Share on WhatsApp Share on Telegram

জীবনধারা রোগ এবং তাদের প্রতিরোধ | Lifestyle Diseases and their Prevention CVAC Sem 2 Suggestion

CU CVAC Sem 2-এর জীবনধারা রোগ এবং তাদের প্রতিরোধ (Lifestyle Diseases and their Prevention) বিষয়ের পরীক্ষার জন্য সম্ভাব্য Suggestion -এর কয়েকটি সেট তৈরি করে দেওয়া হলো।

জীবনধারা রোগ এবং তাদের প্রতিরোধ সিলেবাস | Lifestyle Diseases and their Prevention CVAC Syllabus

জীবনধারা রোগ এবং তাদের প্রতিরোধ সিলেবাস (Lifestyle Diseases and their Prevention CVAC Syllabus) বাংলায় নিচে টেবিলের মাধ্যমে উল্লেখ করা হল –

ইউনিট বিষয়বস্তু (Course Outline)
১. জীবনধারা রোগের পরিচিতি জীবনধারা রোগের সংজ্ঞা ও শ্রেণিবিভাগ। জীবনধারা রোগের কারণ ও পরিণতি। ডায়াবেটিস মেলিটাসের প্রকারভেদ, ঝুঁকির কারণ এবং ব্যবস্থাপনা।
২. হৃদ্‌রোগ ও রক্তনালীজনিত রোগ হৃদ্‌রোগ ও উচ্চ রক্তচাপ। হৃদ্‌স্বাস্থ্য রক্ষায় সুষম খাদ্য ও শারীরিক ব্যায়ামের ভূমিকা।
৩. খাদ্য নির্দেশিকা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য খাদ্য পরিকল্পনা ও সুষম খাদ্যের নীতিমালা।
৪. শারীরিক কার্যকলাপ ও ব্যায়াম শারীরিক কার্যকলাপের উপকারিতা। উপযুক্ত ব্যায়াম কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন।
৫. মানসিক চাপ ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য মানসিক চাপের উৎস ও এর প্রভাব। স্ট্রেস কমানোর বিভিন্ন কৌশল। যোগব্যায়ামের শারীরবৃত্তীয় উপকারিতা এবং প্রাণায়ামের শ্বাসতন্ত্র ও হৃদ্‌যন্ত্রের উপর প্রভাব।
৬. শ্বাস-প্রশ্বাস কৌশল, ধ্যান ও মাইন্ডফুলনেস বিভিন্ন ধরনের ধ্যান ও মাইন্ডফুলনেস অনুশীলন। ধ্যান এবং সঙ্গীতের মানবকল্যাণ ও সামগ্রিক সুস্থতার উপর প্রভাব।

জীবনধারা রোগ এবং তাদের প্রতিরোধ প্রশ্নের প্যাটার্ন | Lifestyle Diseases and their Prevention CVAC

জীবনধারা রোগ এবং তাদের প্রতিরোধ (CVAC) থেকে মোট ৫০ নম্বরের পরীক্ষা লিখিত হয়। এই পরীক্ষাটি কলেজের হোম সেন্টারে হয় কিন্তু ইউনিভার্সিটি কোশ্চেন এ। এই পেপারটির পাশ নম্বর হল 15 নম্বর। জীবনধারা রোগ এবং তাদের প্রতিরোধ প্রশ্নের প্যাটার্ন নিচে টেবিলের মাধ্যমে উল্লেখ করা হল –

Course – CVAC
Semester – 2

দ্বিতীয় সেমেস্টার (কম্পালসরি পেপার)

পরীক্ষার প্রশ্নপত্রের মার্কস বিন্যাস

প্রশ্নের ধরন প্রশ্ন সংখ্যা করতে হবে প্রতি প্রশ্নের মান মোট নম্বর
বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) ২৫টি ২৫টি ২ ৫০
সর্বমোট ৫০

নির্দেশিকা: মোট ২৫টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।

জীবনধারা রোগ এবং তাদের প্রতিরোধ | Lifestyle Diseases and their Prevention CVAC Sem 2 Suggestion

বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে। কিন্তু এই আরামদায়ক ও যান্ত্রিক জীবনযাপনের কারণে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ, ধূমপান, মদ্যপান, পর্যাপ্ত নিদ্রার অভাব এবং অস্বাস্থ্যকর অভ্যাসের ফলে যে রোগগুলির সৃষ্টি হয়, সেগুলিকে জীবনধারা রোগ (Lifestyle Diseases) বলা হয়।

WHO-এর মতে, জীবনধারা রোগ হলো এমন রোগ যা মানুষের জীবনযাপনের ধরন ও আচরণগত ঝুঁকির কারণে সৃষ্টি হয়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, তামাক সেবন এবং অ্যালকোহলের ক্ষতিকর ব্যবহার এর প্রধান কারণ।

উদাহরণ:

  • কিছু ধরনের ক্যান্সার (Cancer)
  • ডায়াবেটিস (Diabetes Mellitus)
  • উচ্চ রক্তচাপ (Hypertension)
  • স্থূলতা (Obesity)
  • হৃদরোগ (Cardiovascular Disease)
  • স্ট্রোক (Stroke)

এখানে CU CVAC Sem 2-এর জীবনধারা রোগ এবং তাদের প্রতিরোধ (Lifestyle Diseases and their Prevention) বিষয়ের পরীক্ষার জন্য সম্ভাব্য Suggestion -এর কয়েকটি সেট তৈরি করে দেওয়া হলো।

SET – 1

Q. আমাদের শরীরের মধ্যস্থিত প্রাকৃতিক ঘড়িটির নাম কী?
(ক) অটোমেটিক ক্লক
(খ) গ্র্যান্ড ফাদার ক্লক
(গ) সারকেডিয়ান ক্লক
(ঘ) অ্যালার্ম ক্লক

Show Answer

✅ উত্তর: (গ) সারকেডিয়ান ক্লক


Q. পৃথিবীর সকল অসুখের মধ্যে কত ভাগ অসুখ জীবনশৈলীগত?
(ক) অর্ধেক
(খ) তিনভাগের দুভাগ
(গ) চারভাগের একভাগ
(ঘ) পাঁচভাগের দুভাগ

Show Answer

✅ উত্তর: (খ) তিনভাগের দুভাগ


Q. একটি অসংক্রামক অসুখের উদাহরণ —
(ক) ডায়াবেটিস
(খ) ম্যালেরিয়া
(গ) পক্স
(ঘ) ভাইরাল ফ্লু

Show Answer

✅ উত্তর: (ক) ডায়াবেটিস


Q. একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ভারতীয়ের BMI কত?
(ক) ১৮.৫ – ২২.৯
(খ) ১২.৫ – ১৮.৫
(গ) ১৮.৫ – ২৫.৫
(ঘ) ২০.৫ – ২৪.৯

Show Answer

✅ উত্তর: (ক) ১৮.৫ – ২২.৯


Q. ক্যালরি কিসের একক?
(ক) স্থিতিশক্তি
(খ) গতিশক্তি
(গ) খাদ্যশক্তি
(ঘ) বিদ্যুৎ শক্তি

Show Answer

✅ উত্তর: (গ) খাদ্যশক্তি


Q. কোনটি মেদাধিক্যের উপসর্গ নয় —
(ক) কাজের উদ্যোগহীনতা
(খ) কোমর ও হাঁটুর যন্ত্রণা
(গ) উচ্চরক্তচাপ
(ঘ) দৃষ্টি ঝাপসা হওয়া

Show Answer

✅ উত্তর: (ঘ) দৃষ্টি ঝাপসা হওয়া


Q. Type-2 ডায়াবেটিসের জন্য কোন উপসর্গটি সত্য নয় —
(ক) এটি ধীরে ধীরে প্রকাশিত হয়
(খ) বয়স্ক ব্যক্তিরা আক্রান্ত হন
(গ) দেহের ওজন বাড়তে পারে
(ঘ) দেহের ওজন কমতে পারে

