Share on WhatsApp Share on Telegram

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীর তালিকা | India Union Territories and their Capitals

ভারতে রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য একটি গুরুত্বপূর্ণ দিক। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীর তালিকা (India Union Territories and their Capitals) সরল ভাষায় উল্লেখ করা হল।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীর তালিকা | India Union Territories and their Capitals

ভারতের প্রশাসনিক কাঠামোতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল—দুই ধরনের প্রশাসনিক প্রভাব পরিলক্ষিত হয়। তবে প্রতিটি রাজ্যগুলির নিজস্ব সাংবিধানিক প্রশাসনিক ব্যবস্থা থাকলেও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। কিছু কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ও নির্বাচিত সরকার রয়েছে, আবার অন্যগুলিতে বিধানসভা নেই।

বর্তমানে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নিচে প্রতিটি অঞ্চলের রাজধানী বা প্রশাসনিক কেন্দ্র, গঠনের তারিখ এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক তথ্য আলাদা ছকে দেওয়া হলো।

১. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman and Nicobar Islands)

বিষয়বিস্তারিত তথ্য
কেন্দ্রশাসিত অঞ্চলের নামআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
ইংরেজি নামAndaman and Nicobar Islands
রাজধানীশ্রী বিজয় পুরম (Sri Vijaya Puram)
রাজধানীর পূর্বনামপোর্ট ব্লেয়ার (Port Blair)
কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের তারিখ১ নভেম্বর ১৯৫৬
প্রশাসনিক ব্যবস্থাউপরাজ্যপাল (Lieutenant Governor) দ্বারা পরিচালিত
বিধানসভানেই
ভৌগোলিক অবস্থানবঙ্গোপসাগর ও আন্দামান সাগর অঞ্চলে অবস্থিত দ্বীপপুঞ্জ
গুরুত্বপূর্ণ তথ্য১৩ সেপ্টেম্বর ২০২৪-এ পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয় পুরম করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

তথ্যসূত্র: লাক্ষাদ্বীপ ও অন্যান্য ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি তথ্যের সঙ্গে আন্দামান ও নিকোবরের নাম পরিবর্তন-

২. চণ্ডীগড় (Chandigarh)

বিষয়বিস্তারিত তথ্য
কেন্দ্রশাসিত অঞ্চলের নামচণ্ডীগড়
ইংরেজি নামChandigarh
রাজধানীচণ্ডীগড়
কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের তারিখ১ নভেম্বর ১৯৬৬
প্রশাসনিক ব্যবস্থাকেন্দ্রশাসিত অঞ্চল, প্রশাসকের মাধ্যমে পরিচালিত
বিধানসভানেই
বিশেষ পরিচিতিপাঞ্জাব ও হরিয়ানা—উভয় রাজ্যের রাজধানী
ভৌগোলিক অবস্থানউত্তর ভারতের একটি পরিকল্পিত শহর ও কেন্দ্রশাসিত অঞ্চল

–> মনে রাখবেন: চণ্ডীগড় একটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং একই সঙ্গে পাঞ্জাব ও হরিয়ানা—দুই রাজ্যের রাজধানী।

৩. দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (Dadra and Nagar Haveli and Daman and Diu)

বিষয়বিস্তারিত তথ্য
কেন্দ্রশাসিত অঞ্চলের নামদাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
ইংরেজি নামDadra and Nagar Haveli and Daman and Diu
রাজধানীদমন (Daman)
বর্তমান একীভূত কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের তারিখ২৬ জানুয়ারি ২০২০
গঠনের কারণদাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ—দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলকে একীভূত করা হয়
প্রশাসনিক ব্যবস্থাপ্রশাসকের মাধ্যমে পরিচালিত
বিধানসভানেই
বিশেষ তথ্যঅঞ্চলটি গুজরাট ও মহারাষ্ট্রের কাছাকাছি পশ্চিম ভারতের উপকূলীয় ও সংলগ্ন এলাকায় অবস্থিত

৪. দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল (National Capital Territory of Delhi)

