Share on WhatsApp Share on Telegram

দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর ও সাজেশন | HS History 3rd Semester Questions and Answers MCQ

বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর (HS History 3rd Semester Questions and Answers MCQ) কেমন হবে তার বিস্তারিত আলোচনা।

দ্বাদশ শ্রেণি প্রতিটা শিক্ষার্থীর কাছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় ভালো রেজাল্ট শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের সহায়ক। তাই edubitan ওয়েবসাইট উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর তৃতীয় (HS History) সেমিস্টারের ইতিহাসের MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছে। নিচে তার ডিটেলস পেয়ে যাবেন।

Index

দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার সিলেবাস

ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর ইতিহাস (HS History) তৃতীয় সেমিস্টার সিলেবাস (West Bengal Council of Higher Secondary Education Syllabus for Classes XII, Semester – 3) কেমন ও কত নম্বরের পরীক্ষা হয় তার বিস্তারিত নিচে ছকের মাধ্যমে উল্লেখ করা হল –

দ্বাদশ শ্রেণি (Class – XII) | ইতিহাস | মোট নম্বর: ৪০
সেমিস্টার – ৩ | মোট ক্লাসের সময়: ৯০ ঘণ্টা
ইউনিট বিষয়বস্তু ঘণ্টা নম্বর
👉 ভারতের সমাজ ও রাষ্ট্র (১০ম–১৭শ শতক)
• পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষ
• প্রশাসনিক কাঠামো
• অর্থনীতি
• সামাজিক ও ধর্মীয় জীবন
• সাহিত্য, শিল্প ও স্থাপত্য
• সাংস্কৃতিক মেলবন্ধন

👉 সাংস্কৃতিক মেলবন্ধন (ভক্তি, সুফি, নাথ, যোগী, বৈষ্ণব প্রভৃতি)
• ভক্তি আন্দোলন
• শৈবধর্ম ও বৈষ্ণবধর্ম
• ভক্তি সাধক ও তাদের প্রভাব
• সুফিবাদের উৎপত্তি
• ভারতে সুফি সম্প্রদায়
• সুফিবাদের প্রভাব

👉 সাম্রাজ্যিক রাজধানী (বিজয়নগর, বাহমনী ও অন্যান্য রাষ্ট্র)
• উৎপত্তি
• প্রশাসনিক কাঠামো
• সমাজ ও অর্থনীতি
• ধর্ম ও সংস্কৃতি
• শিল্প ও স্থাপত্য
• সাহিত্য
• বাহমনী উত্তরাধিকারী রাষ্ট্রসমূহ
৪০ ২০
👉 ১৭শ ও ১৮শ শতকের সংক্ষিপ্ত পর্যালোচনা
• এশিয়া ও নতুন বিশ্বে উপনিবেশবাদ ও উপনিবেশ স্থাপন
• এশিয়া ও নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনের সংক্ষিপ্ত বিবরণ
• সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের অর্থনৈতিক ভিত্তি
• বাণিজ্যিক পুঁজিবাদ থেকে শিল্প ও আর্থিক পুঁজিবাদে রূপান্তর

👉 সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের পরিভাষা ও রাজনৈতিক ভিত্তি
• সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও নব্য সাম্রাজ্যবাদ
• উপনিবেশগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক অধীনতা
• বর্ণবাদ ও তার প্রভাব

👉 উপনিবেশিক নিয়ন্ত্রণের উপায়
• ভারত একটি উপনিবেশিক রাষ্ট্র হিসেবে
• আইন, আইনসভা, আমলাতন্ত্র
• পুলিশ ও সেনাবাহিনী
• উপনিবেশিক অর্থনীতির অধীনতা
৫০ ২০

দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার নম্বর বিভাজন

দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টারের সমস্ত প্রশ্ন MCQ (HS History 3rd Semester Questions and Answers MCQ) টাইপের হয়ে থাকে। মোট ৪০টি প্রশ্ন থাকে এবং মোট নম্বর হলো ৪০। এখানে ছকের মাধ্যমে নম্বর বিভাজন টি দেখানো হল –

দ্বাদশ শ্রেণি (Class – XII) মোট নম্বর: 40
সেমিস্টার -3 [MCQ নম্বর: 40 | প্রতিটি প্রশ্ন 1 নম্বর]
ইউনিট বিষয় নির্ধারিত নম্বর
• পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষ
• সাংস্কৃতিক মেলবন্ধন
• সাম্রাজ্যিক রাজধানী
২০ × ১ = ২০
• ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
• উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি
• উপনিবেশিক নিয়ন্ত্রণের উপায়
২০ × ১ = ২০

দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর | HS History 3rd Semester Questions and Answers MCQ

দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর প্রধানত সংক্ষিপ্তধর্মী (HS History 3rd Semester Questions and Answers MCQ)। এখানে প্রতিটি অধ্যায় থেকে MCQ কেমন হবে, তা প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো।

Unit 1 – পর্যটকদের দৃষ্টিতে ভারতের ইতিহাস | Through the eyes of the travellers

Q. অল-বিরুনি জন্মগ্রহণ করেন কোন সালে?
A. ৯৬৩ খ্রিস্টাব্দ
B. ৯৭৩ খ্রিস্টাব্দ
C. ৯৮৩ খ্রিস্টাব্দ
D. ৯৯৩ খ্রিস্টাব্দ

Show Answer

✅ উত্তর: B. ৯৭৩ খ্রিস্টাব্দ


Q. অল-বিরুনি জন্মগ্রহণ করেন কোথায়?
A. পারস্য
B. আরব
C. খোয়ারিজম
D. তুরস্ক

Show Answer

✅ উত্তর: C. খোয়ারিজম


Q. অল-বিরুনি ভারতে কোন শতকে আগমন করেন?
A. দশম শতক
B. একাদশ শতক
C. দ্বাদশ শতক
D. ত্রয়োদশ শতক

Show Answer

✅ উত্তর: B. একাদশ শতক


Q. অল-বিরুনিকে গজনিতে নিয়ে আসেন কে?
A. আলাউদ্দিন খিলজি
B. মুহাম্মদ তুঘলক
C. সুলতান মামুদ
D. বাবর

Show Answer

✅ উত্তর: C. সুলতান মামুদ


Q. গজনিতে অল-বিরুনি কোন পদে নিযুক্ত হন?
A. সেনাপতি
B. বিচারক
C. রাজজ্যোতিষী
D. মন্ত্রী

Show Answer

✅ উত্তর: C. রাজজ্যোতিষী


Q. ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটি কোন ভাষায় রচিত?
A. সংস্কৃত
B. পারসি
C. আরবি
D. তুর্কি

Show Answer

✅ উত্তর: C. আরবি


Q. ‘Father of Modern Geodesy’ বলা হয় কাকে?
A. ইবনে বতুতা
B. আল-মাসুদি
C. অল-বিরুনি
D. আল-ইদ্রিসি

Show Answer

✅ উত্তর: C. অল-বিরুনি


Q. অল-বিরুনি কোন বিষয়ে বিশেষ পারদর্শী ছিলেন?
A. ইতিহাস
B. জ্যোতির্বিজ্ঞান
C. সাহিত্য
D. চিকিৎসাবিজ্ঞান

Show Answer

✅ উত্তর: B. জ্যোতির্বিজ্ঞান


Q. সুলতান মামুদ ভারত আক্রমণ করেন মোট কতবার?
A. ১৫ বার
B. ১৭ বার
C. ১৯ বার
D. ২১ বার

Show Answer

✅ উত্তর: B. ১৭ বার


Q. অল-বিরুনি ভারত ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে কোন গ্রন্থটি রচনা করেন?
A. বাবরনামা
B. তুজুক-ই-জাহাঙ্গিরি
C. কিতাব-উল-হিন্দ
D. তারিখ-ই-ফিরোজশাহী

Show Answer

✅ উত্তর: C. কিতাব-উল-হিন্দ


Q. ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটির অপর নাম কী?
A. তারিখ-ই-হিন্দ
B. তহকিক-ই-হিন্দ
C. হিন্দনামা
D. হিন্দুস্তাননামা