Show Answer

✅ উত্তর: (ঘ) দেহের ওজন কমতে পারে


Q. ডায়াবেটিস কী ধরনের অসুখ?
(ক) বিপাকজাত
(খ) ব্যাকটেরিয়াঘটিত
(গ) কিডনি সংক্রান্ত
(ঘ) লিভার সংক্রান্ত

Show Answer

✅ উত্তর: (ক) বিপাকজাত


Q. পেরিফেরাল আর্টিরিয়াল ডিজিজ কোন অঙ্গে হয়?
(ক) কিডনি
(খ) লিভার
(গ) হার্ট
(ঘ) হাত-পা

Show Answer

✅ উত্তর: (ঘ) হাত-পা


Q. একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ভারতীয় পুরুষের দৈনিক ক্যালরির চাহিদা কত?
(ক) ২৪০০ kcal
(খ) ২৩00 kcal
(গ) ২২০০ kcal
(ঘ) ২৫০০ kcal

Show Answer

✅ উত্তর: (ক) ২৪০০ kcal


Q. একটি আবেগের উদাহরণ —
(ক) একাকিত্ব
(খ) দুঃখ
(গ) ঈর্ষা
(ঘ) হতাশা

Show Answer

✅ উত্তর: (খ) দুঃখ


Q. বিপদ মুহূর্তে স্নায়ুতন্ত্রের কোন বিভাগ বিশেষ কার্যকরী হয়?
(ক) সমবেদী
(খ) উপসমবেদী
(গ) সুষুম্না কাণ্ড
(ঘ) মস্তিষ্ক

Show Answer

✅ উত্তর: (ক) সমবেদী


Q. ফাইট-ফ্লাইট হরমোন কোনটি?
(ক) নর অ্যাড্রেনালিন
(খ) গ্লুকাগন
(গ) ইনসুলিন
(ঘ) থাইরক্সিন

Show Answer

✅ উত্তর: (ক) নর অ্যাড্রেনালিন


Q. নিরাপত্তাহীনতা, প্রত্যাখ্যাত, অপমানিত জাতীয় অনুভূতি থেকে কী আবেগ সৃষ্টি হয়?
(ক) ভয়
(খ) রাগ
(গ) দুঃখ
(ঘ) বিতৃষ্ণা

Show Answer

✅ উত্তর: (গ) দুঃখ


Q. কোনটি মন খুশি রাখার অনুভূতি প্রদান করে?
(ক) সেরোটোনিন
(খ) ডোপামিন
(গ) গ্লুটামেট
(ঘ) অ্যাসিটাইল কোলিন

Show Answer

✅ উত্তর: (খ) ডোপামিন


Q. দৈনিক খাদ্যের প্রোটিনের উপস্থিতি মোট খাদ্যের কত শতাংশ হওয়া প্রয়োজন?
(ক) ৫–১০%
(খ) ১০–১৫%
(গ) ১৫–২০%
(ঘ) ২০–২৫%

Show Answer

✅ উত্তর: (খ) ১০–১৫%


Q. কোন খাদ্যদ্রব্যে অপকারী ফ্যাট থাকে?
(ক) তিল
(খ) চিনাবাদাম
(গ) তিসি
(ঘ) বাটার

Show Answer

✅ উত্তর: (ঘ) বাটার


Q. দৈনিক খাদ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের অনুপাত কোনটি সঠিক?
(ক) ৭ : ১ : ২
(খ) ১ : ৭ : ২
(গ) ২ : ৭ : ১
(ঘ) ৭ : ২ : ১

Show Answer

✅ উত্তর: (গ) ২ : ৭ : ১


Q. একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক কাজকর্মের জন্য প্রতিদিন প্রতি কেজি দেহ ওজনের দরুন কত ক্যালরি শক্তির প্রয়োজন?
(ক) ২৫–৩০ kcal
(খ) ২০–২৫ kcal
(গ) ১৫–২০ kcal
(ঘ) ১০–১৫ kcal

