পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ (Backward Classes Welfare Department) একটি গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা অনুযায়ী ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ইস্যু হওয়া তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) শংসাপত্র (Caste Certificate) ও এবং ওবিসি পুনরায় যাচাই (Re-Verification of Caste Certificates) করা হবে।
সরকারের উদ্দেশ্য হল জাতিগত শংসাপত্রের সত্যতা, বৈধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং বেআইনিভাবে ইস্যু হওয়া শংসাপত্র শনাক্ত করা।
কেন এই পুনরায় যাচাইকরণ? Why Re-Verification of Caste Certificates
২০১১ সাল থেকে প্রায় ১.৬৯ কোটি জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে (তফসিলি জাতি/SC: ১.০০ কোটি, তফসিলি উপজাতি/ST: ২.১১ লক্ষ এবং ওবিসি-বি/OBC-B: ১৬ লক্ষ)। এর মধ্যে, সরকারি শিবিরের (১০টি পর্যায়ে) মাধ্যমে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট অনুমোদনকারী কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত সময়সীমার মধ্যে প্রায় ৬৭,৮০,১৪০টি জাতিগত শংসাপত্র (SC: ২৩.৫১ লক্ষ, ST: ৬.৬৫ লক্ষ এবং OBC: ৮.৬৪ লক্ষ) ইস্যু করা হয়েছে।
সম্প্রতি কিছু কাস্ট সার্টিফিকেট প্রামাণিকতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠায় সরকার সমস্ত শংসাপত্র পুনরায় যাচাই (Re-verification of caste certificates) করার সিদ্ধান্ত নিয়েছে।

কোন কোন শংসাপত্র যাচাই হবে?
নতুন নির্দেশিকা অনুযায়ী—
- ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট (SC, ST ও OBC শংসাপত্র)।
- জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে।
কীভাবে যাচাই করা হবে?
যাচাইকরণের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—
- আবেদনপত্র ও নথিপত্র পরীক্ষা করবেন।
- প্রয়োজনে Field Verification হতে পারে।
- প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শংসাপত্রের বৈধতা যাচাই করবেন।
- সন্দেহজনক ক্ষেত্রে বিস্তারিত অনুসন্ধান করবেন।
SIR-এর সঙ্গে কী সম্পর্ক?
সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, Special Intensive Revision (SIR)-এর সময় যেসব ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের এবং তাদের নির্ভরশীলদের নামে ইস্যু হওয়া SC, ST ও OBC শংসাপত্রও যাচাই (Re-verification of caste certificates) করা হবে।
যদি যাচাইয়ে দেখা যায় যে কোনো শংসাপত্র আইন অনুযায়ী ইস্যু করা হয়নি, তাহলে প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোথায় ও কীভাবে নথি জমা দিতে হবে?
যাদের পুনরায় যাচাইকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে (যেমন – BDO/SDO/Municipalities) সমস্ত প্রয়োজনীয় নথির মূল কপি ও স্ব-প্রত্যয়িত (Self-attested) ফটোকপি নিয়ে শারীরিকভাবে (Physical Verification) উপস্থিত হতে হবে।
এলাকাভেদে নিচের অফিসগুলিতে নথি জমা দিতে হতে পারে—
- গ্রামীণ এলাকায়: সংশ্লিষ্ট BDO অফিস।
- পৌরসভা বা পুরনিগম এলাকায়: সংশ্লিষ্ট SC/ST/OBC দপ্তর (Backward Classes Welfare Office) বা প্রশাসনের নির্ধারিত অফিস।
