CU BA AEC ছোটগল্প ও কবিতা সাজেশন (AEC Short Stories and Poems Suggestion) Semester 4 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ MCQ, প্রশ্ন ও উত্তর বিস্তারিত আলোচনা করা হলো।
CU BA AEC ছোটগল্প ও কবিতা সাজেশন | AEC Short Stories and Poems Suggestion | Semester 4
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের CU BA AEC Semester 4-এর বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত ছোটগল্প ও কবিতা অংশটি পরীক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশে রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি উল্লেখযোগ্য ছোটগল্প— ‘পোস্টমাস্টার’, ‘ছুটি’, ‘জীবিত ও মৃত’ এবং ‘বলাই’— এবং নৈবেদ্য কাব্যগ্রন্থের নির্বাচিত কবিতা পাঠ্য হিসেবে রয়েছে।
এই CU BA AEC ছোটগল্প ও কবিতা সাজেশন-এ পাঠ্য গল্প ও কবিতার বিষয়বস্তু, চরিত্র, ঘটনা, শব্দার্থ, কবিতার পংক্তি এবং গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে আলোচনা করব—
- Semester 4 AEC সম্পূর্ণ Syllabus
- Exam Question Pattern
- গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
CU BA AEC ছোটগল্প ও কবিতা সিলেবাস | Short Stories and Poems Syllabus
CU BA AEC ছোটগল্প ও কবিতা (AEC Short Stories and Poems) সিলেবাস এখানে উল্লেখ করা হল –
| BNG-AEC-2-4-TH | |
|---|---|
| ছোটগল্প ও কবিতা | |
|
মডিউল-১: ছোটগল্প |
কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত ভাষাপাঠ সঞ্চয়ন-এ সংকলিত
পাঠ্যগল্প: রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত
|
|
মডিউল-২: কবিতা |
কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত ভাষাপাঠ সঞ্চয়ন-এ সংকলিত
নৈবেদ্য — রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ্য:
|
AEC ছোটগল্প ও কবিতা Question Pattern | Sem – 4
স্নাতক কলা, বাণিজ্য, বিজ্ঞান বিভাগের যে-সমস্ত পড়ুয়া AEC স্তরে MIL হিসেবে বাংলা বিকল্পটি গ্রহণ করবে তাদের জন্য চতুর্থ সেমেস্টারে ২ ক্রেডিটের এই কোর্স পাঠ্য।
এই কোর্সটি ৫০ নম্বরের। প্রত্যেকটি মডিউল থেকে কমপক্ষে ১০টি করে ২ নম্বরের মোট ২৫টি MCQ ধর্মী প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।
| Type | Number of Questions | Marks per Question | Total Marks |
|---|---|---|---|
| MCQ / Short Questions | 25 | 2 | 50 |
CU BA AEC ছোটগল্প ও কবিতা সাজেশন | AEC Short Stories and Poems Suggestion | Semester 4