Show Answer

✅ উত্তর: (ক) ২৫–৩০ kcal


Q. সাঁতার কাটা, সাইকেল চালানোর সময় প্রতি মিনিটে কত শক্তি খরচ হয়?
(ক) ২ kcal
(খ) ৪ kcal
(গ) ৬ kcal
(ঘ) ৮ kcal

Show Answer

✅ উত্তর: (ঘ) ৮ kcal


Q. অম্বল, অজীর্ণ, পেটের চর্বি হ্রাসে কোন আসন উপযোগী?
(ক) পবনমুক্তাসন
(খ) পদ্মাসন
(গ) শলভাসন
(ঘ) হলাসন

Show Answer

✅ উত্তর: (ক) পবনমুক্তাসন


Q. আনুমানিক কত বছর আগে যোগের সূত্রপাতের প্রমাণ পাওয়া যায়?
(ক) ৫০০০
(খ) ৬০০০
(গ) ৭০০০
(ঘ) ৮০০০

Show Answer

✅ উত্তর: (খ) ৬০০০


Q. যোগাসনের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা —
(ক) হ্রাস পায়
(খ) বৃদ্ধি পায়
(গ) একই থাকে
(ঘ) কোনটিই নয়

Show Answer

✅ উত্তর: (ক) হ্রাস পায়


Q. একাগ্র মন —
(ক) চঞ্চল মন
(খ) শক্তিশালী মন
(গ) দুর্বল মন
(ঘ) অস্থির মন

Show Answer

✅ উত্তর: (খ) শক্তিশালী মন


Q. শক্তি উৎপাদনে অক্ষম খাদ্য কোনটি?
(ক) কার্বোহাইড্রেট
(খ) ফ্যাট
(গ) প্রোটিন
(ঘ) ভিটামিন

Show Answer

✅ উত্তর: (ঘ) ভিটামিন

SET – 2

Q. পৃথিবীর মোট অসুস্থতার কত অংশ জীবনশৈলীগত?
(ক) ১/২
(খ) ২/৩
(গ) ৩/৪
(ঘ) ১/৮

Show Answer

✅ উত্তর: (খ) ২/৩


Q. কোনটি জীবনশৈলীগত অসুখ নয়?
(ক) ম্যালেরিয়া
(খ) ডায়াবেটিস
(গ) উচ্চ রক্তচাপ
(ঘ) ওবেসিটি

Show Answer

✅ উত্তর: (ক) ম্যালেরিয়া


Q. কোন ব্যবহারটি স্বাস্থ্যকর জীবনশৈলীর অংশ?
(ক) শরীরচর্চা
(খ) পর্যাপ্ত নিদ্রা
(গ) সচল জীবনযাপন
(ঘ) সবগুলি

Show Answer

✅ উত্তর: (ঘ) সবগুলি


Q. কোন রাসায়নিক মনকে খুশি রাখে?
(ক) কার্বোহাইড্রেট
(খ) ডোপামিন
(গ) ইনসুলিন
(ঘ) প্রোটিন

Show Answer

✅ উত্তর: (খ) ডোপামিন


Q. মেদাধিক্যের উপসর্গ নয় কোনটি?
(ক) ওজনবৃদ্ধি
(খ) হাঁটুব্যথা
(গ) গলাব্যথা
(ঘ) শ্বাসকষ্ট

Show Answer

✅ উত্তর: (গ) গলাব্যথা


Q. ইনসুলিন উৎপাদনকারী অঙ্গটির নাম কী?
(ক) যকৃত
(খ) অগ্ন্যাশয়
(গ) পিত্তাশয়
(ঘ) পাকস্থলী

Show Answer

✅ উত্তর: (খ) অগ্ন্যাশয়


Q. Type-1 ডায়াবেটিসের কারণ কী?
(ক) β কোষ ধ্বংস
(খ) হৃদস্পন্দন হ্রাস
(গ) পাকস্থলীর সংক্রমণ
(ঘ) কোনটিই নয়

Show Answer

✅ উত্তর: (ক) β কোষ ধ্বংস