বিষয়বিস্তারিত তথ্য
কেন্দ্রশাসিত অঞ্চলের নামদিল্লির জাতীয় রাজধানী অঞ্চল
ইংরেজি নামNational Capital Territory of Delhi (NCT of Delhi)
রাজধানীনয়াদিল্লি (New Delhi)
কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মর্যাদা১৯৫৬ সালে
জাতীয় রাজধানী অঞ্চলের বিশেষ সাংবিধানিক ব্যবস্থা৬৯তম সংবিধান সংশোধনী, ১৯৯১
প্রশাসনিক ব্যবস্থাউপরাজ্যপাল, বিধানসভা ও নির্বাচিত সরকার রয়েছে; কিছু বিষয়ে কেন্দ্রের বিশেষ ক্ষমতা রয়েছে
বিধানসভারয়েছে
বিশেষ পরিচিতিভারতের জাতীয় রাজধানী অঞ্চল

গুরুত্বপূর্ণ বিষয়: দিল্লি ১৯৫৬ সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। পরে ১৯৯১ সালের ৬৯তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এর জন্য বিশেষ জাতীয় রাজধানী অঞ্চলের সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই দুটি ঘটনা এক নয়।

৫. জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)

বিষয়বিস্তারিত তথ্য
কেন্দ্রশাসিত অঞ্চলের নামজম্মু ও কাশ্মীর
ইংরেজি নামJammu and Kashmir
গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে পরিচিতশ্রীনগর (Srinagar)
শীতকালীন রাজধানী হিসেবে পরিচিতজম্মু (Jammu)
কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের তারিখ৩১ অক্টোবর ২০১৯
প্রশাসনিক ব্যবস্থাউপরাজ্যপালের অধীনে পরিচালিত
বিধানসভারয়েছে
সরকারি ভাষাকাশ্মীরি, ডোগরি, উর্দু, হিন্দি ও ইংরেজি
গঠনের ভিত্তিজম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯

–> ২০১৯ সালের ৩১ অক্টোবর পূর্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যের পুনর্গঠনের মাধ্যমে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ—দুটি পৃথকভাবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয়।

৬. লাদাখ (Ladakh)

বিষয়বিস্তারিত তথ্য
কেন্দ্রশাসিত অঞ্চলের নামলাদাখ
ইংরেজি নামLadakh
প্রধান প্রশাসনিক কেন্দ্রলেহ (Leh)
কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের তারিখ৩১ অক্টোবর ২০১৯
প্রশাসনিক ব্যবস্থাউপরাজ্যপালের অধীনে পরিচালিত
বিধানসভানেই
সরকারি ভাষাভোটি, উর্দু, পুরগি, হিন্দি ও ইংরেজি
প্রধান জেলালেহ ও কার্গিল
গঠনের ভিত্তিজম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯

নোট: লেহকে লাদাখের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। লাদাখের প্রশাসনিক মর্যাদা ও সরকারি ভাষার তথ্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারিভাবে দেওয়া আছে।

৭. লাক্ষাদ্বীপ (Lakshadweep)

বিষয়বিস্তারিত তথ্য
কেন্দ্রশাসিত অঞ্চলের নামলাক্ষাদ্বীপ
ইংরেজি নামLakshadweep
রাজধানীকাভারাত্তি (Kavaratti)
কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের তারিখ১ নভেম্বর ১৯৫৬
বর্তমান নাম গ্রহণ১৯৭৩ সালে
প্রশাসনিক ব্যবস্থাপ্রশাসকের মাধ্যমে পরিচালিত
বিধানসভানেই
ভৌগোলিক অবস্থানআরব সাগরে অবস্থিত দ্বীপসমষ্টি
বিশেষ তথ্যপ্রশাসনিক সদর দপ্তর ১৯৬৪ সালের মার্চ মাসে ক্যালিকট থেকে কাভারাত্তিতে স্থানান্তরিত হয়

