃত।
উপসংহার
তাই বলা যায়, বিদ্যাপতির অবদান শুধু ধর্মীয় ভক্তির মধ্যে সীমাবদ্ধ নয়; এতে মানবিক প্রেম ও হৃদয়ের গভীর অনুভূতিরও প্রকাশ ঘটে। তাঁর পদাবলী বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যের (Vidyapati in Vaishnava Padavali Literature) উপর গভীর প্রভাব বিস্তার করে।
সুতরাং বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কাব্যে প্রেম, ভক্তি এবং বিরহের যে গভীর প্রকাশ দেখা যায় তা মধ্যযুগীয় সাহিত্যের এক মূল্যবান সম্পদ। তাঁর কাব্যধারা পরবর্তীকালে বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আজও সাহিত্য ইতিহাসে তাঁর অবদান স্মরণীয় হয়ে রয়েছে। পরবর্তীকালে বহু কবি তাঁর কাব্যধারাকে অনুসরণ করেন।
গ্রন্থপঞ্জি| Bibliography
- বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৩-৫ খন্ড)- সুকুমার সেন
- বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস- সজনীকান্ত দাস
- বাংলা সাহিত্যে গদ্য- সুকুমার সেন
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (৬-৯)- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
- বাংলা সাহিত্যের ইতিকথা (৩-৪)- ভূদেব চৌধুরী
- বাংলা সাহিত্যের ইতিহাস – প্রাচীন ও মধ্যযুগ – ডক্টর শ্রীমন্তকুমার জানা – ওরিয়েন্টাল বুক কম্পানি প্রাইভেট লিমিটেড।
- Einsohn, A., & Schwartz, M. (2019). The copyeditor’s handbook: A guide for book publishing and corporate communications (4th ed.). University of California Press.
- Butcher, J., Drake, C., & Leach, M. (2016). Butcher’s copy-editing: The Cambridge handbook for editors, copy-editors and proofreaders (4th ed.). Cambridge University Press.
- Chicago Manual of Style. (2017). The Chicago manual of style (17th ed.). University of Chicago Press.
- Ritter, R. M. (2015). The Oxford guide to style (New Hart’s rules) (2nd ed.). Oxford University Press.
- Luey, B. (2010). Handbook for academic authors (5th ed.). Cambridge University Press.
- Contribution of Vidyapati in Vaishnava Padavali Literature
- Internet sources
প্রশ্ন – বিদ্যাপতি কে ছিলেন
উত্তর – বিদ্যাপতি ছিলেন মধ্যযুগের বিখ্যাত মৈথিলি কবি এবং বৈষ্ণব পদাবলীর অন্যতম প্রধান পদকর্তা। তাঁর কাব্যে রাধা-কৃষ্ণের প্রেম, ভক্তি এবং মানবিক আবেগের গভীর প্রকাশ দেখা যায়।
প্রশ্ন – বিদ্যাপতি কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি
উত্তর – বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি ছিলেন মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি।
প্রশ্ন – বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন
উত্তর – বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিবসিংহ-এর রাজসভার কবি। রাজা শিবসিংহ বিদ্যাপতিকে 293 লক্ষণ সংবতে (১৪১২ খ্রিস্টাব্দে), ‘বিস্তীর্ণ নদীমাতৃক সারণ্য রসসরোবর’ বিসফি গ্রাম দান করেন।
প্রশ্ন – বিদ্যাপতি কোন যুগের কবি ছিলেন
উত্তর – বিদ্যাপতি ছিলেন চৈতন্য পরবর্তী যুগের একজন অন্যতম কবি। অর্থাৎ বিদ্যাপতি মূলত মধ্যযুগের কবি। তিনি চতুর্দশ (১৪শ) ও পঞ্চদশ (১৫শ) শতকের সময়ে সাহিত্য রচনা করেন।
প্রশ্ন – বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন
উত্তর – বিদ্যাপতি সর্বপ্রথম বৈষ্ণব সাহিত্যে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। তবে বিদ্যাপতির পদাবলীর মূল ভাষা → মৈথিলি (Maithili)। যেটির বাংলায় প্রচলিত রূপ হল → ব্রজবুলি (Brajabuli)।
Latest Articles
- অন্নদামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী | Theme and story of Annadamangal Kavya
- চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ড প্রশ্ন উত্তর | Chandimangal Akhetik Khanda Questions Answers
- চন্ডীমঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী | Chandimangal Kavya
- মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী সংক্ষেপ | Story of Manasa Mangal Behula Lakhindar
- মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্তের কবি প্রতিভার পরিচয় | Bijay Gupta in Manasamangal Kavya
- কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত টীকা | Chaitanya Charitamrita by Krishnadas Kaviraj
বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির অবদান | Vidyapati in Vaishnava Padavali Literature সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।





