Share on WhatsApp Share on Telegram

আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা | My Favourite Author Rabindranath Tagore

ভারতবর্ষে বিভিন্ন উল্লেখযোগ্য কবি, সাহিত্যিকদের সকলকেই আমার ভালো লাগে। কিন্তু আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর (My Favourite Author Rabindranath Tagore) হলেন বিশেষভাবে উল্লেখযোগ্য।

আমার প্রিয় সকল কবি ও সাহিত্যিক কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, বুদ্ধদেব বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমূখদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালবাসা। সকলকেই আমার ভালোলাগে। এখানে আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা | My Favourite Author Rabindranath Tagore

আমার প্রিয় কবি হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতবর্ষের অন্যতম বিশিষ্ট কবি ও সাহিত্যিক। সাহিত্য জগতের সকল দিককে তিনি সমৃদ্ধশালী করে তুলেছিলেন। তার অসাধারণ সৃষ্টি ক্ষমতা সাহিত্যকে করে তুলেছিল প্রাণবন্ত। রবীন্দ্রনাথকে বিভিন্ন সাহিত্যিক সমালোচনা করলেও তারা সকলেই স্বীকার করে নিয়েছেন আধুনিক বাঙ্গালীদের কাছে রবীন্দ্রনাথের স্থান গুরুস্থানীয়। তাই তাকে কবিগুরু হিসাবে আখ্যায়িত করা হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী | Rabindranath Tagore Biography

সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ ও নোবেলজয়ী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সংক্ষিপ্তভাবে নিম্নে তুলে ধরা হল –

✔️ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম – ১৮৬১ সালের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ)

✔️ জন্মস্থান (Place of Birth) – জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ভারত

✔️ পিতার নাম (Father’s Name) – দেবেন্দ্রনাথ ঠাকুর (Debendranath Tagore)

✔️ মাতার নাম (Mother’s Name) – শারদাদেবী (Sarada Devi)

✔️ শিক্ষাজীবন (Education) – শুরুতে বাড়িতে পড়াশোনা, ১৮৭৮ সালে আইন পড়তে ইংল্যান্ড যান, কিন্তু ডিগ্রি সম্পূর্ণ করেননি

✔️ বিবাহ (Marriage) – ১৮৮৩ সালে বিবাহ করেন। স্ত্রী হলেন মৃণালিনী দেবী (Mrinalini Devi)

✔️ পুত্র-কন্যা (Children) – মোট ৫ জন সন্তান — ২ পুত্র ও ৩ কন্যা

✔️ নোবেল পুরস্কার (Nobel Prize) – ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। Gitanjali কাব্য গ্রন্থের জন্য।

✔️ শান্তিনিকেতন প্রতিষ্ঠা (Founder of Santiniketan) – ১৯০১ সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা
— পরবর্তীতে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (1921) হিসাবে পরিণত হয়।

✔️ বিশ্বকবি উপাধি (Title) – বাংলার মানুষের দেওয়া ভালোবাসার উপাধি— “বিশ্বকবি”

✔️ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ – ৭ আগস্ট, ১৯৪১, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা

প্রধান সাহিত্যকর্ম | Major Literary Works

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সমস্ত দিকে সমানভাবে তাঁর অসামান্য অবদান রেখেছেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সংগীত—প্রতিটি ক্ষেত্রেই তাঁর সৃষ্টির বৈচিত্র্য ও গভীরতা বিস্ময়কর। তাঁর সাহিত্যকর্ম শুধু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেনি, বিশ্বসাহিত্যেও রেখেছে অমূল্য অবদান। রবীন্দ্রনাথের রচিত বিভিন্ন সাহিত্য সৃষ্টি নিম্ন আলোচনা করা হল –

✒️কবিতা ও কাব্যগ্রন্থ (Poetry and Poetry Collections)

রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) রচিত কবিতা ও কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম হল –