Show Answer

✅ উত্তর: B. তহকিক-ই-হিন্দ


Q. পতঞ্জলির ‘মহাভাষ্য’-এর আরবি অনুবাদক কে?
A. ইবনে বতুতা
B. আল-মাসুদি
C. অল-বিরুনি
D. ফিরদৌসি

Show Answer

✅ উত্তর: C. অল-বিরুনি


Q. ভারতে এসে অল-বিরুনির প্রধান বাধা কী ছিল?
A. জলবায়ু
B. খাদ্য
C. ভাষা
D. রাজনীতি

Show Answer

✅ উত্তর: C. ভাষা


Q. অল-বিরুনি ‘কিতাব-উল-হিন্দ’ কোন সালে রচনা করেন?
A. ১০২০ খ্রিস্টাব্দ
B. ১০৩০ খ্রিস্টাব্দ
C. ১০৪০ খ্রিস্টাব্দ
D. ১০৫০ খ্রিস্টাব্দ

Show Answer

✅ উত্তর: B. ১০৩০ খ্রিস্টাব্দ


Q. ‘হিন্দু’ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
A. আরবি
B. তুর্কি
C. প্রাচীন পারসিক
D. সংস্কৃত

Show Answer

✅ উত্তর: C. প্রাচীন পারসিক


Q. অল-বিরুনির মতে, হিন্দুরা কোন দিক থেকে লিখত?
A. ডান থেকে বাম
B. বাম থেকে ডান
C. উপর থেকে নিচ
D. নিচ থেকে উপর

Show Answer

✅ উত্তর: B. বাম থেকে ডান


Q. ভারতে অল-বিরুনি সংস্কৃত ভাষা কার কাছ থেকে শেখেন?
A. ক্ষত্রিয়
B. বৈশ্য
C. ব্রাহ্মণ পণ্ডিত
D. শূদ্র

Show Answer

✅ উত্তর: C. ব্রাহ্মণ পণ্ডিত


Q. অল-বিরুনি ভারতকে কোন নামে উল্লেখ করেছেন?
A. হিন্দুস্তান
B. আর্যাবর্ত
C. অল-হিন্দ
D. ভারতবর্ষ

Show Answer

✅ উত্তর: C. অল-হিন্দ


Q. সুলতান মামুদ খোয়ারিজম রাজ্যে কবে অভিযান চালান?
A. ১০০১ খ্রিস্টাব্দ
B. ১০১৭ খ্রিস্টাব্দ
C. ১০২৫ খ্রিস্টাব্দ
D. ১০৩০ খ্রিস্টাব্দ

Show Answer

✅ উত্তর: B. ১০১৭ খ্রিস্টাব্দ


Q. তুর্কিরা ভারতকে কোন নামে উল্লেখ করত?
A. অল-হিন্দ
B. আর্যাবর্ত
C. হিন্দুস্তান
D. ভারত

Show Answer

✅ উত্তর: C. হিন্দুস্তান


Q. তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে কী বলত?
A. সংস্কৃত
B. উর্দু
C. হিন্দাভি
D. প্রাকৃত

Show Answer

✅ উত্তর: C. হিন্দাভি


📘 HS History 3rd Semester Questions and Answers MCQ


Q. ব্রহ্মচর্য আশ্রম শুরু হত কত বছর বয়সে?
A. ৬ বছর
B. ৮ বছর
C. ১০ বছর
D. ১২ বছর

Show Answer

✅ উত্তর: B. ৮ বছর


Q. চতুরাশ্রমের শেষ স্তর কোনটি?
A. গার্হস্থ্য
B. ব্রহ্মচর্য
C. বানপ্রস্থ
D. সন্ন্যাস

Show Answer

✅ উত্তর: D. সন্ন্যাস


Q. বর্ণব্যবস্থার সর্বোচ্চ স্তরে কারা অবস্থান করেন?
A. ক্ষত্রিয়
B. বৈশ্য
C. শূদ্র
D. ব্রাহ্মণ

Show Answer

✅ উত্তর: D. ব্রাহ্মণ


Q. বর্ণব্যবস্থার দ্বিতীয় স্তরে কারা ছিলেন?
A. ব্রাহ্মণ
B. ক্ষত্রিয়
C. বৈশ্য
D. শূদ্র

Show Answer

✅ উত্তর: B. ক্ষত্রিয়


Q. বৈশ্যদের উৎপত্তি ব্রহ্মার কোন অঙ্গ থেকে হয়েছে?
A. মাথা
B. বাহু
C. উরু
D. পা

Show Answer

✅ উত্তর: C. উরু


Q. শূদ্রদের উৎপত্তি ব্রহ্মার কোন অঙ্গ থেকে?
A. মাথা
B. বাহু
C. উরু
D. পা

Show Answer

✅ উত্তর: D. পা


Q. শূদ্রদের প্রধান কর্তব্য কী ছিল?
A. যুদ্ধ করা
B. শিক্ষা গ্রহণ
C. সেবা করা
D. বাণিজ্য করা

Show Answer

✅ উত্তর: C. সেবা করা


Q. ‘বর্ণ’ শব্দের প্রাচীন অর্থ কী ছিল?
A. জাতি
B. ধর্ম
C. গায়ের রং
D. পেশা

Show Answer

✅ উত্তর: C. গায়ের রং


Q. ‘ম্লেচ্ছ’ শব্দটি কাদের বোঝাতে ব্যবহৃত হত?
A. ব্রাহ্মণ
B. হিন্দু
C. অ-হিন্দু
D. ক্ষত্রিয়

Show Answer

✅ উত্তর: C. অ-হিন্দু


Q. ‘আশ্রম’ শব্দের অর্থ কী?
A. ধর্ম
B. শিক্ষা
C. আশ্রয়
D. সমাজ

Show Answer

✅ উত্তর: C. আশ্রয়


Q. গার্হস্থ্য আশ্রমের মূল কর্তব্য কী?
A. তপস্যা
B. বিবাহ ও সংসার পালন
C. শিক্ষা
D. সন্ন্যাস

✅ উত্তর: B. বিবাহ ও সংসার পালন


Q. বানপ্রস্থ আশ্রমের বৈশিষ্ট্য কী?
A. শিক্ষা গ্রহণ
B. সংসার পালন
C. গৃহত্যাগ করে নিঃসঙ্গ জীবনযাপন
D. বাণিজ্য করা

Show Answer

✅ উত্তর: C. গৃহত্যাগ করে নিঃসঙ্গ জীবনযাপন


Q. ব্রাহ্মণদের জন্য কোন কাজ নিষিদ্ধ ছিল?
A. পূজা
B. শিক্ষা
C. বাণিজ্য
D. তপস্যা

Show Answer

✅ উত্তর: C. বাণিজ্য


Q. ভারত ভ্রমণ বিষয়ক ইবন বতুতার বিখ্যাত গ্রন্থ কোনটি?
A. কিতাব-উল-রিহলা
B. বাবরনামা
C. তুজুক-ই-জাহাঙ্গিরি
D. তারিখ-ই-ফিরোজশাহী

Show Answer

✅ উত্তর: A. কিতাব-উল-রিহলা


Q. ইবন বতুতা কোন দেশের নাগরিক ছিলেন?
A. পারস্য
B. তুরস্ক
C. মরক্কো
D. আরব

Show Answer

✅ উত্তর: C. মরক্কো


Q. ইবন বতুতা কোন সালে সিন্ধু নদের তীরে পৌঁছান?
A. ১৩২৩ খ্রিস্টাব্দ
B. ১৩৩৩ খ্রিস্টাব্দ
C. ১৩৪৩ খ্রিস্টাব্দ
D. ১৩৫৩ খ্রিস্টাব্দ

Show Answer

✅ উত্তর: B. ১৩৩৩ খ্রিস্টাব্দ


Q. ইবন বতুতা দিল্লির কাজি কত বছর ছিলেন?
A. ৫ বছর
B. ৬ বছর
C. ৭ বছর
D. ৮ বছর

Show Answer

✅ উত্তর: C. ৭ বছর


Q. ‘দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো’ গ্রন্থের লেখক কে?
A. মার্কো পোলো
B. ইবন বতুতা
C. বার্নিয়ে
D. আবদুর রজ্জাক

Show Answer

✅ উত্তর: A. মার্কো পোলো


Q. মার্কো পোলো কী ছিলেন?
A. পর্যটক
B. বণিক
C. সৈনিক
D. রাজদূত

Show Answer

✅ উত্তর: B. বণিক


Q. মার্কো পোলোর সময়ে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য কী ছিল?
A. গম
B. যব
C. ধান
D. ডাল

Show Answer

✅ উত্তর: C. ধান


📘 দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর ও সাজেশন | HS History 3rd Semester Questions and Answers MCQ