Q. ডায়াবেটিসের সঙ্গে জড়িত প্রধান হরমোনটির নাম হল—
(ক) লেপটিন
(খ) থাইরয়েড
(গ) ইনসুলিন
(ঘ) কর্টিসল

Show Answer

✅ উত্তর: (গ) ইনসুলিন


Q. খাদ্যশক্তির একক কোনটি?
(ক) জুল
(খ) কিলোজুল
(গ) ওয়াট
(ঘ) ক্যালরি

Show Answer

✅ উত্তর: (ঘ) ক্যালরি


Q. স্ট্রেস হরমোন কোনটি?
(ক) ইনসুলিন
(খ) লেপটিন
(গ) থাইরয়েড
(ঘ) অ্যাড্রিনালিন

Show Answer

✅ উত্তর: (ঘ) অ্যাড্রিনালিন


Q. যুদ্ধ-পলায়ন প্রতিক্রিয়ার জন্য কোন স্নায়ুতন্ত্র দায়ী?
(ক) সুষুম্না কাণ্ড
(খ) মস্তিষ্ক
(গ) সমবেদী
(ঘ) উপসমবেদী

Show Answer

✅ উত্তর: (গ) সমবেদী


Q. কোনটি বিপাকজাত রোগ?
(ক) ক্যান্সার
(খ) ডায়াবেটিস
(গ) হৃদরোগ
(ঘ) উচ্চ রক্তচাপ

Show Answer

✅ উত্তর: (খ) ডায়াবেটিস


Q. কোন অঙ্গে রক্ত চলাচলের সমস্যায় CVA হয়?
(ক) মস্তিষ্ক
(খ) বৃক্ক
(গ) যকৃত
(ঘ) হাত-পা

Show Answer

✅ উত্তর: (ক) মস্তিষ্ক


Q. PAD কোন অঙ্গ সংক্রান্ত সমস্যা?
(ক) মস্তিষ্ক
(খ) বৃক্ক
(গ) যকৃত
(ঘ) হাত-পা

Show Answer

✅ উত্তর: (ঘ) হাত-পা


Q. উদ্ভিজ্জ প্রোটিন কোন শ্রেণির?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ

Show Answer

✅ উত্তর: (খ) দ্বিতীয়


Q. কোন মানকে (mm/Hg) উচ্চ রক্তচাপ বলা হয়?
(ক) ৯০/১১০
(খ) ৯০/১২০
(গ) ৯০/১৩০
(ঘ) ৯০/১৪০

Show Answer

✅ উত্তর: (ঘ) ৯০/১৪০


Q. এক কেজি ফ্যাট কমানোর জন্য কত ক্যালরি খরচ করা দরকার?
(ক) ৭৭০০ ক্যালরি
(খ) ৬৬০০ ক্যালরি
(গ) ৫৫০০ ক্যালরি
(ঘ) ৮৮০০ ক্যালরি

Show Answer

✅ উত্তর: (ক) ৭৭০০ ক্যালরি


Q. কোনটি আবেগের উদাহরণ?
(ক) অপমানিত
(খ) বিরক্ত
(গ) একাকিত্ব
(ঘ) ভয়

Show Answer

✅ উত্তর: (ঘ) ভয়


Q. দৈনিক খাদ্যে কার্বোহাইড্রেটের উপস্থিতির হার কত?
(ক) ৩০–৪০%
(খ) ৪৫–৫৫%
(গ) ২৫–৩৫%
(ঘ) ৬০–৬৫%

Show Answer

✅ উত্তর: (ঘ) ৬০–৬৫%


Q. কোনটি উপকারী ফ্যাটের উদাহরণ?
(ক) কাঁচা বাদাম
(খ) মাখন
(গ) ঘি
(ঘ) রেড মিট

Show Answer

✅ উত্তর: (ক) কাঁচা বাদাম


Q. একজন সুস্থ ভারতীয়ের দৈনিক প্রতি কেজি দেহ ওজনের জন্য শক্তির চাহিদা কত?
(ক) ৩–৪ KCal
(খ) ৮–১০ KCal
(গ) ৭–১২ KCal
(ঘ) ১২–১৫ KCal

