বাংলা ভাষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলা যুক্তাক্ষর। কারণ বাংলা যুক্তাক্ষর (Bengali Yuktakshar) ছাড়া বাংলা ভাষার মাধুর্যতা ও পরিপূর্ণতা বজায় রাখা সম্ভবপর নয়।
বাংলা ভাষা ধ্বনিসমৃদ্ধ ও বর্ণবৈচিত্র্যে পূর্ণ একটি ভাষা। এর অন্যতম বৈশিষ্ট্য হল যুক্তাক্ষর। যুক্তাক্ষর বাংলা বানান ও উচ্চারণে এক বিশেষ ভূমিকা পালন করে। এটি ভাষার সৌন্দর্য, সুর ও অর্থবোধকে সমৃদ্ধ করে তোলে।
বাংলা যুক্তাক্ষরের অর্থ | Bengali Yuktakshar Meaning
বাংলা যুক্তাক্ষর বা যুক্তবর্ণ হল দুটি বা ততোধিক ব্যঞ্জনবর্ণের সম্মিলিত রূপ। অর্থাৎ দুটি বা ততোধিক শব্দ যখন যুক্ত হয়ে কোনো শব্দ গঠন করে তখন, যুক্তবর্ণের সৃষ্টি হয়। যেমন – যুক্ত, শব্দ, ব্যঞ্জন প্রভৃতি হল বাংলা যুক্তবর্ণ বা যুক্তাক্ষর। তবে উচ্চারণের সময় প্রথম ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরধ্বনি উচ্চারিত হয় না।
যদি দুটি বর্ণের প্রথমটিতে হসন্ত চিহ্ন যুক্ত থাকে তবে বানানোর সময় উভয় কে একত্রে লেখা হলে যুক্তবর্ণের সৃষ্টি হয়। তাই বাংলা ভাষায় দুই বা ততোধিক ব্যঞ্জনবর্ণ মিলিত হয়ে যে নতুন বর্ণরূপ সৃষ্টি করে, তাকে যুক্তাক্ষর বলা হয়।
বাংলা যুক্তাক্ষর সাধারণত তিনভাবে গঠন করা যায়—
✦ দুটি ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে: যেমন — “ক্ত” (ক+ত), “ন্দ” (ন+দ)
✦ তিনটি ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে: যেমন — “ষ্ট্র” (ষ+ট+র), “ম্প্র” (ম+প+র)
✦ ‘র’ বা ‘য’-এর সাথে যুক্ত হয়ে: যেমন — “ত্র” (ত+র), “জ্ঞ” (জ+ঞ), “ব্য” (ব+য)
বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য | Bengali Yuktakshar Characteristics
বাংলা যুক্তাক্ষর বাংলা ভাষার প্রাণস্বরূপ। বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট গুলি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হল –
✤ সংযুক্ত ব্যঞ্জনবর্ণ (Combination of Consonants):
দুই বা ততোধিক ব্যঞ্জনবর্ণ একত্রে যুক্ত হয়ে একটিমাত্র নতুন বর্ণ ধারণ করে। অর্থাৎ বাংলা যুক্তাক্ষর তৈরি হয় দুই বা ততোধিক সংযুক্ত ব্যঞ্জনবর্ণ দ্বারা।
এর উদাহরণ হল : “ক্ত”, “ন্ম”, “র্দ” “ব্য” “ঞ্জ” ইত্যাদি।
✤ একসঙ্গে উচ্চারণ বা আলাদা উচ্চারণ নয় (No Separate Pronunciation):
বাংলা যুক্তাক্ষর একসঙ্গে উচ্চারিত হয়। অর্থাৎ যুক্তাক্ষরের প্রতিটি অংশ আলাদা উচ্চারিত হয় না, বরং মিলিতভাবে একটি সিলেবলের মতো উচ্চারিত হয়।
যেমন: “শক্তি” শব্দে “ক্ত” একসাথে উচ্চারিত হয়।
✤ লিপিগত পরিবর্তন (Graphical Transformation):
বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য গুলির মধ্যে অন্যতম হলো লিপি গত পরিবর্তন। তাই বাংলা যুক্তাক্ষর দুই বা ততোধিক ব্যঞ্জনবর্ণ যুক্ত হওয়ার ফলে ব্যঞ্জনবর্ণের মূল আকৃতি পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করে। অর্থাৎ একটি লিপিগত পরিবর্তন পরিলক্ষিত হয়। পাশাপাশি উচ্চারণগত পরিবর্তন দেখা দেয়।
যেমন “র” যুক্ত হলে অনেক সময় নিচে বা উপরে ছোট আকারে বসে — “ত্র”, “প্র”, “ক্র”।
✤ রফলা ও যফলা (Ref and Jofola):
রফলা (র + ফলা) ও যফলা (য + ফলা) যুক্তাক্ষরের অন্যতম অংশ। তাই বাংলা যুক্তাক্ষর এর মধ্যে বহু শব্দ র ফলা ও য-ফলা দ্বারা গঠন করা হয়ে থাকে। যেগুলি বাংলা ভাষাকে সমৃদ্ধশালী ও প্রাণবন্ত করে তোলে।
যেমন: “প্রাণ”, “ব্যথা”, “ত্রাণ” ইত্যাদিতে রফলা ও যফলার ব্যবহার দেখা যায়।
✤ লেখন ও উচ্চারণের পার্থক্য (Writing and Pronunciation Difference):
বাংলা যুক্তাক্ষরের অন্যতম বৈশিষ্ট্য হল এর লেখার রূপ ও উচ্চারণগত পার্থক্য। অর্থাৎ অনেক ক্ষেত্রে যুক্তাক্ষরের লেখার রূপ ও উচ্চারণে সামান্য পার্থক্য দেখা যায়।
যেমন – “জ্ঞ” যুক্তাক্ষর অনেক সময় “গ্য” বা “জ্ঞো” হিসেবে উচ্চারিত হয়।
✤ অর্থবোধকতা বজায় রাখা (Preserves Word Meaning):
বাংলা যুক্তাক্ষর বাংলা ভাষার নির্দিষ্ট অর্থ ও রুপকে নির্দিষ্ট করে। যার ফলে বাংলা ভাষার বিকাশ সাধন হয়ে থাকে। তাই যুক্তাক্ষর ব্যবহারের মাধ্যমে শব্দের নির্দিষ্ট অর্থ ও রূপ বজায় থাকে। যেমন – “শক্তি” ও “সকতি” এই দুটো শব্দের উচ্চারণগত সামান্য মিল থাকলেও অর্থ আলাদা।
বাংলা যুক্তাক্ষরের উদাহরণ | Exaple of Bengali Yuktakshar
বাংলা যুক্তাক্ষর বা যুক্তবর্ণ গুলি বাংলা লিখন পদ্ধতির বৈশিষ্ট্য। বাংলা ভাষার বহু সংখ্যক যুক্তাক্ষর পরিলক্ষিত হয়। অর্থাৎ দুটি বা ততোধিক ব্যঞ্জনবর্ণ মিলিত হয়ে বাংলা ভাষায় অসংখ্য মাধুর্যপূর্ণ যুক্তাক্ষর এর সৃষ্টি হয়েছে। এখানে বাংলা যুক্তাক্ষরে উদাহরণ গুলি উল্লেখ করা হল –
বাংলা ভাষায় যুক্তাক্ষর গঠিত হয় দুটি বা ততোধিক ব্যঞ্জনধ্বনি মিলিয়ে। নিচে কয়েকটি সাধারণ ও গুরুত্বপূর্ণ বাংলা যুক্তাক্ষরের উদাহরণ দেওয়া হল —
🔸 ক (Ka) দিয়ে শুরু যুক্তাক্ষর
ক্ক, ক্ত, ক্ত্র, ক্ত্য, ক্ব, ক্ব্য, ক্ম, ক্ম্য, ক্ন, ক্ন্য, ক্প, ক্ফ, ক্ব্র, ক্র, ক্ৰ, ক্ল, ক্স, ক্স্য, ক্স্ন, ক্স্ম, ক্স্র, ক্ছ, ক্জ, ক্জ্য, ক্শ, ক্শ্ম, ক্শ্র, ক্ষ, ক্ষ্ণ, ক্ষ্ব, ক্ষ্য, ক্ষ্ম, ক্ষ্র
🔸 খ (Kha) দিয়ে শুরু যুক্তাক্ষর
খ্য, খ্র, খ্ল, খ্ম, খ্ব
🔸 গ (Ga) দিয়ে শুরু যুক্তাক্ষর
গ্ধ, গ্ন, গ্ম, গ্ব, গ্য, গ্র, গ্ল, ঘ্ন, ঘ্ব, ঘ্র, ঘ্য