–> লাক্ষাদ্বীপের সরকারি প্রশাসনিক তথ্য অনুযায়ী, দ্বীপগুলি ১৯৫৬ সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয় এবং ১৯৭৩ সালে ‘লাক্ষাদ্বীপ’ নাম গ্রহণ করে।

৮. পুদুচেরি (Puducherry)

বিষয়বিস্তারিত তথ্য
কেন্দ্রশাসিত অঞ্চলের নামপুদুচেরি
ইংরেজি নামPuducherry
রাজধানীপুদুচেরি (Puducherry)
কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক মর্যাদা কার্যকর১ জুলাই ১৯৬৩
প্রশাসনিক ব্যবস্থাউপরাজ্যপাল, বিধানসভা ও নির্বাচিত সরকার রয়েছে
বিধানসভারয়েছে
ভৌগোলিক গঠনচারটি পৃথক অঞ্চলের সমন্বয়
অঞ্চলগুলিপুদুচেরি, কারাইকাল, মাহে ও ইয়ানাম
বিশেষ তথ্যচারটি অঞ্চল ভৌগোলিকভাবে পরস্পর সংলগ্ন নয়

–> পুদুচেরির প্রশাসনিক কাঠামো অন্য অনেক ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে আলাদা, কারণ এখানে বিধানসভা ও নির্বাচিত সরকার রয়েছে।

এক নজরে ভারতের ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানী

ক্রমিককেন্দ্রশাসিত অঞ্চলরাজধানী / প্রশাসনিক কেন্দ্রগঠনের তারিখ
১আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জশ্রী বিজয় পুরম (Sri Vijaya Puram)১ নভেম্বর ১৯৫৬
২চণ্ডীগড়চণ্ডীগড় (Chandigarh)১ নভেম্বর ১৯৬৬
৩দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউদমন (Daman)২৬ জানুয়ারি ২০২০
৪দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলনয়াদিল্লি (New Delhi)১ নভেম্বর ১৯৫৬
৫জম্মু ও কাশ্মীরশ্রীনগর (গ্রীষ্মকালীন),
জম্মু (শীতকালীন)
৩১ অক্টোবর ২০১৯
৬লাদাখলেহ (Leh)৩১ অক্টোবর ২০১৯
৭লাক্ষাদ্বীপকাভারাত্তি (Kavaratti)১ নভেম্বর ১৯৫৬
৮পুদুচেরিপুদুচেরি (Puducherry)১ জুলাই ১৯৬৩

GK গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর | GK Important MCQ Questions and Answers

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীর তালিকা (India Union Territories and their Capitals) থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য GK গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর (GK Important MCQ Questions and Answers) আলোচনা করা হল –

প্রশ্ন ১ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আয়তনের ঊর্ধ্বক্রমে সাজালে কোন ক্রমটি সঠিক?

(A) লাক্ষাদ্বীপ – চণ্ডীগড় – পুদুচেরি – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(B) লাক্ষাদ্বীপ – চণ্ডীগড় – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ – পুদুচেরি
(C) পুদুচেরি – লাক্ষাদ্বীপ – চণ্ডীগড় – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(D) পুদুচেরি – চণ্ডীগড় – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ – লাক্ষাদ্বীপ

Show Answer

✅ উত্তর ⟶ (A)


প্রশ্ন ২ – আদমশুমারি ২০১১ অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

(A) দিল্লি
(B) লাক্ষাদ্বীপ
(C) চণ্ডীগড়
(D) পুদুচেরি

Show Answer

✅ উত্তর ⟶ (B) লাক্ষাদ্বীপ


প্রশ্ন ৩ – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি?

(A) কাভারাত্তি
(B) শ্রী বিজয় পুরম
(C) দমন
(D) পুদুচেরি

Show Answer

✅ উত্তর ⟶ (B) শ্রী বিজয় পুরম


প্রশ্ন ৪ – লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি?

(A) লেহ
(B) আগরতলা
(C) কাভারাত্তি
(D) শ্রীনগর

Show Answer

✅ উত্তর ⟶ (C) কাভারাত্তি


প্রশ্ন ৫ – দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর রাজধানী কোনটি?

