বাংলা সাহিত্যের ইতিহাসে বৈষ্ণব পদাবলীর বিকাশের ক্ষেত্রে অন্যান্য পদকর্তাদের মতো চন্ডীদাস ছিলেন অন্যতম ও শ্রেষ্ঠ কবি। বৈষ্ণব পদাবলী সাহিত্যে চন্ডীদাসের কৃতিত্ব (Chandidas in Vaishnava Padavali Literature) ছিল অসামান্য প্রকৃতির।
চন্ডীদাসের পরিচয়
চন্ডীদাসের প্রকৃত পরিচয় নিয়ে পন্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। তবে জনশ্রুতি অনুসারে চন্ডীদাস বীরভূম জেলার নান্নুর গ্রামে বাস করতেন। জাতিতে চন্ডীদাস (Chandidas) ছিলেন ব্রাহ্মণ। প্রথমে বাসুলি বা চন্ডির উপাসক হলেও পরে সহজ মার্গের সাধনায় ব্রতী হন। তিনি রামি নামে এক রজক কন্যাকে সাধারণ সঙ্গীনি হিসেবে গ্রহণ করে। সেই জন্য রজকিনী নারীর কথা তাঁর কোনো কোনো পদে পাওয়া যায়।
বৈষ্ণব পদকর্তা হিসেবে চন্ডীদাস এর কৃতিত্ব বিচার | Chandidas in Vaishnava Padavali Literature
বৈষ্ণব পদাবলী সাহিত্যে জ্ঞানদাস ও গোবিন্দ দাসের মতোই চন্ডীদাসের কৃতিত্ব (Chandidas in Vaishnava Padavali Literature) ছিল অসামান্য। চন্ডীদাস ছিলেন বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তবে চন্ডীদাসের ভাব শিষ্য ছিলেন জ্ঞানদাস।
চৈতন্য পূর্ব যুগে চন্ডীদাসী ছিলেন বিদ্যাপতির সমসাময়িক একজন শ্রেষ্ঠ বৈষ্ণব পদাবলী রচয়িতা। বাংলা ভাষায় তিনি সর্বপ্রথম পদাবলী রচনা করেন। তাই তাকে সাধারণভাবে পদকর্তা চন্ডীদাসও বলা হয়। তবে চন্ডিদাসকে নিয়ে বাংলা সাহিত্যে সমস্যা সৃষ্টি হয়। বাংলা সাহিত্যের চার জন চন্ডিদাসের সন্ধান পাওয়া যায়। তবে বিভিন্ন উপাদান প্রামাণ্য হিসেবে গ্রহণ করে পন্ডিতগণ চন্ডীদাস সমস্যার সমাধান করেছেন।
বৈষ্ণব পদাবলীতে বৈষ্ণব পদকর্তা হিসেবে চন্ডিদাসের স্থান অতি উচ্চে। তিনি অতি অল্প কথায় সহজ সরল ভাবে ও সহজ সরল ভাষায়, সহজ অলংকার ব্যবহার করে রাধাকৃষ্ণের প্রেমানুভূতির গভীরতা ও আন্তরিকতা ফুটিয়ে তুলেছেন।
চন্ডীদাসের পদাবলীতে রাধা চরিত্র এক সুক্ষভাবে জ্যোতির্ময়ী বিগ্রহ হিসেবে ফুটে ওঠে। , জন্ম থেকেই তিনি কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। জন্ম জন্মান্তরে তিনি কৃষ্ণগত প্রানা। তাই চন্ডীদাসের রাধা চরিত্রে কোন ক্রমবিকাশ নেই। পূর্বরাগ, অনুরাগ, বিরহ ও মিলন কবিতা চন্ডীদাস লিখলেও সব পদেই রাধা বিরহ প্রেম পরিলক্ষিত হয়।
চন্ডীদাসের কবিতায় রাধার যে প্রেম তা এক গভীরতম জীবন বোধের নির্যাস। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, চন্ডীদাস দুঃখের কবি। কারণ দুঃখবোধের নিবিড়তার মধ্যে দিয়ে চন্ডীদাসের পদাবলীতে প্রেমের জগত তৈরি হয়েছে। আবার চন্ডীদাস দুঃখের মধ্যে দুঃখ কে প্রত্যক্ষ করেছেন।
তাই চন্ডীদাসের পদাবলীতে রাধা চরিত্র প্রেমের সাধনায় ব্যাকুল ও গভীর ভাবে নিমজ্জিত। প্রেম সাধনায় তিনি দুঃখসহর তপস্যার মধ্যে কৃষ্ণের সাক্ষাৎ পেয়েছেন।
তাই চন্ডীদাসের রাধা জানেন –
‘সুখের লাগিয়া
যে করে পীরিতি
দুঃখ যায় তার ঠাঁই।’
অর্থাৎ পীরিতি করতে গেলে দুঃখ অনিবার্য। তাই বলে রাধা প্রেমকে পরিত্যাগ করে না। কঠোর দুঃখের সাধনায় প্রেমের স্বর্গীয় দুটি ফুটে ওঠে। তাই চন্ডীদাসের পদাবলীতে প্রতিটি পদে দেহ ও রুপ সৌন্দর্যের দিকটা যথেষ্ট উপেক্ষিত বলে তার আধ্যাত্মিক ভাবুকতা সকলের চিত্তকে আকৃষ্ট করে।