🔸 ঘ (Gha) দিয়ে শুরু যুক্তাক্ষর
ঘ্ব, ঘ্র, ঘ্য, ঘ্ন
🔸 ঙ (Nga) দিয়ে শুরু যুক্তাক্ষর
ঙ্গ, ঙ্ঘ, ঙ্খ, ঙ্ম, ঙ্ল, ঙ্জ, ঙ্ঞ
🔸 চ (Cha) দিয়ে শুরু যুক্তাক্ষর
চ্চ, চ্ছ, চ্ঞ, চ্য, চ্র
🔸 জ (Ja) দিয়ে শুরু যুক্তাক্ষর
জ্জ, জ্ঞ, জ্ব, জ্য, জ্ম, জ্র, জ্ল
🔸 ঝ (Jha) দিয়ে শুরু যুক্তাক্ষর
ঝ্ঞ, ঝ্য, ঝ্র
🔸 ঞ (Nya) দিয়ে শুরু যুক্তাক্ষর
ঞ্ছ, ঞ্ছ্ব, ঞ্ঝ, ঞ্ঞ
🔸 ট (Ta) দিয়ে শুরু যুক্তাক্ষর
ট্ট, ট্ব, ট্র
🔸 ঠ (Tha) দিয়ে শুরু যুক্তাক্ষর
ঠ্ঠ, ঠ্র, ঠ্ল
🔸 ড (Da) দিয়ে শুরু যুক্তাক্ষর
ড্ড, ড্ঢ, ড্ব, ড্র
🔸 ঢ (Dha) দিয়ে শুরু যুক্তাক্ষর
ঢ্ঢ, ঢ্ব, ঢ্র
🔸 ণ (Nna) দিয়ে শুরু যুক্তাক্ষর
ণ্ড, ণ্ঠ, ণ্ণ, ণ্ব, ণ্ম, ণ্য, ণ্র, ণ্ল
🔸 ত (Ta) দিয়ে শুরু যুক্তাক্ষর
ত্ত, ত্ত্ব, ত্থ, ত্ম, ত্র, ত্য, ত্ব, ত্ন, ত্স, ত্স্য
🔸 থ (Tha) দিয়ে শুরু যুক্তাক্ষর
থ্ব, থ্র, থ্ল, থ্য
🔸 দ (Da) দিয়ে শুরু যুক্তাক্ষর
দ্দ, দ্ধ, দ্ভ, দ্ম, দ্ন, দ্য, দ্র, দ্ল, দ্ব, দ্ঘ, দ্র্য
🔸 ধ (Dha) দিয়ে শুরু যুক্তাক্ষর
ধ্ব, ধ্ম, ধ্র, ধ্য
🔸 ন (Na) দিয়ে শুরু যুক্তাক্ষর
ন্দ, ন্ধ, ন্ত, ন্থ, ন্ন, ন্ম, ন্ব, ন্য, ন্র, ন্ল, ন্ত্র, ন্ত্য, ন্ত্ব, ন্দ্র
🔸 প (Pa) দিয়ে শুরু যুক্তাক্ষর
প্ত, প্ত্র, প্ন, প্প, প্প্র, প্র, প্ল, প্স, প্স্য, প্স্ন
🔸 ফ (Pha) দিয়ে শুরু যুক্তাক্ষর
ফ্ল, ফ্র, ফ্য
🔸 ব (Ba) দিয়ে শুরু যুক্তাক্ষর
ব্দ, ব্জ, ব্জ্র, ব্ধ, ব্ব, ব্র, ব্ল, ব্ব্র, ভ্ব, ভ্ল, ভ্র, ভ্য
🔸 ম (Ma) দিয়ে শুরু যুক্তাক্ষর
ম্প, ম্প্র, ম্ব, ম্ভ, ম্ম, ম্ন, ম্ল, ম্র, ম্ব্র
🔸 য (Ya) দিয়ে শুরু যুক্তাক্ষর
্য (যফলা), য্র
🔸 র (Ra) দিয়ে শুরু যুক্তাক্ষর
র্ক, র্গ, র্ঘ, র্চ, র্জ, র্ট, র্ঠ, র্ড, র্ঢ, র্ণ, র্ত, র্থ, র্দ, র্ধ, র্ন, র্প, র্ফ, র্ব, র্ভ, র্ম, র্য, র্ল, র্স, র্হ
🔸 ল (La) দিয়ে শুরু যুক্তাক্ষর
ল্ক, ল্গ, ল্ঘ, ল্চ, ল্জ, ল্ট, ল্ড, ল্ত, ল্দ, ল্ধ, ল্ন, ল্প, ল্ভ, ল্ম, ল্ল, ল্ব, ল্য, ল্র, ল্স
🔸 শ (Sha) দিয়ে শুরু যুক্তাক্ষর
শ্চ, শ্ছ, শ্ন, শ্ম, শ্ল, শ্ব, শ্র, শ্য
🔸 ষ (Sha – retroflex) দিয়ে শুরু যুক্তাক্ষর
ষ্ট, ষ্ঠ, ষ্ণ, ষ্প, ষ্ক, ষ্ব, ষ্ম, ষ্র, ষ্ল, ষ্য
🔸 স (Sa) দিয়ে শুরু যুক্তাক্ষর
স্ক, স্খ, স্ত, স্থ, স্ন, স্প, স্ম, স্ফ, স্ল, স্র, স্ব, স্ত্র, স্য
🔸 হ (Ha) দিয়ে শুরু যুক্তাক্ষর
হ্ন, হ্ম, হ্ল, হ্ব, হ্য, হ্র
এগুলি ছাড়াও বাংলা যুক্তাক্ষরের উদাহরণ ভেঙে দেখানো হল। অর্থাৎ বাংলা যুক্তাক্ষর কোন কোন শব্দ যুক্ত হয়ে কোন শব্দ গঠিত হয় তা এখানে দেখানো হল –
ক্ক = ক + ক
ক্ত = ক + ত
ক্ম = ক + ম
গ্ন = গ + ন
গ্ধ = গ + ধ
ঙ্ক = ঙ + ক
চ্চ = চ + চ
চ্ছ = চ + ছ