সম্ভাব্য প্রয়োজনীয় নথি
SC, ST ও OBC শংসাপত্রও যাচাই (Re-verification of caste certificates) করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথি লাগবে তার একটি সম্ভাব্য তালিকা করে দেওয়া হলো। এগুলি ব্যক্তিভেদে পৃথক হতে পারে। তবে সম্পূর্ণ ডকুমেন্ট ও প্রসিডিউর জানতে হলে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে।
- SC/ST/OBC শংসাপত্রের মূল কপি
- আধার কার্ড
- ভোটার পরিচয়পত্র
- জন্ম প্রমাণপত্র
- রেশন কার্ড (যদি প্রযোজ্য হয়)
- পরিবারের প্রয়োজনীয় নথি
- অন্যান্য সহায়ক নথি
- অনেক ক্ষেত্রে ১০ জন সাক্ষীর সই প্রয়োজন হতে পারে আধার কার্ড নম্বর সহ।
- যাদের বংশের কোন সার্টিফিকেট নেই এবং যারা কোর্ট এফিডেভিট করে সার্টিফিকেট করেছিলেন তাদেরকে পুরনো দলিল দিতে হবে যেখানে কাস্টের পাশাপাশি সাবকাস্ট লেখা রয়েছে। অর্থাৎ দলিলে পরিষ্কার করে যে কাস্ট সেই কাস্ট লেখা থাকবে।
যাদের বংশ তালিকার মধ্যে সার্টিফিকেট রয়েছে তাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটার একটা টেবিলের মাধ্যমে দেখানো হল। তবে এখানে যদি জেনারেশন অনেক দূরের হয় বা দূরের সম্পর্ক হয়। সে ক্ষেত্রে ডকুমেন্ট বেশি লাগবে বংশ তালিকা দিয়ে তাদের প্রত্যেকের সাথে সম্পর্কের কাগজ দেখাতে হবে।
বাবা/ঠাকুরদার সার্টিফিকেট থাকলে প্রয়োজনীয় নথিপত্র। তবে মনে রাখতে হবে বাবা বা ঠাকুরদার সার্টিফিকেট বা বংশে যার সার্টিফিকেট দেবেন, সেই সার্টিফিকেট যেন ২০১১ সালের আগে হতে হবে। কারণ ২০১১ সালের পরের সার্টিফিকেটগুলোই ভেরিফিকেশন করতে হবে পুরনো সালের সার্টিফিকেট এর উপর ভিত্তি করে। যেমন – ২০০৯ বা ২০০৮ বা ১৯৯০ সালের সার্টিফিকেট ইত্যাদি।
**আবার নতুন সার্টিফিকেট করার ক্ষেত্রে 2011 সালের সার্টিফিকেট দিয়ে করা যাবে না। পুরনো সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করার পরে তবে করা যাবে।
| বাবা/ঠাকুরদার নথি | ছেলে/মেয়ের নথি |
|---|---|
| ✅ বাবার/ঠাকুরদার কাস্ট সার্টিফিকেট ২০১১ সালের আগে। বা বংশের অন্য কারোর সার্টিফিকেট ২০১১ সালের আগে। | ✅ আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট ২০১১ সালের পরে |
| ✅ অনলাইন থেকে সার্টিফিকেটের সার্চিং কপি। সার্চিং করতে এখানে ক্লিক করুন – Click Here | ✅ অনলাইন থেকে সার্টিফিকেটের সার্চিং কপি। সার্চিং করতে এখানে ক্লিক করুন – Click Here |
| ✅ বংশ তালিকা (তবে বংশ তালিকা যদি বড় হয় তবে প্রত্যেকের ডকুমেন্ট দিতে হবে যাতে প্রত্যেকের সাথে সম্পর্ক বা লিঙ্ক বোঝা যায়)। বংশের কেউ মারা গেলে Death সার্টিফিকেট (যদি থাকে) | ✅ মাধ্যমিকের এডমিট কার্ড যদি থাকে |
| ✅ বাবার বা সার্টিফিকেট হোল্ডারের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট | ✅ আধার কার্ড, রেশন কার্ড |
| ✅ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জমির পর্চা (যদি থাকে) | ✅ ভোটার কার্ড (যদি থাকে) |
| ✅ ২০২৬ সালের ভোটার তালিকা নামের লিস্ট বা ভোট দেবার স্লিপ। | ✅ ২০২৬ সালের ভোটার তালিকা নামের লিস্ট বা ভোট দেবার স্লিপ। যদি মাইনর হয় লাগবে না। |
বেআইনি শংসাপত্র প্রমাণিত হলে কী হবে?