এমনকি প্রেমের সাধনায় রাধা কুলশীল, জাতিমান সব পরিত্যাগ করেন, আবার প্রাণ ও বিসর্জন দিতে হয়। তাই চন্ডিদাস তাঁর পদে বলেছেন –
চন্ডীদাস বলে শুন বিনোদিনী
পীরিতি না কহে কথা।
পীরিতি লাগিয়া পরান ছাড়িলে,
পীরিতি মিলয়ে তথা।
চন্ডীদাসের কবি প্রতিভার বৈশিষ্ট্য
চন্ডীদাসের পদাবলীতে রাধা কৃষ্ণের প্রেমলীলা সুন্দর কাহিনী সহজ সরল ভাবে ও সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। তাই বৈষ্ণব পদাবলী সাহিত্যে চন্ডীদাসের কবি প্রতিভার বৈশিষ্ট্য গুলি হল –
প্রেমভাবনার গভীর প্রকাশ (Expression of Divine Love)
চণ্ডীদাসের কাব্যের প্রধান বৈশিষ্ট্য হলো প্রেমের গভীর অনুভূতির প্রকাশ। রাধা ও কৃষ্ণের প্রেমের মাধ্যমে তিনি মানবিক প্রেমের এক উচ্চতর রূপ তুলে ধরেছেন। তাঁর কাব্যে প্রেম শুধু আবেগ নয়, এটি আত্মার এক গভীর অনুভূতি।
ভাষার সরলতা ও মাধুর্য (Simplicity and Sweetness of Language)
চণ্ডীদাসের ভাষা সহজ, সাবলীল এবং সুরেলা। তিনি সাধারণ মানুষের ভাষায় গভীর আবেগ প্রকাশ করতে সক্ষম হয়েছেন। এই ভাষাগত মাধুর্য তাঁর কাব্যকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
মানবতাবাদী ভাবনা (Humanistic Ideals)
চণ্ডীদাসের কাব্যে মানবতার এক গভীর বোধ প্রকাশ পেয়েছে। তাঁর বিখ্যাত উক্তি—
“সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”
এই বক্তব্য তাঁর মানবতাবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দেয় এবং বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ আদর্শ হিসেবে বিবেচিত হয়।
বাংলা গীতিকাব্যের বিকাশে অবদান (Contribution to Bengali Lyric Poetry)
চণ্ডীদাস বাংলা গীতিকাব্যের বিকাশে বিশেষ ভূমিকা পালন করেন। তাঁর পদাবলীতে প্রেম, ভক্তি এবং মানবিক অনুভূতির যে সমন্বয় দেখা যায় তা বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করে।
সাহিত্যিক গুরুত্ব
বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশে চণ্ডীদাসের ভূমিকা (Chandidas in Vaishnava Padavali Literature) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কাব্যে প্রেমের আবেগ, ভাষার মাধুর্য এবং মানবিক অনুভূতির গভীরতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এজন্য তিনি বৈষ্ণব পদকর্তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃত হয়েছে।
উপসংহার | Conclusion
তাই বলা যায়, বৈষ্ণব পদাবলীতে চন্ডীদাসের কবি কৃতিত্ব (Chandidas in Vaishnava Padavali Literature) ছিল অসামান্য প্রকৃতির। তিনি বৈষ্ণব পদাবলীকে এক অসামান্য সৌন্দর্যতায় ভরিয়ে দিয়েছেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর চন্ডীদাসের পদাবলী আলোচনা করতে গিয়ে, রাধার প্রেম সাধনাকে গুরুত্ব দিয়ে বলেছেন – “চন্ডীদাস সহজ ভাষার সহজ ভাবের কবি – এই গুনে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি।”