Show Answer

✅ উত্তর: (ক) ৩–৪ KCal


Q. যোগ বিদ্যার সূচনা হয় কোন দেশে?
(ক) অস্ট্রেলিয়া
(খ) আফ্রিকা
(গ) আমেরিকা
(ঘ) ভারতবর্ষ

Show Answer

✅ উত্তর: (ঘ) ভারতবর্ষ


Q. শারীরিক অসঙ্গতি সংশোধনে কোনটি অবলম্বন করতে হবে?
(ক) যম
(খ) নিয়ম
(গ) আসন
(ঘ) প্রাণায়াম

Show Answer

✅ উত্তর: (গ) আসন


Q. ধ্যান কী?
(ক) অহিংসা
(খ) শ্বাস নিয়ন্ত্রণ
(গ) একাগ্রতা
(ঘ) কসরত প্রণালী

Show Answer

✅ উত্তর: (গ) একাগ্রতা


Q. মনঃসংযোগের জন্য কোন আসনটি উপযোগী?
(ক) বৃক্ষাসন
(খ) হলাসন
(গ) নৌকাসন
(ঘ) চক্রাসন

Show Answer

✅ উত্তর: (ক) বৃক্ষাসন


Q. একাগ্র মন —
(ক) শক্তিশালী মন
(খ) চঞ্চল মন
(গ) অস্থির মন
(ঘ) দুর্বল মন

Show Answer

✅ উত্তর: (ক) শক্তিশালী মন


Q. CVA কোন অঙ্গ সংক্রান্ত সমস্যা?
(ক) মস্তিষ্ক
(খ) হৃদপিণ্ড
(গ) বৃক্ক
(ঘ) যকৃত

Show Answer

✅ উত্তর: (ক) মস্তিষ্ক


Q. নিত্য গৃহস্থালির কাজকর্মের জন্য প্রতি মিনিটে আনুমানিক কত শক্তি খরচ হয়?
(ক) ১ KCal
(খ) ১.৩ KCal
(গ) ৩.৩ KCal
(ঘ) ৬.৪ KCal

Show Answer

✅ উত্তর: (গ) ৩.৩ KCal


Q. আনুমানিক কত বছর আগে যোগের সূচনা হয়?
(ক) ৫০০০
(খ) ৬০০০
(গ) ৭০০০
(ঘ) ৮০০০

Show Answer

✅ উত্তর: (ক) ৫০০০


Q. শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণে কোনটি অবলম্বন করা হয়?
(ক) আসন
(খ) প্রাণায়াম
(গ) ধারণা
(ঘ) ধ্যান

Show Answer

✅ উত্তর: (খ) প্রাণায়াম

SET – 3

Q. অ্যানজাইটি একটি —
(ক) বংশগত রোগ
(খ) সংক্রামক রোগ
(গ) মানসিক রোগ
(ঘ) জীবনশৈলীগত রোগ

Show Answer

✅ উত্তর: (ঘ) জীবনশৈলীগত রোগ


Q. স্বাস্থ্যকর জীবনশৈলীর একটি ফল হল —
(ক) ডেঙ্গু
(খ) অ্যানিমিয়া
(গ) উচ্চ রক্তচাপ
(ঘ) প্রাণঘাতী ফ্যামিলি ব্যাধি থেকে রক্ষা পাওয়া

Show Answer

✅ উত্তর: (ঘ) প্রাণঘাতী ফ্যামিলি ব্যাধি থেকে রক্ষা পাওয়া


Q. একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ভারতীয়ের BMI কোনটি?
(ক) ১৮.৫–২২.৯
(খ) ২২.৫–৩১.৯
(গ) ১৫.৫–৩৭.৯
(ঘ) ৩৮ এবং তার বেশি

Show Answer

✅ উত্তর: (ক) ১৮.৫–২২.৯


Q. Type–2 ডায়াবেটিসের কারণ —
(ক) ইনসুলিন সঠিকভাবে কার্যকর না হওয়া
(খ) বেশি ইনসুলিন তৈরি হওয়া
(গ) কম ইনসুলিন তৈরি হওয়া
(ঘ) থাইরয়েড তৈরি কম হওয়া