Q. মার্কো পোলো কত সালে ভারতের করমণ্ডল উপকূলে আসেন?
A. ১২৮২ খ্রিস্টাব্দ
B. ১২৯২ খ্রিস্টাব্দ
C. ১৩০২ খ্রিস্টাব্দ
D. ১৩১২ খ্রিস্টাব্দ

Show Answer

✅ উত্তর: B. ১২৯২ খ্রিস্টাব্দ


Q. ইউরোপীয় কোন পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চিনে পৌঁছেছিলেন?
A. বার্নিয়ে
B. ইবন বতুতা
C. মার্কো পোলো
D. আবদুর রজ্জাক

Show Answer

✅ উত্তর: C. মার্কো পোলো


Q. মোগল যুগের সতীদাহ প্রথার বিবরণ কার বর্ণনায় পাওয়া যায়?
A. ইবন বতুতা
B. মার্কো পোলো
C. বার্নিয়ে
D. আবদুর রজ্জাক

Show Answer

✅ উত্তর: C. বার্নিয়ে


Q. ‘দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণির লোক নেই’ – কে বলেছিলেন?
A. ইবন বতুতা
B. বার্নিয়ে
C. মার্কো পোলো
D. আবদুর রজ্জাক

Show Answer

✅ উত্তর: B. বার্নিয়ে


Q. বার্নিয়ে পেশায় কী ছিলেন?
A. বণিক
B. সৈনিক
C. চিকিৎসক
D. কবি

Show Answer

✅ উত্তর: C. চিকিৎসক


Q. শাহজাহানের আমলের প্রশাসনিক কাঠামোর বর্ণনা কে দিয়েছেন?
A. মার্কো পোলো
B. বার্নিয়ে
C. ইবন বতুতা
D. আবদুর রজ্জাক

Show Answer

✅ উত্তর: B. বার্নিয়ে


Q. বার্নিয়ে-এর মতে সাধারণ মানুষ কোথায় আশ্রয় নিত?
A. জঙ্গলে
B. পাহাড়ে
C. হিন্দু রাজ্যে
D. বিদেশে

Show Answer

✅ উত্তর: C. হিন্দু রাজ্যে


Q. বার্নিয়ে-এর সময়ে বাংলার কোন শিল্প উন্নত ছিল?
A. লৌহ
B. সুতি ও রেশম
C. মৃৎশিল্প
D. কাঠ

Show Answer

✅ উত্তর: B. সুতি ও রেশম


Q. আবদুর রজ্জাকের বিবরণ থেকে কোন সাম্রাজ্যের কথা জানা যায়?
A. মোগল
B. দিল্লি সুলতানি
C. বিজয়নগর
D. মারাঠা

Show Answer

✅ উত্তর: C. বিজয়নগর


Q. বিজয়নগরের সমাজজীবনে দেবদাসী প্রথার উল্লেখ কার বিবরণে আছে?
A. বার্নিয়ে
B. আবদুর রজ্জাক
C. ইবন বতুতা
D. মার্কো পোলো

Show Answer

✅ উত্তর: B. আবদুর রজ্জাক


Q. দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল কার বিবরণে জানা যায়?
A. বার্নিয়ে
B. আবদুর রজ্জাক
C. মার্কো পোলো
D. ইবন বতুতা

Show Answer

✅ উত্তর: B. আবদুর রজ্জাক


Q. ‘একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত’ বলে বিজয়নগরকে কে উল্লেখ করেন?
A. মার্কো পোলো
B. বার্নিয়ে
C. আবদুর রজ্জাক
D. ইবন বতুতা

Show Answer

✅ উত্তর: C. আবদুর রজ্জাক


Q. দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্তো ও রত্ন উৎপাদনের জন্য বিখ্যাত ছিল?
A. চোল
B. চেরা
C. পাণ্ড্য
D. চালুক্য

Show Answer

✅ উত্তর: C. পাণ্ড্য


Q. ‘খাম্বাত’ শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে কে উল্লেখ করেছেন?
A. ইবন বতুতা
B. মার্কো পোলো
C. বার্নিয়ে
D. আবদুর রজ্জাক

Show Answer

✅ উত্তর: B. মার্কো পোলো


Q. ১৩শ শতকে ভারতের সমাজ, অর্থনীতি ও ধর্ম সম্পর্কে কার বিবরণ থেকে জানা যায়?
A. বার্নিয়ে
B. ইবন বতুতা
C. মার্কো পোলো
D. আবদুর রজ্জাক

Show Answer

✅ উত্তর: C. মার্কো পোলো


Q. মার্কো পোলো কার শাসনকালে চিনে এসেছিলেন?
A. চেঙ্গিস খান
B. কুবলাই খান
C. বাবর
D. আকবর

Show Answer

✅ উত্তর: B. কুবলাই খান


Q. গঙ্গার মোহানার দ্বীপগুলো জনশূন্য হয়েছিল কাদের অত্যাচারে?
A. মোগল
B. মারাঠা
C. আরাকানের জলদস্যু
D. পর্তুগিজ

Show Answer

✅ উত্তর: C. আরাকানের জলদস্যু


Q. ইবন বতুতা দিল্লিতে কোন শাসকের আমলে আসেন?
A. আলাউদ্দিন খিলজি
B. মুহাম্মদ বিন তুঘলক
C. ফিরোজ শাহ তুঘলক
D. বাবর

Show Answer

✅ উত্তর: B. মুহাম্মদ বিন তুঘলক


Unit 1 – সাংস্কৃতিক মেলবন্ধন | Cultural Amalgamation

🔶 ভক্তি আন্দোলন (Bhakti Movement)

Q. ভক্তিবাদী ধর্মপ্রচারকরা কিসে বিশ্বাসী ছিলেন?
A. বহুদেববাদ
B. একেশ্বরবাদ
C. নাস্তিকতা
D. পৌত্তলিকতা

Show Answer

✅ উত্তর: B. একেশ্বরবাদ


Q. ভক্তি আন্দোলনের সূচনা ভারতে প্রথম কোন অঞ্চলে হয়েছিল?
A. উত্তর ভারত
B. দাক্ষিণাত্য
C. বাংলা
D. পাঞ্জাব

Show Answer

✅ উত্তর: B. দাক্ষিণাত্য


Q. ভক্তি আন্দোলনের উত্তর ভারতের প্রধান প্রবক্তা কে?
A. কবীর
B. নানক
C. রামানন্দ
D. চৈতন্য

Show Answer

✅ উত্তর: C. রামানন্দ


Q. হিন্দি ভাষায় প্রথম ভক্তি প্রচার করেন কে?
A. কবীর
B. নানক
C. রামানন্দ
D. তুলসীদাস

Show Answer

✅ উত্তর: C. রামানন্দ


🔶 কবীর

Q. কবীরের উপদেশ সাধারণত কোন আকারে রচিত হত?
A. শ্লোক
B. দোঁহা
C. কীর্তন
D. গজল

Show Answer

✅ উত্তর: B. দোঁহা


Q. “জৈসে তিল মে তেল হ্যায়…” দোহাটি কার রচনা?
A. নানক
B. কবীর
C. রামানন্দ
D. তুলসীদাস

Show Answer

✅ উত্তর: B. কবীর


Q. দোঁহা কে রচনা করেন?
A. তুলসীদাস
B. কবীর
C. নানক
D. রামানন্দ

Show Answer

✅ উত্তর: B. কবীর


Q. কবীরের উপদেশ হিন্দিতে ছোট দুই পঙক্তির কবিতায় লেখা হত, তাকে কী বলে?
A. শ্লোক
B. দোঁহা
C. গজল
D. কীর্তন

Show Answer

✅ উত্তর: B. দোঁহা


Q. ‘কবীর’ শব্দের অর্থ কী?
A. জ্ঞানী
B. মহান
C. সাধু
D. গুরু

Show Answer

✅ উত্তর: B. মহান


Q. কবীরের অনুগামীরা কী নামে পরিচিত?
A. বৈষ্ণব
B. কবীরপন্থী
C. সিখ
D. সাধু

Show Answer

✅ উত্তর: B. কবীরপন্থী


Q. কবীর কার সমসাময়িক ছিলেন?
A. বাবর
B. আকবর
C. সিকান্দর লোদী
D. আলাউদ্দিন

Show Answer

✅ উত্তর: C. সিকান্দর লোদী


Q. কবীরের বাণী সংগ্রহ করেন কে?
A. রবীন্দ্রনাথ
B. ক্ষিতিমোহন সেন
C. বিদ্যাসাগর
D. বঙ্কিমচন্দ্র

Show Answer

✅ উত্তর: B. ক্ষিতিমোহন সেন


Q. কবীরের ধর্মীয় মত সম্পর্কে ‘সর্বধর্মসমন্বয়’ কথাটি কে বলেন?
A. রোমিলা থাপার
B. তারাচাঁদ
C. আর.সি. মজুমদার
D. নীহাররঞ্জন রায়

