ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলির মধ্যে অন্যতম মৌলিক অধিকার হলো স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার (Right to Freedom in Indian Constitution) ধারা ১৯ থেকে ২২ পর্যন্ত আলোচিত হয়েছে।
ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার | Right to Freedom in Indian Constitution Article 19 to 22
ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার (Right to Freedom in Indian Constitution) একটি পুরুত্বপূর্ণ অধিকার। ‘স্বাধীনতার অধিকার’ বলতে বোঝায় এমন এক সামাজিক পরিবেশ, যেখানে প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে সমান সুযোগ-সুবিধা লাভ করে।
ভারত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত। এই মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল স্বাধীনতার অধিকার। এটি নাগরিকদের চিন্তা, মতামত, চলাফেরা ও জীবনযাপনের স্বাধীনতা প্রদান করে।
ভারতীয় সংবিধানের 19 থেকে 22 নং ধারায় স্বাধীনতার অধিকারগুলি স্বীকৃত হয়েছে। সেগুলি হল –
19 নং ধারা
ভারতীয় সংবিধানের 19 নং ধারায় সাতটি স্বাধীনতার অধিকার ছিল। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তি অর্জন, দখল ও হস্তান্তর করার অধিকার [19(1) চ নং ধারা] টিকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়। ফলে বর্তমানে সংবিধানের 19(1) নং ধারায় নাগরিকদের 6 প্রকার স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে। তবে সংবিধানের 19 নং ধারায় বর্ণিত অধিকারগুলি অবাধ নয়। এগুলি হল –
- 19(1) ক নং ধারা – বাস্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার।
- 19(1) খ নং ধারা – শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার।
- 19(1) গ নং ধারা – সংঘ বা সমিতি কিংবা ‘সমবায় সমিতি’ (Co-operative societies) গঠনের অধিকার।
- 19(1) ঘ নং ধারা – ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার।
- 19(1) ঙ নং ধারা – ভারতের যে-কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার।
- 19(1) ছ নং ধারা – যে-কোনো বৃত্তি, পেশা বা ব্যাবসাবাণিজ্য করার অধিকার।
20 নং ধারা
ভারতীয় সংবিধানের কুড়ি নম্বর ধারাতে দোষী সাব্যস্ত করা ও শান্তিদান সংক্রান্ত ব্যবস্থাদি সম্পর্কে আলোচিত হয়েছে। এক্ষেত্রে এই ধারায় নাগরিকদের তিনটি অধিকার স্বীকৃতিলাভ করেছে। যথা –
- 20(1) নং ধারা – রাষ্ট্র কোনো আইন প্রণয়ন করে পূর্ববর্তী কোনো অপরাধের জন্য শাস্তির পরিমাণ বৃদ্ধি করতে বা পূর্বের অপরাধ বলে গণ্য ছিল না এমন কোনো কাজকে অপরাধ বলে গণ্য করে কাউকে শাস্তি দিতে পারবে না।
- 20(2) নং ধারা – একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দু-বার বা একাধিকবার শাস্তি দেওয়া যাবে না।
- 20(3) নং ধারা – কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্যদানে বাধ্য করা যাবে না।
21 নং ধারা
ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় সংবিধানের 21 নং ধারায় নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। এই ধারায় উল্লেখ করা হয়েছে যে, কোনো ব্যক্তিকে আইনের দ্বারা প্রতিষ্ঠিত কোনো পদ্ধতি ছাড়া ব্যক্তিগত স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
- 21(A) নং ধারা – (শিক্ষার অধিকার) – 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 21(A) নং ধারাসংযুক্ত হয়েছে। এই ধারায় শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ধারা অনুসারে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সি প্রতিটি শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। তাই Article- 21(A) অনুযায়ী – ‘The state shall provide free and compulsory education to all children of the age of six to fourteen years in such manner as the state may, by law, determine.’ অর্থাৎ রাষ্ট্র আইন দ্বারা যেভাবে নির্ধারণ করবে, সেভাবে ছয় থেকে চৌদ্দ বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে।
22 নং ধারা
ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার হিসেবে 22 নম্বর ধারায় নাগরিকদের বিভিন্ন স্বাধীনতার কথা বলা হয়েছে। বিশেষত এই ধারায় নাগরিকদের গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে কতকগুলি সংরক্ষণমূলক অধিকার দেওয়া হয়েছে। এগুলি হল –
- কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে।
- নিজ পছন্দ অনুযায়ী আইনজীবী নির্বাচন ও তার সাহায্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
- গ্রেপ্তার হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে 24 ঘণ্টার মধ্যে নিকটবর্তী কোনো জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে।
উপসংহার
স্বাধীনতার অধিকার (Right to Freedom) ভারতীয় গণতন্ত্রের অন্যতম ভিত্তি, যা নাগরিকদের স্বাধীনভাবে জীবনযাপন ও মত প্রকাশের সুযোগ দেয়। এটি ব্যক্তির সামগ্রিক বিকাশ (Development) এবং সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই অধিকার সম্পূর্ণ নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা ও জনস্বার্থে এর উপর যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা (Reasonable Restrictions) আরোপ করা হয়। তাই বলা যায়, স্বাধীনতার অধিকার (Fundamental Right in Indian Constitution) ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে একটি সুষম সম্পর্ক বজায় রাখে।
তথ্যসূত্র | Sources
- Mahapatra, A. K. (2016). Tulanamulak rajniti o shasanbyabastha. Kolkata: Suhrid Publication.
- Mahapatra, A. K. (n.d.). Adhunik rastrabigyan (Vol. 1). Kolkata: Oriental Book Company.
- Roy, U. (2007). Uchcha madhyamik rastrabigyan. Kolkata: Calcutta Book House.
- Heywood, A. (2019). Politics (5th ed.). London: Macmillan Education.
- Gauba, O. P. (2012). An introduction to political theory (5th ed.). New Delhi: Macmillan.
- Internet sources
প্রশ্ন – ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার বলতে কী বোঝায়?
উত্তর – ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার (Right to Freedom) হল এমন একটি মৌলিক অধিকার, যার মাধ্যমে একজন ভারতীয় নাগরিক স্বাধীনভাবে চিন্তা করতে, মত প্রকাশ করতে, চলাফেরা করতে এবং নিজের জীবন পরিচালনা করতে পারে, যতক্ষণ না তা আইন ও সমাজের ক্ষতি করছে।
প্রশ্ন – স্বাধীনতার অধিকার কোন ধারায় উল্লেখ আছে?
উত্তর – ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার উল্লেখ করা হয়েছে – অনুচ্ছেদ ১৯ থেকে ২২ (Article 19 to 22) পর্যন্ত।
আরোও পোস্ট পড়ুন
- ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য | Characteristics of Indian Constitution
- ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য | Fundamental Duties of Indian Constitution
- ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | Fundamental Rights of the Indian Constitution
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনা | Preamble to Indian Constitution
- BA CVAC সাজেশন | সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য | Constitutional Values and Fundamental Duties Semester 1
- ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার আলোচনা | Right to Freedom in Indian Constitution Article 19 to 22






1 thought on “ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার আলোচনা | Right to Freedom in Indian Constitution Article 19 to 22”