জ্ঞ = জ + ঞ
ট্ট = ট + ট
ণ্ট = ণ + ট
দ্ধ = দ + ধ
ন্দ = ন + দ
ন্থ = ন + থ
স্ত = স + ত
ষ্ঠ = ষ + ঠ
ষ্ট = ষ + ট
ম্ভ = ম + ভ
ম্প = ম + প
ল্ক = ল + ক
হ্ম = হ + ম
হ্ন = হ + ন
ত্র = ত + র
প্র = প + র
ভ্র = ভ + র
শ্র = শ + র
তথ্যসূত্র | Sources
- বাংলা মুদ্রণ ও প্রকাশনা – ডঃ তারকনাথ ভট্টাচার্য, ইউনাইটেড বুক এজেন্সী।
- পাণ্ডুলিপি পঠন সহায়িকা – ড. কল্পনা হালদার, সাহিত্য লোক।
- Einsohn, A., & Schwartz, M. (2019). The copyeditor’s handbook: A guide for book publishing and corporate communications (4th ed.). University of California Press.
- Butcher, J., Drake, C., & Leach, M. (2016). Butcher’s copy-editing: The Cambridge handbook for editors, copy-editors and proofreaders (4th ed.). Cambridge University Press.
- Chicago Manual of Style. (2017). The Chicago manual of style (17th ed.). University of Chicago Press.
- Ritter, R. M. (2015). The Oxford guide to style (New Hart’s rules) (2nd ed.). Oxford University Press.
- Luey, B. (2010). Handbook for academic authors (5th ed.). Cambridge University Press.
- Bengali Yuktakshar
- Internet sources
প্রশ্ন – বাংলায় যুক্তাক্ষর কাকে বলে?
উত্তর – দুটি বা ততোধিক ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে যে নতুন বর্ণরূপ তৈরি করে, তাকে যুক্তাক্ষর বলে। উদাহরণস্বরূপ বলা যায় – শক্তি, দূর্গা, ব্যঞ্জন, স্বচ্ছ, রক্ত, শক্ত, ভক্ত, আকাঙ্ক্ষা প্রভৃতি।
প্রশ্ন – বাংলায় মোট কয়টি যুক্তবর্ণ রয়েছে?
উত্তর – বাংলা ভাষায় প্রায় ২৫০টিরও বেশি যুক্তাক্ষর ব্যবহৃত হয়, যদিও সবগুলো আধুনিক বাংলায় দেখা যায় না। তবে বাংলা ভাষায় যুক্তাক্ষরের সংখ্যা নির্দিষ্ট নয়; সম্ভাব্য যুক্তাক্ষর হাজারেরও বেশি।
Latest Articles
- অশুদ্ধি সংশোধন – ধারণা, নিয়ম ও উদাহরণ | Error Correction in Bengali Grammar
- বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা | Role of Calcutta University in Bengali Spelling Reform
- পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি বানান বিধি | West Bengal Bangla Academy Spelling Rules
- বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে উদাহরণসহ আলোচনা | Bengali Yuktakshar
- গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা বা দায়িত্ব বা কাজ | Role of Editor in Book Publishing
- একজন দক্ষ প্রুফ রিডারের গুণাবলী | Qualities of a Good Proofreader