Show Answer

✅ উত্তর: B. তারাচাঁদ


Q. “রাম ও রহিম একই ঈশ্বরের ভিন্ন নাম”—এই মতবাদ কার?
A. নানক
B. রামানুজ
C. কবীর
D. শঙ্করদেব

Show Answer

✅ উত্তর: C. কবীর


Q. ‘পঞ্চবাণী’ গ্রন্থে কার বাণী সংকলিত?
A. নানক
B. কবীর
C. রামানুজ
D. মাধবাচার্য

Show Answer

✅ উত্তর: B. কবীর


🔶 গুরু নানক

Q. গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন?
A. অমৃতসর
B. লাহোর
C. তালবন্দি
D. দিল্লি

Show Answer

✅ উত্তর: C. তালবন্দি


Q. নানকের উপদেশাবলি কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে?
A. বেদ
B. কোরআন
C. গুরুগ্রন্থ সাহিব
D. উপনিষদ

Show Answer

✅ উত্তর: C. গুরুগ্রন্থ সাহিব


Q. গুরু নানকের জীবনী সম্পর্কে তথ্য কোন গ্রন্থে পাওয়া যায়?
A. গুরুগ্রন্থ সাহিব
B. জনমসাখী
C. আদি গ্রন্থ
D. উপনিষদ

Show Answer

✅ উত্তর: B. জনমসাখী


Q. শিখ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
A. বেদ
B. কোরআন
C. গুরুগ্রন্থ সাহিব
D. আদি গ্রন্থ

Show Answer

✅ উত্তর: C. গুরুগ্রন্থ সাহিব


🔶 শ্রীচৈতন্যদেব

Q. বাংলার ভক্তি আন্দোলনের কেন্দ্র হিসেবে কোন স্থানটি পরিচিত ছিল?
A. মুর্শিদাবাদ
B. নবদ্বীপ
C. ঢাকা
D. গৌড়

Show Answer

✅ উত্তর: B. নবদ্বীপ


Q. বাংলায় বৈষ্ণবধর্মের প্রসারে নেতৃত্ব দেন কে?
A. কবীর
B. নানক
C. শ্রীচৈতন্যদেব
D. রামানন্দ

Show Answer

✅ উত্তর: C. শ্রীচৈতন্যদেব


Q. শ্রীচৈতন্যদেব ভক্তি আন্দোলনে কী বিশেষত্ব যোগ করেছিলেন?
A. যজ্ঞ
B. কীর্তন
C. তপস্যা
D. বেদপাঠ

Show Answer

✅ উত্তর: B. কীর্তন


Q. শ্রীচৈতন্যদেবের আবির্ভাব কবে হয়?
A. ১৩৮৬ খ্রিস্টাব্দ
B. ১৪৮৬ খ্রিস্টাব্দ
C. ১৫৮৬ খ্রিস্টাব্দ
D. ১৬৮৬ খ্রিস্টাব্দ

Show Answer

✅ উত্তর: B. ১৪৮৬ খ্রিস্টাব্দ


Q. শ্রীচৈতন্যদেব ভক্তি আন্দোলনের প্রচার কোন শতকে করেন?
A. ১৪শ
B. ১৫শ
C. ১৬শ
D. ১৭শ

Show Answer

✅ উত্তর: C. ১৬শ


Q. ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থটি কে রচনা করেন?
A. কৃষ্ণদাস কবিরাজ
B. চণ্ডীদাস
C. জয়দেব
D. বিদ্যাপতি

Show Answer

✅ উত্তর: A কৃষ্ণদাস কবিরাজ


🔶 সুফি (Sufi)

Q. সুফিবাদ মূলত কোন ধর্মের অন্তর্গত একটি আধ্যাত্মিক ধারা?
A. হিন্দুধর্ম
B. বৌদ্ধধর্ম
C. ইসলাম
D. জৈনধর্ম

Show Answer

✅ উত্তর: C. ইসলাম


Q. সুফিদের প্রধান লক্ষ্য কী ছিল?
A. রাজনৈতিক ক্ষমতা
B. আধ্যাত্মিক উন্নতি
C. অর্থ উপার্জন
D. যুদ্ধ করা

Show Answer

✅ উত্তর: B. আধ্যাত্মিক উন্নতি


Q. সুফিবাদে ‘পীর’ কাকে বলা হয়?
A. শিষ্য
B. গুরু
C. রাজা
D. যোদ্ধা

Show Answer

✅ উত্তর: B. গুরু


Q. ‘মুরিদ’ বলতে কী বোঝায়?
A. পীর
B. শিষ্য
C. দরবেশ
D. রাজা

Show Answer

✅ উত্তর: B. শিষ্য


Q. সুফিদের আধ্যাত্মিক কেন্দ্রকে কী বলা হয়?
A. মন্দির
B. গির্জা
C. খানকাহ
D. মসজিদ

Show Answer

✅ উত্তর: C. খানকাহ


Q. ‘সামা’ কী?
A. প্রার্থনা
B. সংগীত ও নৃত্য
C. উপবাস
D. যুদ্ধ

Show Answer

✅ উত্তর: B. সংগীত ও নৃত্য


Q. চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা কে?
A. খাজা মইনউদ্দিন চিশতি
B. নানক
C. কবীর
D. রামানন্দ

Show Answer

✅ উত্তর: A. খাজা মইনউদ্দিন চিশতি


Q. চিশতিয়া তরিকা কোন দেশে প্রসার লাভ করে?
A. চীন
B. ভারত
C. জাপান
D. পারস্য

Show Answer

✅ উত্তর: B. ভারত


Q. সুফিবাদে ভক্তি ও প্রেমের উপর জোর দেওয়া হয় কেন?
A. রাজনীতি
B. ঈশ্বরের নৈকট্য লাভ
C. অর্থ উপার্জন
D. যুদ্ধ জয়

Show Answer

✅ উত্তর: B. ঈশ্বরের নৈকট্য লাভ


Q. সুফিদের মধ্যে ‘ওয়াহদাত-উল-উজুদ’ ধারণা কার দ্বারা প্রচারিত?
A. ইবনে আরবি
B. আল-গাজালি
C. কবীর
D. নানক

Show Answer

✅ উত্তর: A. ইবনে আরবি


Q. সুফি সাধকরা কোন ভাষায় সাধারণত বক্তব্য রাখতেন?
A. সংস্কৃত
B. আরবি ও ফারসি
C. ইংরেজি
D. চীনা

Show Answer

✅ উত্তর: B. আরবি ও ফারসি


🔶 নাথ (Nath)

Q. নাথ সম্প্রদায়ের প্রধান দেবতা কে?
A. শিব
B. বিষ্ণু
C. ব্রহ্মা
D. দুর্গা

Show Answer

✅ উত্তর: A. শিব


Q. নাথ সম্প্রদায় কোন ধরনের সাধনায় বিশ্বাসী?
A. যজ্ঞ
B. তপস্যা ও যোগ
C. পূজা
D. বেদপাঠ

Show Answer

✅ উত্তর: B. তপস্যা ও যোগ


Q. নাথপন্থার প্রতিষ্ঠাতা হিসেবে কাকে ধরা হয়?
A. গোরক্ষনাথ
B. কবীর
C. নানক
D. রামানুজ

Show Answer

✅ উত্তর: A. গোরক্ষনাথ


Q. গোরক্ষনাথ কোন ধরনের সাধনার সাথে যুক্ত?
A. রাজনীতি
B. হঠযোগ
C. বাণিজ্য
D. কৃষি

Show Answer

✅ উত্তর: B. হঠযোগ


Q. নাথ সাধুরা কিসের উপর বেশি গুরুত্ব দিতেন?
A. আচার-অনুষ্ঠান
B. অন্তর্দর্শন ও যোগ
C. যুদ্ধ
D. সম্পদ

Show Answer

✅ উত্তর: B. অন্তর্দর্শন ও যোগ


Q. নাথপন্থা কোন ধর্মীয় ধারার অংশ?
A. হিন্দুধর্মের অন্তর্গত
B. ইসলাম
C. খ্রিস্টধর্ম
D. বৌদ্ধধর্ম

Show Answer

✅ উত্তর: A. হিন্দুধর্মের অন্তর্গত


🔶 যোগী (Yogi)