তাই, চন্ডীদাসের কাব্যে প্রেম, ভক্তি এবং মানবিক আবেগের যে গভীর প্রকাশ দেখা যায় তা বাংলা মধ্যযুগীয় সাহিত্যের এক মূল্যবান সম্পদ। ভাষার সরলতা, সংগীতধর্মিতা এবং মানবতাবাদী ভাবনার জন্য তাঁর পদাবলী আজও বাংলা সাহিত্যে সমানভাবে প্রাসঙ্গিক।
গ্রন্থপঞ্জি | Bibliography
- বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৩-৫ খন্ড)- সুকুমার সেন
- বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস- সজনীকান্ত দাস
- বাংলা সাহিত্যের ইতিহাস – প্রাচীন ও মধ্যযুগ – ডক্টর শ্রীমন্তকুমার জানা – ওরিয়েন্টাল বুক কম্পানি প্রাইভেট লিমিটেড।
- Einsohn, A., & Schwartz, M. (2019). The copyeditor’s handbook: A guide for book publishing and corporate communications (4th ed.). University of California Press.
- Butcher, J., Drake, C., & Leach, M. (2016). Butcher’s copy-editing: The Cambridge handbook for editors, copy-editors and proofreaders (4th ed.). Cambridge University Press.
- Chicago Manual of Style. (2017). The Chicago manual of style (17th ed.). University of Chicago Press.
- Ritter, R. M. (2015). The Oxford guide to style (New Hart’s rules) (2nd ed.). Oxford University Press.
- Luey, B. (2010). Handbook for academic authors (5th ed.). Cambridge University Press.
- Contribution of Chandidas in Vaishnava Padavali Literature
- Internet sources
চন্ডীদাস প্রশ্ন উত্তর
প্রশ্ন – চণ্ডীদাস কে ছিলেন?
উত্তর – চন্ডীদাস ছিলেন চৈতন্য পূর্ববর্তী যুগের বিদ্যাপতির সমসাময়িক রাধাকৃষ্ণ পদাবলীর রচয়িতা। অর্থাৎ তিনি বৈষ্ণব পদাবলী রচনা করেন।
প্রশ্ন – বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী রচনা করেন কে
উত্তর – বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী রচনা করেন চৈতন্য পূর্ব যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি চন্ডিদাস।
প্রশ্ন – চণ্ডীদাস সমস্যা কী?
উত্তর – বাংলা সাহিত্যে অনেকজন চন্ডীদাসের পরিচয় পাওয়া যায়। সেই জন্য গবেষকদের মধ্যে চন্ডীদাস নিয়ে বিভিন্ন মতামত দেখা যায়। সেই জন্য একে চন্ডীদাস সমস্যা বলে।
চন্ডীদাসকে দুঃখের কবি কে বলেছেন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চন্ডিদাসকে দুঃখের কবি হিসেবে চিহ্নিত করেছেন।
Latest Articles
- অন্নদামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী | Theme and story of Annadamangal Kavya
- চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ড প্রশ্ন উত্তর | Chandimangal Akhetik Khanda Questions Answers
- চন্ডীমঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী | Chandimangal Kavya
- মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী সংক্ষেপ | Story of Manasa Mangal Behula Lakhindar
- মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্তের কবি প্রতিভার পরিচয় | Bijay Gupta in Manasamangal Kavya
- কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত টীকা | Chaitanya Charitamrita by Krishnadas Kaviraj