(A) দমন
(B) সিলভাসা
(C) চণ্ডীগড়
(D) দিল্লি

Show Answer

✅ উত্তর ⟶ (A) দমন


প্রশ্ন ৬ – জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কবে কার্যকর হয়?

(A) ১৫ আগস্ট ২০১৯
(B) ৩১ অক্টোবর ২০১৯
(C) ২৬ জানুয়ারি ২০২০
(D) ১ নভেম্বর ১৯৫৬

Show Answer

✅ উত্তর ⟶ (B) ৩১ অক্টোবর ২০১৯


প্রশ্ন ৭ – লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কবে গঠিত হয়?

(A) ৩১ অক্টোবর ২০১৯
(B) ১ জুলাই ১৯৬৩
(C) ২৬ জানুয়ারি ২০২০
(D) ১ নভেম্বর ১৯৬৬

Show Answer

✅ উত্তর ⟶ (A) ৩১ অক্টোবর ২০১৯


প্রশ্ন ৮ – চণ্ডীগড় কোন দুটি রাজ্যের যৌথ রাজধানী?

(A) পাঞ্জাব ও হরিয়ানা
(B) হিমাচল প্রদেশ ও পাঞ্জাব
(C) হরিয়ানা ও রাজস্থান
(D) পাঞ্জাব ও দিল্লি

Show Answer

✅ উত্তর ⟶ (A) পাঞ্জাব ও হরিয়ানা


প্রশ্ন ৯ – ভারতের জাতীয় রাজধানী অঞ্চল (National Capital Territory) কোনটি?

(A) চণ্ডীগড়
(B) নয়াদিল্লি/দিল্লি
(C) পুদুচেরি
(D) লাক্ষাদ্বীপ

Show Answer

✅ উত্তর ⟶ (B) দিল্লি


প্রশ্ন ১০ – পুদুচেরি কোন ধরনের প্রশাসনিক রাজ্য?

(A) রাজ্য
(B) কেন্দ্রশাসিত অঞ্চল
(C) স্বায়ত্তশাসিত জেলা
(D) সীমান্ত অঞ্চল

Show Answer

✅ উত্তর ⟶ (B) কেন্দ্রশাসিত অঞ্চল

উপসংহার | Conclusion

পরিশেষে বলা যায়, ভারতের আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের (India Union Territories and their Capitals) রাজধানী, প্রশাসনিক কাঠামো ও গঠনের ইতিহাস এক নয়। তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় অবশ্যই রাজধানীর নামের পাশাপাশি গঠনের তারিখ, বিধানসভা আছে কি না এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন মনে রাখা দরকার। এখান থেকে প্রতিবছর বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন কমন আসে। তাই এটা ভালো করে স্টাডি করা খুব গুরুত্বপূর্ণ।

📚 আরও সাজেশন, নোটস ও PDF স্টাডি ম্যাটেরিয়াল

প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ বিভিন্ন University-এর সাজেশন, নোটস, প্রশ্নোত্তর, PDF Book এবং অন্যান্য
স্টাডি ম্যাটেরিয়াল পেতে আমাদের Edutiips ও Edubitan
ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

তথ্যসূত্র | Sources

প্রশ্ন – কেন্দ্রশাসিত অঞ্চল কী?

উত্তর – যে সমস্ত রাজ্যগুলির প্রশাসনিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর ন্যাস্ত তাকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে। অর্থাৎ যে সমস্ত অঞ্চল সরাসরি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয় সেগুলি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিগণিত। ভারতের মোট আটটি রাজ্য কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত।

Latest Articles

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীর তালিকা | India Union Territories and their Capitals সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে 12 বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

📚 আরও সাজেশন, নোটস ও PDF স্টাডি ম্যাটেরিয়াল

প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাজেশন, নোটস, প্রশ্নোত্তর, PDF Book এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটগুলি নিয়মিত ভিজিট করুন।

Knowledge • Learning • Study Resources

Leave a Comment

close
✅ Copied with source!