Q. যোগী কারা?
A. ব্যবসায়ী
B. যোগ সাধনাকারী ব্যক্তি
C. রাজা
D. সৈনিক

Show Answer

✅ উত্তর: B. যোগ সাধনাকারী ব্যক্তি


Q. যোগ দর্শনের প্রবর্তক কে?
A. পতঞ্জলি
B. কবীর
C. নানক
D. রামানুজ

Show Answer

✅ উত্তর: A. পতঞ্জলি


Q. যোগের প্রধান লক্ষ্য কী?
A. অর্থ উপার্জন
B. আত্ম-উপলব্ধি
C. রাজত্ব লাভ
D. যুদ্ধ

Show Answer

✅ উত্তর: B. আত্ম-উপলব্ধি


Q. যোগের অষ্টাঙ্গ পথের মধ্যে কতটি ধাপ আছে?
A. ৫
B. ৬
C. ৭
D. ৮

Show Answer

✅ উত্তর: D. ৮


Q. ‘প্রাণায়াম’ কী?
A. খাদ্য গ্রহণ
B. শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ
C. নৃত্য
D. গান

Show Answer

✅ উত্তর: B. শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ


Q. যোগ সাধনায় ‘ধ্যান’ কী বোঝায়?
A. কাজ করা
B. একাগ্র মনোযোগ
C. কথা বলা
D. চলাফেরা

Show Answer

✅ উত্তর: B. একাগ্র মনোযোগ


🔶 বৈষ্ণব (Vaishnav)

Q. বৈষ্ণব ধর্ম কোন দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
A. শিব
B. বিষ্ণু/কৃষ্ণ
C. ব্রহ্মা
D. ইন্দ্র

Show Answer

✅ উত্তর: B. বিষ্ণু/কৃষ্ণ


Q. বৈষ্ণব ভক্তির প্রধান লক্ষ্য কী?
A. যজ্ঞ করা
B. বিষ্ণুর প্রতি ভক্তি
C. যুদ্ধ করা
D. ধন-সম্পদ অর্জন

Show Answer

✅ উত্তর: B. বিষ্ণুর প্রতি ভক্তি


Q. শ্রীচৈতন্যদেব কোন ধারার প্রচারক ছিলেন?
A. শৈব
B. বৈষ্ণব
C. বৌদ্ধ
D. জৈন

Show Answer

✅ উত্তর: B. বৈষ্ণব


Q. বৈষ্ণব ভক্তিতে কী ধরনের ভক্তি প্রধান?
A. জ্ঞান
B. কর্ম
C. প্রেমভক্তি
D. তপস্যা

Show Answer

✅ উত্তর: C. প্রেমভক্তি


Q. বাংলায় বৈষ্ণব সাহিত্য কোন ভাষায় সমৃদ্ধ হয়েছিল?
A. সংস্কৃত
B. বাংলা
C. ফারসি
D. আরবি

Show Answer

✅ উত্তর: B. বাংলা


Q. চণ্ডীদাস কোন ধারার কবি ছিলেন?
A. সুফি
B. বৈষ্ণব
C. নাথ
D. যোগী

Show Answer

✅ উত্তর: B. বৈষ্ণব


Q. ‘গীতগোবিন্দ’ গ্রন্থের রচয়িতা কে?
A. জয়দেব
B. কবীর
C. নানক
D. তুলসীদাস

Show Answer

✅ উত্তর: A. জয়দেব


Q. ‘অষ্টছাপ’ কবিগণ কোন ধারার সাথে যুক্ত?
A. সুফি
B. বৈষ্ণব
C. নাথ
D. যোগী

Show Answer

✅ উত্তর: B. বৈষ্ণব


Q. বৈষ্ণব ধর্মে ‘রাধা-কৃষ্ণ’ উপাসনা কী নির্দেশ করে?
A. যুদ্ধ
B. প্রেম ও ভক্তি
C. রাজনীতি
D. অর্থনীতি

Show Answer

✅ উত্তর: B. প্রেম ও ভক্তি


Q. ভক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী?
A. আচার-অনুষ্ঠান
B. ঈশ্বরের প্রতি ব্যক্তিগত ভক্তি
C. যুদ্ধ
D. রাজনীতি

Show Answer

✅ উত্তর: B. ঈশ্বরের প্রতি ব্যক্তিগত ভক্তি


Q. ভক্তি ও সুফি আন্দোলনের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য কী?
A. আচার-অনুষ্ঠান
B. প্রেম ও ভক্তি
C. রাজনীতি
D. অর্থনীতি

Show Answer

✅ উত্তর: B. প্রেম ও ভক্তি


Q. ভক্তি আন্দোলন সমাজে কী প্রভাব ফেলেছিল?
A. বিভাজন বৃদ্ধি
B. সামাজিক সমতা বৃদ্ধি
C. যুদ্ধ বৃদ্ধি
D. অর্থনৈতিক পতন

Show Answer

✅ উত্তর: B. সামাজিক সমতা বৃদ্ধি


Q. ভক্তি আন্দোলন কোন ভাষাকে জনপ্রিয় করে তোলে?
A. লাতিন
B. স্থানীয় ভাষা
C. আরবি
D. ফারসি

Show Answer

✅ উত্তর: B. স্থানীয় ভাষা


Q. সুফি ও ভক্তি আন্দোলনের একটি মিল কী?
A. উভয়ই ধর্মীয় কঠোরতা
B. উভয়ই আচার নির্ভর
C. উভয়ই প্রেম ও ভক্তির উপর জোর দেয়
D. উভয়ই যুদ্ধ ভিত্তিক

Show Answer

✅ উত্তর: C. উভয়ই প্রেম ও ভক্তির উপর জোর দেয়


Q. ‘কীর্তন’ কোন ধারার সাথে সম্পর্কিত?
A. সুফি
B. বৈষ্ণব
C. নাথ
D. যোগী

Show Answer

✅ উত্তর: B. বৈষ্ণব


Q. ‘খানকাহ’ কোথায় ব্যবহৃত হয়?
A. যোগীদের আশ্রম
B. সুফিদের আধ্যাত্মিক কেন্দ্র
C. মন্দির
D. গির্জা

Show Answer

✅ উত্তর: B. সুফিদের আধ্যাত্মিক কেন্দ্র


Q. ‘জনমসাখী’ কোন ধর্মের সাথে সম্পর্কিত?
A. হিন্দু
B. ইসলাম
C. শিখ
D. বৌদ্ধ

Show Answer

✅ উত্তর: C. শিখ


Q. ‘হঠযোগ’ কোন ধারার সাথে যুক্ত?
A. সুফি
B. নাথ
C. বৈষ্ণব
D. ভক্তি

Show Answer

✅ উত্তর: B. নাথ


Q. ভক্তি আন্দোলনের মাধ্যমে সমাজে কী প্রচারিত হয়েছিল?
A. জাতিভেদ
B. সমতা ও ভ্রাতৃত্ব
C. যুদ্ধ
D. অর্থনীতি

Show Answer

✅ উত্তর: B. সমতা ও ভ্রাতৃত্ব


Q. ভক্তি আন্দোলনের একটি প্রধান লক্ষ্য কী ছিল?
A. ধর্মীয় আচার বৃদ্ধি
B. ঈশ্বরের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন
C. রাজনীতি
D. ব্যবসা

Show Answer

✅ উত্তর: B. ঈশ্বরের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন


Q. সুফি ও ভক্তি আন্দোলন কোন সময়ে সমান্তরালভাবে বিকাশ লাভ করে?
A. প্রাচীন যুগ
B. মধ্যযুগ
C. আধুনিক যুগ
D. প্রাগৈতিহাসিক যুগ

Show Answer

✅ উত্তর: B. মধ্যযুগ


Q. বৈষ্ণব আন্দোলনের কেন্দ্র কোন অঞ্চল ছিল?
A. দক্ষিণ ভারত
B. বাংলা ও বৃন্দাবন
C. রাজস্থান
D. গুজরাট

Show Answer

✅ উত্তর: B. বাংলা ও বৃন্দাবন


Q. ভক্তি আন্দোলনের ফলে কী ধরনের সাহিত্য বিকশিত হয়?
A. বৈজ্ঞানিক সাহিত্য
B. ধর্মীয় ও ভক্তিমূলক সাহিত্য
C. প্রযুক্তিগত সাহিত্য
D. আইন সাহিত্য