Show Answer

✅ উত্তর: (ক) ইনসুলিন সঠিকভাবে কার্যকর না হওয়া


Q. শক্তি উৎপাদক খাদ্য কোনটি?
(ক) কার্বোহাইড্রেট
(খ) প্রোটিন
(গ) ফ্যাট
(ঘ) ফাইবার

Show Answer

✅ উত্তর: (ক) কার্বোহাইড্রেট


Q. ১০০ গ্রাম চিনাবাদামে কত গ্রাম ফ্যাট থাকে?
(ক) ১০
(খ) ৩০
(গ) ৪৫
(ঘ) ৫০

Show Answer

✅ উত্তর: (ঘ) ৫০


Q. স্ট্রেস মুহূর্তে কোন স্নায়ুতন্ত্র কাজ করে?
(ক) মস্তিষ্ক
(খ) সুষুম্নাকাণ্ড
(গ) উপসমবেদী
(ঘ) সমবেদী

Show Answer

✅ উত্তর: (গ) উপসমবেদী


Q. বিশ্রাম ও পরিপাকের জন্য কোন স্নায়ুতন্ত্র কার্যকরী হয়?
(ক) মস্তিষ্ক
(খ) সুষুম্নাকাণ্ড
(গ) উপসমবেদী
(ঘ) সমবেদী

Show Answer

✅ উত্তর: (গ) উপসমবেদী


Q. অপকারী ফ্যাট জাতীয় খাবার কোনটি?
(ক) বাদাম
(খ) তিল
(গ) চিনি
(ঘ) ঘি

Show Answer

✅ উত্তর: (ঘ) ঘি


Q.অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক তৈরি হলে রক্ত চলাচল —
(ক) দ্রুত হয়
(খ) বাধা পায়
(গ) জমাট বাঁধে
(ঘ) সচলতা কমে

Show Answer

✅ উত্তর: (খ) বাধা পায়


Q. কোন অঙ্গে রক্ত চলাচল বিঘ্নিত হলে CVD হয়?
(ক) যকৃত
(খ) মস্তিষ্ক
(গ) হৃদপিণ্ড
(ঘ) ফুসফুস

Show Answer

✅ উত্তর: (গ) হৃদপিণ্ড


Q. প্রাণিজ প্রোটিন কোন শ্রেণির?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ

Show Answer

✅ উত্তর: (ক) প্রথম


Q. একজন সুস্থ ব্যক্তির রক্তচাপের মান (mm/Hg) কোনটি?
(ক) ৮০/১২০
(খ) ৮০/১৩০
(গ) ৮০/৮০
(ঘ) ১১০/৮০

Show Answer

✅ উত্তর: (ক) ৮০/১২০


Q. সুস্থতা রক্ষার জন্য দৈনিক কত গ্রাম লবণ খাওয়া দরকার?
(ক) ৫ গ্রামের কম
(খ) ৬ গ্রামের বেশি
(গ) ৯.৫ গ্রাম
(ঘ) ১০.২ গ্রাম

Show Answer

✅ উত্তর: (ক) ৫ গ্রামের কম


Q. কোনটি অনুভূতির উদাহরণ?
(ক) রাগ
(খ) ভয়
(গ) দুঃখ
(ঘ) নিরাপত্তাহীনতা

Show Answer

✅ উত্তর: (ঘ) নিরাপত্তাহীনতা


Q. কোন ব্যক্তি কমপক্ষে কত মাস যাবৎ স্ট্রেস অনুভব করলে তাকে ক্রনিক স্ট্রেস বলে?
(ক) ১ মাস
(খ) ২ মাস
(গ) ৩ মাস
(ঘ) ৬ মাস

Show Answer

✅ উত্তর: (ঘ) ৬ মাস


Q. দৈনিক খাদ্যে ফ্যাটজাতীয় উপকরণ কতটা হওয়া দরকার?
(ক) ৫–৮%
(খ) ৮–১০%
(গ) ১০–১৫%
(ঘ) ২০–৩০%

Show Answer

✅ উত্তর: (ঘ) ২০–৩০%


Q. কোনটি অপকারী ফ্যাটের উদাহরণ?
(ক) চিজ
(খ) তিসি
(গ) তিল
(ঘ) বাদাম

Show Answer

✅ উত্তর: (ক) চিজ


Q. Type–1 ডায়াবেটিসে দেহের ওজন —
(ক) কমতে পারে
(খ) বাড়তে পারে
(গ) একই থাকে
(ঘ) কোনটিই ঠিক নয়

Show Answer

✅ উত্তর: (ক) কমতে পারে


Q. অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক তৈরির জন্য দায়ী —
(ক) কার্বোহাইড্রেট
(খ) প্রোটিন
(গ) ফ্যাট
(ঘ) ফাইবার

