ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্যে ধর্মনিরপেক্ষতা (Secularism in Indian Constitution) শব্দটি উল্লেখ করা রয়েছে।
ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা – উৎস ও ধারণা | Secularism in Indian Constitution
স্বাধীন ভারতে ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান যখন কার্যকরী হয়, তখন সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম, গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র কথাটি উল্লেখ করা হয়েছিল।
পরবর্তীকালে ১৯৭৬ সালের ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য ও সংহতি কথাগুলি যুক্ত করা হয়। আজ পর্যন্ত সংবিধানের প্রস্তাবনাটি মাত্র একবার সংশোধন করা হয়েছিল।
তাই ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনী আইন দ্বারা অন্তর্ভুক্ত করা হয়। ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি (Secularism) এসেছে ল্যাটিন শব্দ “Saeculum” থেকে, যার অর্থ “পার্থিব” বা “অধর্মীয় বিষয়”।
ধর্মনিরপেক্ষতার সংজ্ঞায় বলা হয়েছে – “Secularism means equal treatment of all religions by the state.” অর্থাৎ ধর্মনিরপেক্ষতা হলো রাষ্ট্রের দ্বারা সকল ধর্মের প্রতি সমান আচরণ প্রদর্শন।
তাই ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার হলো — রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকবে না, এবং সব ধর্মের প্রতি রাষ্ট্র সমান দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।
ভারতের ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত অনুচ্ছেদসমূহ
ভারতের ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত বিভিন্ন অনুচ্ছেদ বা ধারা পরিলক্ষিত হয়, সেগুলি হল –
অনুচ্ছেদ ১৪ (Article 14):
আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং সকলের জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে, ফলে ধর্মের ভিত্তিতে কোনো পার্থক্য করা যায় না।
অনুচ্ছেদ ১৫ (Article 15):
ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য করা নিষিদ্ধ করা হয়েছে।
অনুচ্ছেদ ১৬ (Article 16):
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে এবং ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ।
অনুচ্ছেদ ২৫ (Article 25):
প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে নিজের ধর্ম পালন, প্রচার ও প্রসারের অধিকার প্রদান করা হয়েছে।
অনুচ্ছেদ ২৬ (Article 26):
প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়কে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার দেওয়া হয়েছে।
অনুচ্ছেদ ২৭ (Article 27):
কোনো নাগরিককে নির্দিষ্ট ধর্মের প্রচারের জন্য কর দিতে বাধ্য করা যাবে না।
অনুচ্ছেদ ২৮ (Article 28):
রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান নিষিদ্ধ করা হয়েছে (কিছু ব্যতিক্রম ছাড়া)।
ভারতের ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত এই অনুচ্ছেদগুলো একত্রে ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রকে (Secular Character of Indian Constitution) শক্তিশালী করে।
ভারতের ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য | Characteristics of Secularism in Indian Constitution
ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা (Secularism) এমন একটি মৌলিক নীতি, যেখানে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দেয় না এবং সকল ধর্মের প্রতি সমান আচরণ করে। একটি বহুধর্মীয় দেশে শান্তি, সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে এই নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মনিরপেক্ষতা নাগরিকদের স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার দেয় এবং রাষ্ট্রকে নিরপেক্ষ অবস্থানে রাখে। ভারতের ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্যগুলি হল –
সকল ধর্মের সমান মর্যাদা (Equal Respect for All Religions)
ভারতের ধর্মনিরপেক্ষতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সকল ধর্মকে সমানভাবে সম্মান করা। রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে বিশেষ সুবিধা দেয় না এবং কোনো ধর্মের বিরুদ্ধে অবস্থানও গ্রহণ করে না। ফলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখসহ সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে। এই নীতি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাষ্ট্র ও ধর্মের পৃথকীকরণ (Separation of State and Religion)
ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সরকার ধর্মীয় বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে না। রাষ্ট্রের কাজ হলো প্রশাসন পরিচালনা করা, ধর্মীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করা নয়। তবে প্রয়োজনে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। এই পৃথকীকরণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।
ধর্ম পালনের স্বাধীনতা (Freedom of Religion)
ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালন, প্রচার ও প্রসারের স্বাধীনতা প্রদান করে। এর ফলে ব্যক্তি তার বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারে। এই স্বাধীনতা মানুষের ব্যক্তিগত অধিকার ও মর্যাদা রক্ষা করে। তবে এই স্বাধীনতা জনশৃঙ্খলা ও আইনের মধ্যে সীমাবদ্ধ থাকে।
বৈষম্যহীনতা (Non-Discrimination)
ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের বিরুদ্ধে বৈষম্য করা সংবিধান দ্বারা নিষিদ্ধ। চাকরি, শিক্ষা বা সামাজিক ক্ষেত্রে ধর্মের কারণে কোনো প্রকার পার্থক্য করা যায় না। এই বৈশিষ্ট্য সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করে। ফলে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠিত হয়।
সহনশীলতা ও সহাবস্থান (Tolerance and Co-existence)
ভারতের ধর্মনিরপেক্ষতার একটি গুরুত্বপূর্ণ দিক হল বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা। বিভিন্ন ধর্মের উৎসব, সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান একসাথে পালিত হয়। এই সহাবস্থান দেশের ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করে। ফলে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব হয়।
উপসংহার | Conclusion
সর্বোপরি বলা যায়, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা (Secularism in Indian Constitution) একটি গুরুত্বপূর্ণ নীতি, যা সকল ধর্মের প্রতি সমান আচরণ নিশ্চিত করে। এটি দেশের ঐক্য (National Unity) ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মনিরপেক্ষতা নাগরিকদের স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার দেয় এবং বৈষম্যহীন সমাজ (Non-Discriminatory Society) গঠনে সহায়তা করে। তাই এটি গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত।
তথ্যসূত্র | Sources
- Mahapatra, A. K. (2016). Tulanamulak rajniti o shasanbyabastha. Kolkata: Suhrid Publication.
- Mahapatra, A. K. (n.d.). Adhunik rastrabigyan (Vol. 1). Kolkata: Oriental Book Company.
- Roy, U. (2007). Uchcha madhyamik rastrabigyan. Kolkata: Calcutta Book House.
- Heywood, A. (2019). Politics (5th ed.). London: Macmillan Education.
- Gauba, O. P. (2012). An introduction to political theory (5th ed.). New Delhi: Macmillan.
- Internet sources
প্রশ্ন – কোন সালে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়?
উত্তর – ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়।
প্রশ্ন – ভারতের ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো
উত্তর – ভারতের ধর্মনিরপেক্ষতা (Secularism) বলতে বোঝায় এমন একটি নীতি, যেখানে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে সমর্থন বা বিরোধিতা করে না, বরং সব ধর্মকে সমানভাবে সম্মান করে।
আরোও পোস্ট পড়ুন
- ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য | Characteristics of Indian Constitution
- ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য | Fundamental Duties of Indian Constitution
- ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | Fundamental Rights of the Indian Constitution
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনা | Preamble to Indian Constitution
- BA CVAC সাজেশন | সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য | Constitutional Values and Fundamental Duties Semester 1
- ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার আলোচনা | Right to Freedom in Indian Constitution Article 19 to 22






2 thoughts on “ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা – ধারণা, বৈশিষ্ট্য | Secularism in Indian Constitution”