Show Answer

✅ উত্তর: B. ধর্মীয় ও ভক্তিমূলক সাহিত্য


Q. সুফিবাদে ঈশ্বরকে কীভাবে দেখা হয়?
A. দূরবর্তী সত্তা
B. প্রেমময় ও নিকটবর্তী
C. কঠোর বিচারক
D. অদৃশ্য শক্তি

Show Answer

✅ উত্তর: B. প্রেমময় ও নিকটবর্তী


Q. নাথ ও যোগী সাধনার মূল উদ্দেশ্য কী?
A. রাজনীতি
B. আত্মউন্নয়ন ও মুক্তি
C. ব্যবসা
D. যুদ্ধ

Show Answer

✅ উত্তর: B. আত্মউন্নয়ন ও মুক্তি


Q. ভক্তি আন্দোলনের প্রভাব কোথায় বেশি দেখা যায়?
A. শুধুমাত্র রাজনীতি
B. ধর্ম ও সমাজ
C. অর্থনীতি
D. বিজ্ঞান

Show Answer

✅ উত্তর: B. ধর্ম ও সমাজ


Q. বৈষ্ণব আন্দোলনের মূল ভাবনা কী?
A. শক্তি পূজা
B. প্রেমভক্তি
C. তপস্যা
D. যুদ্ধ

Show Answer

✅ উত্তর: B. প্রেমভক্তি


Q. সুফি ও বৈষ্ণব উভয়ের মধ্যে কোন ধারণা সাধারণ?
A. কঠোর আচার
B. প্রেম ও ঈশ্বরভক্তি
C. যুদ্ধ
D. রাজনীতি

Show Answer

✅ উত্তর: B. প্রেম ও ঈশ্বরভক্তি


Unit 1 – সাম্রাজ্যিক রাজধানী | Imperial Capital

Q. বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. কৃষ্ণদেব রায়
B. হরিহর ও বুক্কা
C. দেবরায়
D. বিরুপাক্ষ

Show Answer

উত্তর: B. হরিহর ও বুক্কা


Q. বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় ‘নায়ক’ বা ‘আমরনায়ক’ কারা ছিলেন?
A. ধর্মীয় নেতা
B. রাজকর্মচারী
C. সামরিক প্রধান ও প্রাদেশিক শাসক
D. বণিক শ্রেণি

Show Answer

উত্তর: C. সামরিক প্রধান ও প্রাদেশিক শাসক


Q. বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল?
A. বাণিজ্য
B. শিল্প
C. কৃষি
D. কর ব্যবস্থা

Show Answer

উত্তর: C. কৃষি


Q. বিজয়নগর সাম্রাজ্যে প্রধানত কোন ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়?
A. বৌদ্ধ ধর্ম
B. জৈন ধর্ম
C. ইসলাম
D. হিন্দু ধর্ম

Show Answer

উত্তর: D. হিন্দু ধর্ম


Q. বিজয়নগর স্থাপত্যের একটি বিখ্যাত নিদর্শন কোনটি?
A. কুতুব মিনার
B. হাম্পির মন্দিরসমূহ
C. তাজমহল
D. গোলগম্বুজ

Show Answer

উত্তর: B. হাম্পির মন্দিরসমূহ


Q. ‘দিওয়ান-ই-আসর’ গ্রন্থের রচয়িতা কে?
A. ফিরোজ শাহ
B. মামুদ গাওয়ান
C. আলাউদ্দিন
D. নিজাম শাহ

Show Answer

উত্তর: B. মামুদ গাওয়ান


Q. হায়দরাবাদ শহর প্রতিষ্ঠা করেন কে?
A. ইব্রাহিম কুতুব শাহ
B. মহম্মদ কুলি কুতুব শাহ
C. কুলি কুতুব উল মুলক
D. আলি আদিল শাহ

Show Answer

উত্তর: B. মহম্মদ কুলি কুতুব শাহ


Q. বাহমনি সাম্রাজ্য ভেঙে প্রথম স্বাধীনতা ঘোষণা করে কোন রাজ্য?
A. বিজাপুর
B. গোলকোন্ডা
C. আহমদনগর
D. বিদর

Show Answer

উত্তর: C. আহমদনগর


Q. আহমদনগরের প্রথম মুর্তাজা নিজাম শাহ কবে বেরার দখল করেন?
A. ১৫৬৫ খ্রিস্টাব্দে
B. ১৫৭৪ খ্রিস্টাব্দে
C. ১৫৮০ খ্রিস্টাব্দে
D. ১৫৯০ খ্রিস্টাব্দে

Show Answer

উত্তর: B. ১৫৭৪ খ্রিস্টাব্দে


Q. গোলকোন্ডা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন কে?
A. আকবর
B. জাহাঙ্গীর
C. শাহজাহান
D. ঔরঙ্গজেব

Show Answer

উত্তর: D. ঔরঙ্গজেব


Q. আহমদনগর চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয় কবে?
A. ১৬০০ খ্রিস্টাব্দ
B. ১৬২০ খ্রিস্টাব্দ
C. ১৬৩৬ খ্রিস্টাব্দ
D. ১৬৫০ খ্রিস্টাব্দ

Show Answer

উত্তর: C. ১৬৩৬ খ্রিস্টাব্দ


Q. বাহমনি সুলতানরা কোন সংস্কৃতির দ্বারা প্রভাবিত ছিলেন?
A. ভারতীয়
B. আরবি
C. পারস্য
D. তুর্কি

Show Answer

উত্তর: C. পারস্য


Q. গোলগম্বুজ নির্মিত হয় কার আমলে?
A. ইউসুফ আদিল শাহ
B. ইব্রাহিম আদিল শাহ
C. মহম্মদ আদিল শাহ
D. আলি আদিল শাহ

Show Answer

উত্তর: C. মহম্মদ আদিল শাহ


Q. বিজাপুর মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয় কবে?
A. ১৬৭৫ খ্রিস্টাব্দ
B. ১৬৮০ খ্রিস্টাব্দ
C. ১৬৮৬ খ্রিস্টাব্দ
D. ১৬৯০ খ্রিস্টাব্দ

Show Answer

উত্তর: C. ১৬৮৬ খ্রিস্টাব্দ


Q. শাহজাদা মুরাদের নেতৃত্বে আহমদনগর আক্রমণ হয় কবে?
A. ১৫৮৫ খ্রিস্টাব্দ
B. ১৫৯০ খ্রিস্টাব্দ
C. ১৫৯৫ খ্রিস্টাব্দ
D. ১৬০০ খ্রিস্টাব্দ

Show Answer

উত্তর: C. ১৫৯৫ খ্রিস্টাব্দ


Q. বাহমনি সাম্রাজ্যের ধ্বংসের পর কোন তিনটি রাজ্য শক্তিশালী হয়?
A. বিদর-বারার-গোলকোন্ডা
B. আহমদনগর-বিজাপুর-গোলকোন্ডা
C. বিজাপুর-বিদর-বারার
D. আহমদনগর-বারার-বিজাপুর

Show Answer

উত্তর: B. আহমদনগর-বিজাপুর-গোলকোন্ডা


Q. আদিলশাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
A. ইব্রাহিম আদিল শাহ
B. ইউসুফ আদিল শাহ
C. আলি আদিল শাহ
D. মহম্মদ আদিল শাহ

Show Answer

উত্তর: B. ইউসুফ আদিল শাহ


Q. কাদিরিয়া সুফি সম্প্রদায়ের কেন্দ্র ছিল কোথায়?
A. গোলকোন্ডা
B. বিজাপুর
C. বিদর
D. গুলবর্গা

Show Answer

উত্তর: C. বিদর


Q. সুফি সাধকদের শিষ্যদের কী বলা হত?
A. ফকির
B. মুরিদ
C. দরবেশ
D. সন্ন্যাসী

Show Answer

উত্তর: B. মুরিদ
(গুরুর অধীন শিষ্যদের এই নামে ডাকা হত)


