বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিভিন্ন কবি সাহিত্যিকদের মধ্যে গোবিন্দ দাসের কবি কৃতিত্ব (Govinda Das in Vaishnava Padavali Literature) ছিল অনন্য প্রকৃতির। তিনি রাধা কৃষ্ণের প্রেমলীলাকে তাঁর বৈষ্ণব পদাবলী সাহিত্যে সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন।
গোবিন্দ দাসের পরিচয়
গোবিন্দ দাস ছিলেন বিদ্যাপতির ভাব শিষ্য। বৈষ্ণব সাহিত্যে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। মনে করা হয় ১৫৩৭ খ্রিস্টাব্দের কাছাকাছি কোন সময়ে কাটোয়ার শ্রীখন্ডে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার মাতামহ ছিলেন বিখ্যাত পণ্ডিত দামোদর সেন। পিতার নাম ছিল চিরঞ্জিত সেন এবং মায়ের নাম ছিল সুনন্দা দেবী। গোবিন্দদাস জাতিতে ছিলেন বৈদ্য। কোবির আদি নিবাস ছিল কুমার নগরে। আনুমানিক সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি কোন সময়ে কবির তিরোধান ঘটে। আবার ডক্টর বিমানবিহারী মজুমদার এর মতে কবি গোবিন্দ দাস (Govinda Das) ১৫৩৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, ১৫৭৭ খ্রিস্টাব্দে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং ১৬১৬ খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন।
বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের কবি কৃতিত্ব | Govinda Das in Vaishnava Padavali Literature
বৈষ্ণব পদাবলী সাহিত্যে (Vaishnava Padavali Literature) সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন গোবিন্দ দাস। তিনি গোবিন্দ দাস কবিরাজ নামেও বিখ্যাত ছিলেন। সংস্কৃত অলংকার শাস্ত্রে বৈষ্ণবীয় দর্শনে সুপন্ডিত হিসাবে গোবিন্দ দাস যে সাহিত্য সৃষ্টি করেছিলেন তা জয়দেব বিদ্যাপতির সাহিত্যের সমতুল্য হিসেবে গণ্য করা হয়ে থাকে।
গোবিন্দ দাস তৎকালীন প্রভাবশালী জমিদারের কাছে অত্যন্ত স্নেহভাজন ও সম্মান পান। গোবিন্দ দাস বিদ্যাপতির অনুরূপ ভাষাভঙ্গি, ছন্দ অলংকার প্রভৃতি মিলিয়ে বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন। তাই অনেক কবি সাহিত্যিক গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি হিসাবে আখ্যায়িত করেন।
গোবিন্দ দাস এর মাতামুহ ও পিতা ছিলেন শাক্তধর্মে দীক্ষিত। মাতামোহের আদর্শে গোবিন্দদাস প্রথম জীবনে শাক্তধর্মে দীক্ষিত হলেও পরবর্তীকালে তিনি শ্রীনিবাস আচার্যের নিকট বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন।
কথিত আছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর তার মুখ থেকে কৃষ্ণবন্দনার একটি পদ নিঃসৃত হয়। সেটি হল –
“ভজহুঁরে মন নন্দনন্দন অভয় চরণার বিন্দুরে।”
বৈষ্ণব ধর্ম গ্রহণ করে গোবিন্দ দাস রূপগোস্বামীর ‘ভক্তিরসামৃত সিন্ধু’ ও ‘উজ্জ্বল নীলমণি’ আয়ত্ত করে বৈষ্ণব রসশাস্ত্রের আনুগত্যের রাধাকৃষ্ণ লীলার পদ রচনা করেন। তিনি কখনো বৃন্দাবনে যাননি। কিন্তু বৃন্দাবনের সঙ্গে তার যোগসূত্র ছিল গভীর অবিচ্ছিন্ন।
বৈষ্ণব গোস্বামীরা গোবিন্দ দাসের রচিত অন্যতম বৈষ্ণব পদাবলী ‘সংগীতমাধব’ পড়ে তাঁকে কবিরাজ উপাধি দেন। গোবিন্দ দাস ছিলেন নিষ্ঠাবান ভক্ত কবি। গোবিন্দ দাস হলেন গৌরীলীলা ও রাধাকৃষ্ণ লীলার পূর্বরাগ, বাসর সজ্জা, বিপ্রলব্ধ, খন্ডিতা ও মাথুর প্রভৃতি পর্যায়ের পদকর্তা। তাই গোবিন্দ দাসের রচিত রাধাকৃষ্ণ লীলার প্রেম কাহিনী ছিল অনবদ্য।
গোবিন্দ দাসের বৈষ্ণব পদাবলীর মধ্যে নিখুঁত রাধাকৃষ্ণের লীলাচিত্র চিত্রিত হয়েছে। তাঁর রচিত একটি পদ থেকে যা সহজেই বোঝা যায়, সেটি হল –
নীরদ নয়নে নীর ঘন সিঞ্চনে
পুলক মুকুল অবলম্ব।
স্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত
বিকশিত ভাবকদম্ব।
কি পেঁখলু নটবর গৌর কিশোর।
অভিনব হেম কল্পতরু সঞ্চরু
সুরধনী তীরে উজোর।
চঞ্চল চরণ কমলতলে ঝঙ্করু
ভকত ভ্রমরগণ ভোর।
পরিমলে লুব্ধ সুরাসুর ধাবই