ছোটগল্প
Q. ‘পোস্টমাস্টার’ গল্পে যে গ্রামে পোস্টমাস্টারকে যেতে হয়, তার নিকটে রয়েছে একটি—
(A) কালেক্টরেট অফিস
(B) রেলস্টেশন
(C) নীলকুঠি
(D) জেলখানা
Show Answer
উত্তর: (C) নীলকুঠি
Q. ‘পোস্টমাস্টার’ গল্পে রতন পোস্টমাস্টারকে যে নামে সম্বোধন করত, তা হল—
(A) বাবুমশাই
(B) স্যার
(C) দাদাবাবু
(D) মহাশয়
Show Answer
উত্তর: (C) দাদাবাবু
Q. ‘পোস্টমাস্টার’ গল্পে রতনের বয়স ছিল—
(A) দশ-বারো
(B) চৌদ্দ-পনেরো
(C) বারো-তেরো
(D) কোনোটিই নয়
Show Answer
উত্তর: (C) বারো-তেরো
Q. ‘হেঁসেল’ শব্দের অর্থ হল—
(A) ঠাকুরঘর
(B) রান্নাঘর
(C) গোয়ালঘর
(D) কোনোটিই নয়
Show Answer
উত্তর: (B) রান্নাঘর
Q. ‘ছুটি’ গল্পে ফটিকের মামার নাম ছিল—
(A) বিশ্বনাথবাবু
(B) মণিভূষণবাবু
(C) বিশ্বম্ভরবাবু
(D) শশীভূষণবাবু
Show Answer
উত্তর: (C) বিশ্বম্ভরবাবু
Q. “মারো ঠেলা হেঁইয়ো, সাবাস জোয়ান হেঁইয়ো”— একথা বলেছিল—
(A) ফটিক
(B) মাখন
(C) ছেলেরা
(D) দুলাল
Show Answer
উত্তর: (C) ছেলেরা
Q. ফটিক যে মাসে মামাবাড়ি থেকে পালিয়েছিল, তা হল—
(A) কার্তিক মাস
(B) আশ্বিন মাস
(C) ভাদ্র মাস
(D) শ্রাবণ মাস
Show Answer
উত্তর: (D) শ্রাবণ মাস
Q. ‘জীবিত ও মৃত’ গল্পটি ক’টি পরিচ্ছেদে বিন্যস্ত?
(A) দুইটি
(B) চারটি
(C) তিনটি
(D) পাঁচটি
Show Answer
উত্তর: (D) পাঁচটি
Q. শারদাশংকর যেখানকার জমিদার ছিলেন, তা হল—
(A) রাণীহাট
(B) রাজারহাট
(C) রাজাবাজার
(D) রঘুনাথপুর
Show Answer
উত্তর: (A) রাণীহাট
Q. কাদম্বিনীর মৃত্যু হয় কোন্ মাসে?
(A) শ্রাবণ মাসে
(B) আষাঢ় মাসে
(C) ভাদ্র মাসে
(D) মাঘ মাসে
Show Answer
উত্তর: (A) শ্রাবণ মাসে
Q. ‘বলাই’ গল্পের কথক ছিলেন বলাইয়ের—
(A) কাকিমা
(B) কাকা
(C) মামা
(D) দাদা
Show Answer
উত্তর: (B) কাকা
Q. বলাইয়ের বাবা বিলেতে গিয়েছিলেন—
(A) ডাক্তারি শিখতে
(B) এঞ্জিনিয়ারিং শিখতে
(C) ব্যারিস্টারি শিখতে
(D) ক্রিকেট শিখতে
Show Answer
উত্তর: (C) ব্যারিস্টারি শিখতে
Q. বলাই তার ‘বন্ধুর’ ছবি নিয়ে যেতে চাইল। বন্ধুটি কে?
(A) শিরীষ গাছ
(B) বিড়ালছানা
(C) কাকা
(D) শিমুল গাছ
Show Answer
উত্তর: (D) শিমুল গাছ
কবিতা
Q. ‘বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়’ ‘নৈবেদ্য’ কাব্যের কত সংখ্যক কবিতা?
(A) ১২
(B) ৩০
(C) ৭২
(D) ৯২
Show Answer
উত্তর: (B) ৩০
Q. “অসংখ্য বন্ধন মাঝে”— কবি কী লাভ করতে চেয়েছিলেন?
(A) মুক্তির স্বাদ
(B) আনন্দের স্বাদ
(C) স্বাধীনতার স্বাদ
(D) কোনোটিই নয়
Show Answer
উত্তর: (A) মুক্তির স্বাদ
Q. ‘শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ-মাঝে’ কোথায় অস্ত গেল?
(A) পশ্চিম দিগন্তে
(B) রক্তমেঘ-মাঝে
(C) বন্যার স্রোতে
(D) দুর্যোগের আঁধারে
Show Answer
উত্তর: (B) রক্তমেঘ-মাঝে
Q. “ধর্মেরে ভাসাতে চাহে বলের বন্যায়”— এখানে ‘ধর্ম’ বলতে কী বোঝানো হয়েছে?
(A) যুদ্ধধর্ম
(B) হিন্দুধর্ম
(C) ইসলামধর্ম
(D) মানবধর্ম
Show Answer
উত্তর: (D) মানবধর্ম
Q. ‘স্বার্থের সমাপ্তি অপঘাতে’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
(A) নৈবেদ্য
(B) মানসী
(C) চিত্রা
(D) নবজাতক
Show Answer
উত্তর: (A) নৈবেদ্য
Q. “দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান”— কী মেনে নেয় না?
(A) লোক-দুর্বানল
(B) একের স্পর্ধা
(C) অন্ধ জাতিপ্রেম
(D) সীমাহীন অন্যায়
Show Answer
উত্তর: (B) একের স্পর্ধা
Q. ‘তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে’ শীর্ষক কবিতাটি ‘নৈবেদ্য’ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?