Q. নিজামশাহী বংশ প্রতিষ্ঠা করেন কে?
A. মালিক অম্বর
B. মালিক আহমদ
C. মুর্তাজা নিজাম শাহ
D. বুরহান নিজাম শাহ

Show Answer

উত্তর: B. মালিক আহমদ


Q. আহমদনগরের প্রধানমন্ত্রীরূপে খ্যাতি অর্জন করেন কে?
A. চাঁদ বিবি
B. মালিক অম্বর
C. বুরহান শাহ
D. মুর্তাজা শাহ

Show Answer

উত্তর: B. মালিক অম্বর


Q. মালিক আহমদের পর সিংহাসনে বসেন কে?
A. মুর্তাজা
B. বুরহান
C. বাহাদুর
D. ইব্রাহিম

Show Answer

উত্তর: B. বুরহান


Q. চাঁদ বিবি কার অভিভাবিকা ছিলেন?
A. মুর্তাজা
B. বুরহান
C. বাহাদুর
D. ইব্রাহিম

Show Answer

উত্তর: C. বাহাদুর


Q. আহমদনগর মুঘলের করদ রাজ্যে পরিণত হয় কবে?
A. ১৫৯৫ খ্রিষ্টাব্দ
B. ১৬০০ খ্রিষ্টাব্দ
C. ১৬২০ খ্রিষ্টাব্দ
D. ১৬৩৬ খ্রিষ্টাব্দ

Show Answer

উত্তর: B. ১৬০০ খ্রিষ্টাব্দ


Q. গোলকোন্ডা রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
A. কুলি কুতুব উল মুলক
B. কুলি শাহ
C. আদিল শাহ
D. নিজাম শাহ

Show Answer

উত্তর: A. কুলি কুতুব উল মুলক


Q. চারমিনার নির্মাণ করেন কে?
A. ইব্রাহিম শাহ
B. মহম্মদ কুলি কুতুব শাহ
C. আদিল শাহ
D. ফিরোজ শাহ

Show Answer

উত্তর: B. মহম্মদ কুলি কুতুব শাহ


Q. বিদরকে সাংস্কৃতিক কেন্দ্র বলে উল্লেখ করেন কে?
A. ইবনে বতুতা
B. নিকিতিন
C. আল-বিরুনি
D. আবুল ফজল

Show Answer

উত্তর: B. নিকিতিন


Q. বাহমনি প্রশাসনের কেন্দ্রবিন্দু কে ছিলেন?
A. ওয়াজির
B. সুলতান
C. আমির
D. কোতোয়াল

Show Answer

উত্তর: B. সুলতান


Q. বাহমনি রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল?
A. ৩ টি
B. ৪ টি
C. ৫ টি
D. ৬ টি

Show Answer

উত্তর: B. ৪ টি


Q. তরফের শাসককে কী বলা হত?
A. আমির
B. তরফদার
C. ওয়াজির
D. কোতোয়াল

Show Answer

উত্তর: B. তরফদার


Q. বাহমনি রাজ্যের স্থায়িত্ব প্রায় কত বছর?
A. ১৫০ বছর
B. ১৭৫ বছর
C. ২০০ বছর
D. ২২৫ বছর

Show Answer

উত্তর: B. ১৭৫ বছর


Q. গুলবর্গার জামা মসজিদ নির্মাণ করেন কে?
A. ফিরোজ শাহ
B. মহম্মদ শাহ I
C. আলাউদ্দিন
D. নিজাম শাহ

Show Answer

উত্তর: B. মহম্মদ শাহ I


Q. তরফদারদের বদলির ব্যবস্থা করেন কে?
A. ফিরোজ শাহ
B. মামুদ গাওয়ান
C. আলাউদ্দিন
D. নিজাম শাহ

Show Answer

উত্তর: B. মামুদ গাওয়ান (কেন্দ্রীয় ক্ষমতা জোরদার করতে)।


Q. বাহমনি প্রশাসনে ‘ওয়াজির-ই-কুল’ কে ছিলেন?
A. সেনাপতি
B. বিচারক
C. প্রধানমন্ত্রী
D. অর্থমন্ত্রী

Show Answer

উত্তর: C. প্রধানমন্ত্রী


Q. ‘আমির-ই-জুমলা’ কোন বিভাগের প্রধান?
A. বিচার
B. অর্থ
C. সামরিক
D. ধর্ম

Show Answer

উত্তর: B. অর্থ


Q. ‘ওয়াজির আশরাফ’ কী দেখাশোনা করতেন?
A. সামরিক বিভাগ
B. বৈদেশিক ও দরবারি কাজ
C. বিচার বিভাগ
D. ধর্মীয় কাজ

Show Answer

উত্তর: B. বৈদেশিক ও দরবারি কাজ


Q. বিচার ও ধর্মীয় বিষয়ের প্রধান কে ছিলেন?
A. কোতোয়াল
B. সদর-ই-জাহান
C. আমির
D. ওয়াজির

Show Answer

উত্তর: B. সদর-ই-জাহান


Q. কোতোয়াল কোন বিভাগের প্রধান?
A. সেনা
B. বিচার
C. পুলিশ
D. অর্থ

Show Answer

উত্তর: C. পুলিশ


Q. নিকিতিন বিদরে আসেন কার আমলে?
A. ফিরোজ শাহ
B. মহম্মদ শাহ III
C. আলাউদ্দিন
D. নিজাম শাহ

Show Answer

উত্তর: B. মহম্মদ শাহ III


Q. জায়গিরদাররা কাদের কাছে জবাবদিহি করতেন?
A. আমির
B. ওয়াজির
C. সুলতান
D. কোতোয়াল

Show Answer

উত্তর: C. সুলতান


Q. দৌলতাবাদে মানমন্দির নির্মাণ করেন কে?
A. ফিরোজ শাহ
B. তাজউদ্দিন ফিরোজ শাহ
C. আলাউদ্দিন
D. নিজাম শাহ

Show Answer

উত্তর: B. তাজউদ্দিন ফিরোজ শাহ


Q. বাহমনি রাজ্যে প্রধান বাণিজ্যিক ফসল কোনটি ছিল?
A. ধান
B. গম
C. আখ ও তুলো
D. ডাল

Show Answer

উত্তর: C. আখ ও তুলো


Q. বাহমনি রাজ্যের প্রধান আয়ের উৎস কী ছিল?
A. বাণিজ্য
B. কর
C. ভূমিরাজস্ব
D. যুদ্ধলব্ধ সম্পদ

Show Answer

উত্তর: C. ভূমিরাজস্ব


Q. ফিরোজ শাহ কার ভক্ত ছিলেন?
A. খাজা মইনুদ্দিন
B. গৈসু দরাজ
C. নিজামুদ্দিন আউলিয়া
D. বুল্লে শাহ

Show Answer

উত্তর: B. গৈসু দরাজ


Q. ‘রিয়াজ-উল-ইনসা’ গ্রন্থের রচয়িতা কে?
A. ফিরোজ শাহ
B. মামুদ গাওয়ান
C. আলাউদ্দিন
D. নিজাম শাহ

Show Answer

উত্তর: B. মামুদ গাওয়ান


Q. বিদরে বিখ্যাত মাদ্রাসা নির্মাণ করেন কে?
A. ফিরোজ শাহ
B. মামুদ গাওয়ান
C. আলাউদ্দিন
D. নিজাম শাহ

Show Answer

উত্তর: B. মামুদ গাওয়ান


Unit 2 – ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

Q. কর্ণাটকের নবাব আইনত কার অধীনস্থ ছিলেন?
A. মুঘল সম্রাট
B. হায়দরাবাদের নিজাম
C. মারাঠা শাসক
D. ইংরেজ কোম্পানি

Show Answer

উত্তর: B. হায়দরাবাদের নিজাম
(কর্ণাটক নবাবরা হায়দরাবাদের নিজামের অধীন ছিলেন)


Q. কর্ণাটকের নবাব দোস্ত আলির মৃত্যু কবে হয়?
A. ১৭৪০ খ্রিষ্টাব্দ
B. ১৭৪১ খ্রিষ্টাব্দ
C. ১৭৪৫ খ্রিষ্টাব্দ
D. ১৭৫০ খ্রিষ্টাব্দ

Show Answer

উত্তর: B. ১৭৪১ খ্রিষ্টাব্দ
(তার মৃত্যুর পর ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়)


Q. দোস্ত আলির পর নবাব হন কে?
A. চাঁদা সাহেব
B. আনোয়ারউদ্দিন
C. নাসির জঙ্গ
D. মুজফ্ফর জঙ্গ

Show Answer

উত্তর: B. আনোয়ারউদ্দিন
(তাকে নবাব হিসেবে নিযুক্ত করা হয়)


Q. আনোয়ারউদ্দিনের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
A. নাসির জঙ্গ
B. চাঁদা সাহেব
C. বুসি
D. লালি

Show Answer

উত্তর: B. চাঁদা সাহেব
(ফরাসিদের সমর্থনে তিনি নবাব পদ দাবি করেন)