অহনিশি রহত অগোর।।
অবিরত প্রেম- রতন ফল বিতরণে
অখিল মনোরথ পুর।
তাকর চরণে দীনহীন বঞ্চিত
গোবিন্দদাস রহু দূর।।
গোবিন্দ দাসের কবি কৃতিত্ব ও সাহিত্যিক বৈশিষ্ট্য
গোবিন্দ দাসের পদাবলীতে ভাষার মাধুর্য, সংগীতধর্মিতা এবং গভীর আবেগের প্রকাশ দেখা যায়। এই গুণাবলীর জন্য বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে তিনি একটি বিশেষ মর্যাদা অর্জন করেছেন। গোবিন্দ দাসের কবি কৃতিত্ব ও সাহিত্যিক বৈশিষ্ট্য গুলি হল –
মধুর রসের সার্থক প্রকাশ (Expression of Madhura Rasa)
গোবিন্দ দাস মূলত মধুর রসের কবি। তাঁর কাব্যে রাধা ও কৃষ্ণের প্রেমের কোমলতা, আবেগ এবং আকুলতা অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। প্রেমের এই আবেগ পাঠক ও শ্রোতার মনে গভীর প্রভাব সৃষ্টি করে।
বিরহ বেদনার চিত্রণ (Depiction of Separation)
তাঁর পদাবলীতে বিরহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাধার কৃষ্ণবিরহের বেদনা, আকুলতা ও অন্তর্দহন তিনি অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে প্রকাশ করেছেন। এই বিরহের মাধ্যমে ভক্তের ঈশ্বরপ্রেমের গভীরতাও প্রকাশ পায়।
ভাষার মাধুর্য (Sweetness of Language)
গোবিন্দ দাসের ভাষা সহজ, সুরেলা ও সংগীতধর্মী। তাঁর পদাবলী সহজেই গাওয়া যায় এবং কীর্তনের জন্য অত্যন্ত উপযোগী। ছন্দ ও শব্দচয়নের সৌন্দর্য তাঁর কাব্যকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।
ভক্তি ও প্রেমের সমন্বয় (Combination of Devotion and Love)
গোবিন্দ দাসের বৈষ্ণব পদাবলীতে ভক্তি ও প্রেম একত্রে মিশে গেছে। রাধাকৃষ্ণের প্রেমলীলা বর্ণনার মাধ্যমে তিনি ভক্তির গভীর অনুভূতি প্রকাশ করেছেন।
সংগীতধর্মিতা (Musical Quality)
গোবিন্দ দাসের বৈষ্ণব পদাবলী অধিকাংশ পদ কীর্তনের জন্য রচিত। ফলে তাঁর কবিতায় সুর, তাল ও ছন্দের সুন্দর সমন্বয় দেখা যায়। এই সংগীতধর্মিতা তাঁর পদাবলীকে জনপ্রিয় করে তুলেছে।
রাধা চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ (Psychological Portrayal)
গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলীতে রাধাকৃষ্ণ লীলাতে রাধার মানসিক অবস্থা অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। প্রেম, অভিমান, আকুলতা ও অপেক্ষার বিভিন্ন আবেগ তাঁর পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রকাশিত হয়েছে।
সাহিত্যিক গুরুত্ব | Literary Significance
বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে (Vaishnava Padavali Literature) গোবিন্দ দাস একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। তাঁর কবিতায় প্রেমের আবেগ, ভক্তির গভীরতা এবং ভাষার মাধুর্য বাংলা গীতিকাব্যকে সমৃদ্ধ করেছে। তিনি বৈষ্ণব পদকর্তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃত।
উপসংহার
পরিশেষে বলা যায়, ষোড়শ শতাব্দী বাংলা সাহিত্যের সুবর্ণতম যুগ। এই যুগকে স্বর্ণবিভায় মন্ডিত করেছিলেন গোবিন্দ দাস। তিনি বৈষ্ণব কাব্যধারাকে (Vaishnava Padavali Literature) পরিণত রূপ দিতে সক্ষম হন। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় যে চৈতন্য পরবর্তী যুগের শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন গোবিন্দ দাস।
তাই বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাস একটি উজ্জ্বল নাম। তাঁর কাব্যে প্রেম, ভক্তি এবং বিরহের আবেগের যে গভীর প্রকাশ দেখা যায় তা বাংলা সাহিত্যের এক মূল্যবান সম্পদ। ভাষার সৌন্দর্য ও সংগীতধর্মিতার জন্য তাঁর পদাবলী আজও সমানভাবে গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র | Sources
- বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৩-৫ খন্ড)- সুকুমার সেন
- বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস- সজনীকান্ত দাস
- বাংলা সাহিত্যে গদ্য- সুকুমার সেন