যদি যাচাইয়ে প্রমাণিত হয় যে কোনো শংসাপত্র বেআইনিভাবে ইস্যু করা হয়েছে, তাহলে—
- শংসাপত্র বাতিল করা হতে পারে।
- প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
- প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি বা দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
সাধারণ মানুষের কী করণীয়?
যাদের কাছে বৈধ SC/ST/OBC শংসাপত্র রয়েছে, তাদের অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
তবে ভবিষ্যতের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ নথি সঠিকভাবে সংরক্ষণ করুন এবং নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি জমা দিন।
এই উদ্যোগের উদ্দেশ্য
এই পুনরায় যাচাইকরণের মূল লক্ষ্য—
- প্রকৃত SC/ST/OBC সম্প্রদায়ের অধিকার রক্ষা করা।
- ভুয়ো বা জাল শংসাপত্র ব্যবহার বন্ধ করা।
- সরকারি সংরক্ষণ ও সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া।
- শংসাপত্র প্রদান ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আনা।
গুরুত্বপূর্ণ বিষয়
- এটি সব SC/ST/OBC শংসাপত্র বাতিল করার নির্দেশ নয়।
- এটি শুধুমাত্র Re-Verification (পুনরায় যাচাইকরণ) প্রক্রিয়া।
- বৈধ শংসাপত্রধারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
- প্রশাসনের নির্দেশ অনুযায়ী সহযোগিতা করলেই হবে।
| বিষয় | লিংক |
|---|---|
| 📄 সরকারি নোটিশ (PDF) | 📥 সরকারি নোটিশ ডাউনলোড করুন |
| 🌐 অফিসিয়াল ওয়েবসাইট | 🌐 অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন |
| ✅ Caste Certificate Download | ✔️ সার্টিফিকেট ডাউনলোড করুন |
| 🔍 Certificate Search | 🔎 সার্টিফিকেট অনুসন্ধান করুন |
| 📝 Online Services | 📝 অনলাইনে আবেদন করুন |
উপসংহার
পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন উদ্যোগের মাধ্যমে ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু হওয়া SC/ST/OBC শংসাপত্রের বৈধতা ও সত্যতা পুনরায় যাচাই করা হবে। এর ফলে ভুয়ো শংসাপত্র চিহ্নিত করা সহজ হবে এবং প্রকৃত সুবিধাভোগীদের অধিকার আরও সুরক্ষিত হবে। যাদের শংসাপত্র বৈধভাবে ইস্যু হয়েছে, তারা প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় নথি নিয়ে নির্ধারিত BDO অফিস বা পৌরসভা/পুরনিগম এলাকার SC/ST/OBC দপ্তরে উপস্থিত হয়ে যাচাইকরণ প্রক্রিয়ায় সহযোগিতা করবেন।
তথ্যসূত্র | Sources
পশ্চিমবঙ্গ সরকার, অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ (Backward Classes Welfare Department)-এর সরকারি নির্দেশিকা (Memo No. 1030 ও 1033, তারিখ: ১৪.০৫.২০২৬)
প্রশ্ন – কার কার SC/ST/OBC সার্টিফিকেট পুনরায় যাচাই করা হবে?
উত্তর – পশ্চিমবঙ্গে ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ইস্যু হওয়া SC/ST/OBC সার্টিফিকেট পুনরায় যাচাই করা হবে।
প্রশ্ন – বৈধ সার্টিফিকেটধারীদের কি চিন্তার কারণ আছে?
উত্তর: না। যাদের সার্টিফিকেট আইন অনুযায়ী ইস্যু হয়েছে, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করলেই হবে।
প্রশ্ন – কোথায় নথি জমা দিতে হবে?
উত্তর: যাচাইকরণের জন্য ডাক পেলে গ্রামীণ এলাকার আবেদনকারীদের BDO অফিসে এবং পৌরসভা বা পুরনিগম এলাকার আবেদনকারীদের SC/ST/OBC দপ্তরে (Backward Classes Welfare Office) গিয়ে শারীরিকভাবে (Physical Verification) নথি জমা দিতে হবে।