(A) ৯২
(B) ৭২
(C) ৬৪
(D) ৭০
Show Answer
উত্তর: (D) ৭০
Q. “হে রাজাধিরাজ”— ‘রাজাধিরাজ’ হলেন—
(A) রাজামশাই
(B) রাষ্ট্রপতি
(C) সর্বশক্তিমান
(D) কোনোটিই নয়
Show Answer
উত্তর: (C) সর্বশক্তিমান
Q. ‘চিত্ত যেথা ভয়শূন্য’ কবিতাটিতে পঙ্ক্তির সংখ্যা হল—
(A) ১৪
(B) ১৫
(C) ১৬
(D) ১২
Show Answer
উত্তর: (A) ১৪
Q. “নিজ হস্তে নির্দয় আঘাত করি পিতঃ”— এখানে ‘পিতঃ’ হলেন—
(A) আপন পিতা
(B) কবির পিতা
(C) জগৎপিতা
(D) কোনোটিই নয়
Show Answer
উত্তর: (C) জগৎপিতা
Q. “শক্তিদন্ত স্বার্থলোভ মারীর মতন”— ‘নৈবেদ্য’ কাব্যের কত সংখ্যক কবিতা?
(A) ৯২
(B) ৬৪
(C) ৮৪
(D) ৬৫
Show Answer
উত্তর: (A) ৯২
Q. “শান্তিময় পল্লী যত করে ছারখার”— ‘ছারখার’ শব্দের অর্থ হল—
(A) নির্লোভ
(B) দেশছাড়া
(C) ছিন্নভিন্ন
(D) কোনোটিই নয়
Show Answer
উত্তর: (C) ছিন্নভিন্ন
Preparation Tips
পরীক্ষার আগে শুধু প্রশ্ন মুখস্থ না করে প্রতিটি বিষয়ের মূল ধারণা পরিষ্কার করতে হবে। Question Pattern অনুযায়ী নিয়মিত অনুশীলন এবং Suggestion Set থেকে উত্তর লিখে Practice করতে হবে। পাশাপাশি পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করলে পরীক্ষার ধরণ সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং আত্মবিশ্বাসও বাড়বে।
উপসংহার
CU BA AEC Semester 4 ছোটগল্প ও কবিতা (AEC Short Stories and Poems Suggestion) অংশে ভালো প্রস্তুতির জন্য শুধু সাজেশন মুখস্থ না করে মূল গল্প ও কবিতাগুলিও মনোযোগ দিয়ে পড়া প্রয়োজন। বিশেষ করে রবীন্দ্রনাথের গল্পগুলির চরিত্র, ঘটনা ও তাৎপর্য এবং নৈবেদ্য-এর নির্বাচিত কবিতার মূলভাব, পংক্তি ও শব্দার্থ ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। এই সাজেশনটি (AEC Short Stories and Poems Suggestion)পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দ্রুত Revision করার ক্ষেত্রেও সহায়ক হবে।
নিয়মিত এই পেজটি ভিজিট করুন, কারণ নতুন প্রশ্ন, উত্তর ও আপডেটেড Suggestion Set সময়ে সময়ে যোগ করা হবে।
📚 আরও সাজেশন, নোটস ও PDF স্টাডি ম্যাটেরিয়াল
Calcutta University-এর সাজেশন, নোটস, প্রশ্নোত্তর, PDF Book এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল পেতে আমাদের Edutiips ও Edubitan ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
Sources
- Internet
- AEC Short Stories and Poems Suggestion
- Buy pdf study materials
প্রশ্ন – CU BA AEC Semester 4-এর ছোটগল্প ও কবিতায় কোন কোন গল্প পাঠ্য?
উত্তর – CU BA AEC Semester 4-এর ছোটগল্প অংশে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’, ‘ছুটি’, ‘জীবিত ও মৃত’ এবং ‘বলাই’ গল্পগুলি পাঠ্য।
Latest Post
- কারক কাকে বলে? কত প্রকার ও উদাহরণ | Karok Kake Bole? Types of Karok with Examples
- অব্যয় পদ কাকে বলে? উদাহরণ ও প্রকারভেদ | Avyay Pad – Definition, Examples, Types and Uses
- CU BA বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা-১ সাজেশন | CU BA Bengali Suggestion | CCF Sem 2 and 4
- CU BA AEC ছোটগল্প ও কবিতা সাজেশন | AEC Short Stories and Poems Suggestion | Sem 4
- CU BA ইতিহাস সাজেশন | CU BA History Suggestion | CCF Sem 2 and 4 | Major, Minor and MDC
- CU BA AEC Compulsory English Suggestion Semester 2 | CCF