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (৬-৯)- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
- বাংলা সাহিত্যের ইতিকথা (৩-৪)- ভূদেব চৌধুরী
- আধুনিক বাংলা কাব্য- তারাপদ মুখোপাধ্যায়
- উনিশ শতকের গীতিকাব্য- অরুণকুমার মুখোপাধ্যায়
- বাংলা সাহিত্যের ইতিহাস – প্রাচীন ও মধ্যযুগ – ডক্টর শ্রীমন্তকুমার জানা – ওরিয়েন্টাল বুক কম্পানি প্রাইভেট লিমিটেড।
- Einsohn, A., & Schwartz, M. (2019). The copyeditor’s handbook: A guide for book publishing and corporate communications (4th ed.). University of California Press.
- Butcher, J., Drake, C., & Leach, M. (2016). Butcher’s copy-editing: The Cambridge handbook for editors, copy-editors and proofreaders (4th ed.). Cambridge University Press.
- Chicago Manual of Style. (2017). The Chicago manual of style (17th ed.). University of Chicago Press.
- Ritter, R. M. (2015). The Oxford guide to style (New Hart’s rules) (2nd ed.). Oxford University Press.
- Luey, B. (2010). Handbook for academic authors (5th ed.). Cambridge University Press.
- Internet sources
গোবিন্দদাস প্রশ্ন উত্তর
প্রশ্ন – গোবিন্দ দাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি
উত্তর – গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্তর্গত গৌড়ীয় বৈষ্ণব পর্যায়ের শ্রেষ্ঠ কবি। বিশেষত রাধাকৃষ্ণের মধুর রস ও বিরহভাব প্রকাশে তিনি অন্যতম সেরা পদকর্তা হিসেবে বিবেচিত হয়।
প্রশ্ন – গোবিন্দ দাস কে কি উপাধি দেওয়া হয়েছিল
উত্তর – গোবিন্দ দাসকে ‘দ্বিতীয় বিদ্যাপতি” উপাধি দেওয়া হয়েছিল।
প্রশ্ন – গোবিন্দ দাস কার শিষ্য ছিলেন
উত্তর – গোবিন্দ দাস বৈষ্ণব ধর্মাচার্য শ্রীনিবাস আচার্য-এর শিষ্য ছিলেন। শ্রীনিবাস আচার্যের প্রভাব তাঁর কাব্যে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
প্রশ্ন – গোবিন্দ দাসকে কেন বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়?
উত্তর – গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলী সাহিত্যের একজন শ্রেষ্ঠতম কবি। তাঁর কাব্যে মধুর রস, প্রেমের কোমলতা এবং রাধাকৃষ্ণের বিরহ-মিলনের যে গভীর আবেগ প্রকাশ পেয়েছে, তা অনেকাংশে বিদ্যাপতি-র কাব্যধারার প্রভাব বহন করে। এই কারণেই সাহিত্য সমালোচকেরা গোবিন্দ দাসকে বিদ্যাপতির “ভাবশিষ্য” বলে অভিহিত করেছেন।
প্রশ্ন – বিদ্যাপতির ভাবশিষ্য কে ছিলেন?
উত্তর – বিদ্যাপতির ভাবশিষ্য হলেন বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস।
Latest Articles
- অন্নদামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী | Theme and story of Annadamangal Kavya
- চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ড প্রশ্ন উত্তর | Chandimangal Akhetik Khanda Questions Answers
- চন্ডীমঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী | Chandimangal Kavya
- মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু ও কাহিনী সংক্ষেপ | Story of Manasa Mangal Behula Lakhindar
- মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্তের কবি প্রতিভার পরিচয় | Bijay Gupta in Manasamangal Kavya
- কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত টীকা | Chaitanya Charitamrita by Krishnadas Kaviraj
বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের কবি কৃতিত্ব | Govinda Das in Vaishnava Padavali Literature সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।






2 thoughts on “বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের কবি কৃতিত্ব | Govinda Das in Vaishnava Padavali Literature”