Show Answer

✅ উত্তর: (গ) ফ্যাট


Q. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ভারতীয় মহিলার দৈনিক শক্তির চাহিদা —
(ক) ১২০০
(খ) ১৪০০
(গ) ১৬০০
(ঘ) ১৮০০

Show Answer

✅ উত্তর: (ঘ) ১৮০০


Q. ধমনীতে প্লেক সৃষ্টিতে বাধাদান করে —
(ক) HDL
(খ) LDL
(গ) হিমোগ্লোবিন
(ঘ) গ্লুকোজ

Show Answer

✅ উত্তর: (ক) HDL


Q. একটি আদর্শ খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত —
(ক) ৭:১:২
(খ) ৭:২:১
(গ) ২:১:৭
(ঘ) ১:২:৭

Show Answer

✅ উত্তর: (ক) ৭:১:২


Q. যোগাসনের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা —
(ক) হ্রাস পায়
(খ) বৃদ্ধি পায়
(গ) একই থাকে
(ঘ) কোনটিই নয়

Show Answer

✅ উত্তর: (ক) হ্রাস পায়


Q. প্রত্যাহারের দ্বারা মনকে —
(ক) অন্তর্মুখী করা হয়
(খ) বহির্মুখী করা হয়
(গ) চঞ্চল করা হয়
(ঘ) অস্থির করা হয়

Show Answer

✅ উত্তর: (ক) অন্তর্মুখী করা হয়


Q. ক্লান্তি দূর করার জন্য কোন আসনটি উপযোগী?
(ক) শবাসন
(খ) পদ্মাসন
(গ) শলভাসন
(ঘ) বজ্রাসন

Show Answer

✅ উত্তর: (ক) শবাসন


Q. বিপসনা ধ্যানের উদ্ভাবক কে?
(ক) বুদ্ধদেব
(খ) পতঞ্জলি
(গ) বেদব্যাস
(ঘ) মহর্ষি যোগী

Show Answer

✅ উত্তর: (ক) বুদ্ধদেব


Q. অম্বল, অজীর্ণ, গ্যাস থেকে আরোগ্য পেতে কোন আসনটি করা প্রয়োজন?
(ক) পবনমুক্তাসন
(খ) বৃক্ষাসন
(গ) চক্রাসন
(ঘ) সর্বাঙ্গাসন

Show Answer

✅ উত্তর: (ক) পবনমুক্তাসন


Q. শক্তি উৎপাদনে অক্ষম খাদ্য উপাদান কোনটি?
(ক) কার্বোহাইড্রেট
(খ) প্রোটিন
(গ) ফ্যাট
(ঘ) ভিটামিন

Show Answer

✅ উত্তর: (ঘ) ভিটামিন


Q. একাগ্র মন —
(ক) শক্তিশালী মন
(খ) অস্থির মন
(গ) চঞ্চল মন
(ঘ) দুর্বল মন

Show Answer

✅ উত্তর: (ক) শক্তিশালী মন

উপসংহার

বর্তমান যুগে মানুষের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ, ধূমপান, মদ্যপান এবং অনিয়মিত জীবনযাপনের ফলে জীবনধারা-জনিত রোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, হৃদরোগ ও স্ট্রোকের মতো রোগ মানুষের জীবনমানকে ক্ষতিগ্রস্ত করছে। তবে সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত নিদ্রা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার মাধ্যমে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই সুস্থ ও দীর্ঘ জীবন লাভের জন্য স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র | Sources

প্রশ্ন – জীবনধারা রোগ বলতে কী বোঝায়?

উত্তর – মানুষের অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ, ধূমপান, মদ্যপান এবং অন্যান্য ক্ষতিকর অভ্যাসের ফলে যে অসংক্রামক রোগগুলির সৃষ্টি হয়, সেগুলিকে জীবনধারা রোগ (Lifestyle Diseases) বলা হয়।

প্রশ্ন – জীবনধারা রোগের তিনটি উদাহরণ?

উত্তর – জীবনধারা রোগের তিনটি উদাহরণ হলো— (১) ডায়াবেটিস, (২) উচ্চ রক্তচাপ এবং (৩) স্থূলতা।

আরোও পোস্ট পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!