  • গীতাঞ্জলি (Gitanjali)
  • সোনার তরী (Sonar Tori)
  • মানসী (Manasi)
  • বলাকা (Balaka)
  • কড়ি ও কোমল (Karika o Komal)
  • কথা ও কাহিনী (Katha O Kahini)
  • নৈবেদ্য (Naibedya)

✒️ উপন্যাস (Novels)

রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত উল্লেখযোগ্য উপন্যাস রচনা করেছেন, সেগুলি হল –

  • ঘরে-বাইরে (The Home and the World)
  • গোরা় (Gora)
  • শেষের কবিতা (Shesher Kobita)
  • চতুরঙ্গ (Chaturanga)
  • যোগাযোগ (Jogajog)
  • নৌকাডুবি (Noukadubi)

✒️ ছোটগল্প (Short Stories)

শুধু উপন্যাস নয় ছোটগল্পে ও রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদান পরিলক্ষিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল –

  • গল্পগুচ্ছ (Galpaguchchha)
  • কাবুলিওয়ালা (Kabuliwala)
  • পোস্টমাস্টার (Postmaster)
  • অপরিচিতা (Aporichita)
  • সমাপ্তি (Samapti)

✒️ নাটক (Dramas and Plays)

কাব্য, কবিতা, উপন্যাস, ছোটগল্প প্রকৃতির পাশাপাশি রবীন্দ্রনাথ বিভিন্ন উল্লেখযোগ্য নাটক রচনা করেছিলেন, সেগুলি হল –

  • ডাকঘর (The Post Office)
  • রক্তকরবী (Red Oleanders)
  • রাজা (The King of the Dark Chamber)
  • অচলায়তন (Achalayatan)
  • বিশরজন (Visarjan)
  • বাল্মীকি প্রত্যাভূর্তি

✒️ প্রবন্ধ ও বক্তৃতা (Essays and Lectures)

রবীন্দ্রনাথ সমকালীন সামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে বিভিন্ন প্রবন্ধ রচনা ও বক্তৃতা দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল –

  • সভ্যতার সংকট (Crisis in Civilization)
  • সাধনা (Sadhana)
  • শিক্ষা (Education Essays)
  • তিনটি বক্তৃতা (Three Lectures)

✒️ সংগীত – রবীন্দ্রসঙ্গীত | Rabindra Sangeet (Songs)

কেবল কাব্য রচনা বা সাহিত্য সৃষ্টি নয়, সঙ্গীতে ও রবীন্দ্রনাথের সমান দক্ষতার পরিচয় পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় ২২০০+ গান রচনা করেন এবং এদের মধ্যে অনেক গান তিনি নিজের কন্ঠে গেয়েছিলেন।
বাংলা সংস্কৃতির প্রতিটি অনুভূতি—ভক্তি, প্রেম, বিরহ, দেশপ্রেম, প্রকৃতি প্রভৃতি দিক তিনি গান দিয়ে প্রকাশ করেছেন। বিখ্যাত গানগুলো হল –

  • আমার সোনার বাংলা
  • জন গণ মন
  • আগুনের পরশমণি
  • তবু মনে রাখো
  • পুরানো সেই দিনের কথা

✒️ শিক্ষাদর্শ ও সমাজচিন্তা (Educational and Social Thoughts)

রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও দর্শন শিক্ষা জগতকে আলোকিত করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও সমাজ চিন্তা বিষয়ক বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল –

  • শিক্ষা বিষয়ক রচনা
  • জাতীয়তাবাদ (Nationalism)
  • ধর্ম ও মানবতা (Religion and Humanity)
  • দ্য রিলিজিয়ন অফ ম্যান

✒️ ভ্রমণকাহিনী (Travel Writings)

রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন। তাছাড়া তিনি উচ্চশিক্ষার জন্য ইউরোপে ও যাত্রা করেছিলেন। তার উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ বিভিন্ন ধরনের ভ্রমণ কাহিনী রচনা করেন, সেগুলি হল –

  • ইউরোপ-যাত্রীর ডায়েরি
  • রাশিয়ার চিঠি
  • পরদেশে

নোবেল পুরস্কার ও বিশ্বস্বীকৃতি | Nobel Prize and World Recognition

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তাঁর অনবদ্য কাব্যগ্রন্থ গীতাঞ্জলি–র জন্য এশিয়া মহাদেশের প্রথম নোবেল বিজয়ী হিসেবে সম্মানিত হন। এই অসামান্য অর্জনের মাধ্যমে বাংলা ভাষা ও ভারতীয় সংস্কৃতির মর্যাদা বিশ্বমঞ্চে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়। তিনি প্রথম এশীয় সাহিত্যিক, যিনি নোবেল পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন।

উপসংহার

রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন সাহিত্যিক ও কবি নন, তিনি একটি যুগ, একটি ভাবনা, একটি পথনির্দেশ। তাঁর সাহিত্য আজও নতুন পাঠককে আলো, অনুপ্রেরণা ও মানবিকতার চেতনায় ভরিয়ে তোলে। তাই তিনি সর্বদাই আমার প্রিয় কবি হয়ে থাকবেন।

তথ্যসূত্র | Sources

  • বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৩-৫ খন্ড)- সুকুমার সেন
  • বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস- সজনীকান্ত দাস
  • বাংলা সাহিত্যে গদ্য- সুকুমার সেন
  • বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (৬-৯)- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
  • বাংলা সাহিত্যের ইতিকথা (৩-৪)- ভূদেব চৌধুরী
  • আধুনিক বাংলা কাব্য- তারাপদ মুখোপাধ্যায়
  • উনিশ শতকের গীতিকাব্য- অরুণকুমার মুখোপাধ্যায়
  • বাংলা সাময়িক পত্র- ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • রবীন্দ্রানুসারী কবিসমাজ- অরুণকুমার মুখোপাধ্যায়
  • আমার কালের কয়েকজন কবি- জগদীশ ভট্টাচার্য
  • রবীন্দ্রনাট্য পরিক্রমা- উপেন্দ্রনাথ ভট্টাচার্য
  • My Favourite Author Rabindranath Tagore
  • Internet sources

প্রশ্ন – রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী ছিল?

উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর (Debendranath Tagore)

প্রশ্ন – রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক নাম কী ছিল?

উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক নাম ছিল রবি।

প্রশ্ন – রবীন্দ্রনাথ ঠাকুর রচনা ১০ লাইন

উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মহার্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন শারদা দেবী।
তিনি ছোটবেলা থেকেই সাহিত্য, সংগীত ও শিল্পচর্চার পরিবেশে বড় হয়েছিলেন। বাড়িতেই তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয়, পরে ইংল্যান্ডে আইন পড়ার জন্য গেলেও সেই পড়া সম্পূর্ণ করেননি। কবিতা রচনার হাতেখড়ি খুব অল্প বয়সেই, এবং মাত্র ১৬ বছরে তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, যা পরে ১৯২১ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।
সাহিত্য, সংগীত, চিত্রকলা ও দর্শনে তাঁর অবদান ভারতীয় সংস্কৃতিকে বিশ্বময় পরিচিত করেছে। “গীতাঞ্জলি”র জন্য তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার অর্জন করেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ—সব ক্ষেত্রেই তাঁর লেখনী সমান শক্তিশালী ছিল। ভারত ও বাংলাদেশ—দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। ১৯৪১ সালের ৭ আগস্ট তিনি পরলোকগমন করেন, তবে তাঁর রচনা ও চিন্তা আজও সমান প্রাসঙ্গিক।

আরোও পোস্ট পড়ুন

আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা | My Favourite Author Rabindranath Tagore সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

1 thought on “আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা | My Favourite Author Rabindranath Tagore”

Leave a Comment

close
✅ Copied with source!