Q. অম্বুরের যুদ্ধে নিহত হন কে?
A. চাঁদা সাহেব
B. আনোয়ারউদ্দিন
C. নাসির জঙ্গ
D. মুজফ্ফর জঙ্গ

Show Answer

উত্তর: B. আনোয়ারউদ্দিন
(১৭৪৯ সালের যুদ্ধে নিহত হন)


Q. চাঁদা সাহেবকে নবাব করেন কে?
A. ইংরেজ
B. ডুপ্লে
C. ক্লাইভ
D. ওয়াটসন

Show Answer

উত্তর: B. ডুপ্লে
(ফরাসি গভর্নর তাকে ক্ষমতায় বসান)


Q. কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজরা কাকে সমর্থন করে?
A. চাঁদা সাহেব
B. নাসির জঙ্গ
C. মুজফ্ফর জঙ্গ
D. সলাবৎ জঙ্গ

Show Answer

উত্তর: B. নাসির জঙ্গ
(হায়দরাবাদ দ্বন্দ্বে ইংরেজদের পক্ষ)


Q. আর্কট দখল করেন কে?
A. ডুপ্লে
B. রবার্ট ক্লাইভ
C. লালি
D. বুসি

Show Answer

উত্তর: B. রবার্ট ক্লাইভ
(মাত্র ৫০০ সৈন্য নিয়ে আক্রমণ করেন)


Q. পন্ডিচেরির সন্ধি কোন যুদ্ধের শেষে হয়?
A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. কোনোটিই নয়

Show Answer

উত্তর: B. দ্বিতীয়
(দ্বিতীয় কর্ণাটক যুদ্ধের অবসান)


Q. কর্ণাটকের তৃতীয় যুদ্ধ শুরু হয় কোন যুদ্ধের প্রভাবে?
A. ক্রুসেড
B. সাত বছরের যুদ্ধ
C. বিশ্বযুদ্ধ
D. নেপোলিয়নিক যুদ্ধ

Show Answer

উত্তর: B. সাত বছরের যুদ্ধ
(ইউরোপীয় সংঘর্ষ ভারতে প্রভাব ফেলে)


Q. বন্দিবাসের যুদ্ধে ফরাসিদের পরাজিত করেন কে?
A. ক্লাইভ
B. আয়ার কুট
C. লালি
D. বুসি

Show Answer

উত্তর: B. আয়ার কুট
(ফরাসি শক্তির পতন ঘটে)


Q. বন্দিবাসের যুদ্ধ কবে হয়?
A. ১৭৫৭ খ্রিষ্টাব্দ
B. ১৭৫৮ খ্রিষ্টাব্দ
C. ১৭৬০ খ্রিষ্টাব্দ
D. ১৭৬৩ খ্রিষ্টাব্দ

Show Answer

উত্তর: C. ১৭৬০ খ্রিষ্টাব্দ
(তৃতীয় কর্ণাটক যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা)


Q. প্যারিসের সন্ধি কবে হয়?
A. ১৭৫৭ খ্রিষ্টাব্দ
B. ১৭৬০ খ্রিষ্টাব্দ
C. ১৭৬৩ খ্রিষ্টাব্দ
D. ১৭৬৫ খ্রিষ্টাব্দ

Show Answer

উত্তর: C. ১৭৬৩ খ্রিষ্টাব্দ
(তৃতীয় যুদ্ধের অবসান)


Q. কর্ণাটকের তৃতীয় যুদ্ধের ফলাফল কী?
A. ফরাসি জয়
B. ইংরেজ আধিপত্য
C. মুঘল জয়
D. মারাঠা জয়

Show Answer

উত্তর: B. ইংরেজ আধিপত্য
(ভারতে ব্রিটিশ প্রাধান্য প্রতিষ্ঠিত হয়)


Q. ‘দস্তক’ কী বোঝায়?
A. কর
B. বাণিজ্যিক ছাড়পত্র
C. সামরিক চুক্তি
D. জমি

Show Answer

উত্তর: B. বাণিজ্যিক ছাড়পত্র
(শুল্কমুক্ত বাণিজ্যের অনুমতি)


Q. ফাররুখশিয়রের ফরমান কবে জারি হয়?
A. ১৭১৫ খ্রিষ্টাব্দ
B. ১৭১৭ খ্রিষ্টাব্দ
C. ১৭২০ খ্রিষ্টাব্দ
D. ১৭৩০ খ্রিষ্টাব্দ

Show Answer

উত্তর: B. ১৭১৭ খ্রিষ্টাব্দ
(ইংরেজদের বিশেষ সুবিধা দেয়)


Q. সারম্যান দৌত্যের নেতৃত্ব দেন কে?
A. ক্লাইভ
B. জন সারম্যান
C. ওয়াটসন
D. ডুপ্লে

Show Answer

উত্তর: B. জন সারম্যান
(মুঘল দরবারে প্রতিনিধি)


Q. সিরাজ-উদ-দৌলা কলকাতা দখল করেন কবে?
A. ৪ জুন ১৭৫৬
B. ২০ জুন ১৭৫৬
C. ২ জানুয়ারি ১৭৫৭
D. ৯ ফেব্রুয়ারি ১৭৫৭

Show Answer

উত্তর: B. ২০ জুন ১৭৫৬
(ফোর্ট উইলিয়াম দখল করেন)


Q. কলকাতার নাম ‘আলিনগর’ রাখেন কে?
A. ক্লাইভ
B. সিরাজ
C. মীরজাফর
D. আলিবর্দি

Show Answer

উত্তর: B. সিরাজ
(দখলের পর নাম পরিবর্তন)


Q. ‘অন্ধকূপ’ ঘটনার বিবরণ দেন কে?
A. ক্লাইভ
B. হলওয়েল
C. ওয়াটসন
D. ড্রেক

Show Answer

উত্তর: B. হলওয়েল
(তিনি এই কাহিনি প্রচার করেন)


Q. কলকাতা পুনর্দখল করেন কারা?
A. ফরাসিরা
B. ইংরেজরা
C. মারাঠারা
D. মুঘলরা

Show Answer

উত্তর: B. ইংরেজরা
(রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কলকাতা পুনর্দখল হয়)


Q. কলকাতা পুনর্দখল হয় কবে?
A. ১৭৫৬ খ্রিষ্টাব্দ
B. ১৭৫৭ খ্রিষ্টাব্দ
C. ১৭৫৮ খ্রিষ্টাব্দ
D. ১৭৬০ খ্রিষ্টাব্দ

Show Answer

উত্তর: B. ১৭৫৭ খ্রিষ্টাব্দ
(২ জানুয়ারি ইংরেজরা পুনর্দখল করে)


Q. আলিনগরের সন্ধি কার মধ্যে স্বাক্ষরিত হয়?
A. ইংরেজ ও ফরাসি
B. ইংরেজ ও সিরাজ
C. মুঘল ও ইংরেজ
D. মারাঠা ও ইংরেজ

Show Answer

উত্তর: B. ইংরেজ ও সিরাজ
(সংঘাত সাময়িকভাবে মিটে যায়)


Q. পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
A. ১৭৫৬ খ্রিষ্টাব্দ
B. ১৭৫৭ খ্রিষ্টাব্দ
C. ১৭৬০ খ্রিষ্টাব্দ
D. ১৭৬৩ খ্রিষ্টাব্দ

Show Answer

উত্তর: B. ১৭৫৭ খ্রিষ্টাব্দ
(২৩ জুন এই যুদ্ধ হয়)


Q. পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়ের প্রধান কারণ কী?
A. শক্তিশালী অস্ত্র
B. ষড়যন্ত্র
C. বেশি সৈন্য
D. ভূগোল

Show Answer

উত্তর: B. ষড়যন্ত্র
(মীরজাফরের বিশ্বাসঘাতকতা প্রধান কারণ)


Q. পলাশীর পর বাংলার নবাব হন কে?
A. সিরাজ
B. মীরজাফর
C. মীরকাশিম
D. শুজাউদ্দৌলা

Show Answer

উত্তর: B. মীরজাফর
(ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত নবাব)


Q. মীরজাফরের পর বাংলার নবাব হন কে?
A. সিরাজ
B. মীরকাশিম
C. আলিবর্দি
D. শুজাউদ্দৌলা

Show Answer

উত্তর: B. মীরকাশিম
(ইংরেজরা পরে তাকে বসায়)


Q. চন্দননগর আক্রমণ করেন কে?
A. ডুপ্লে
B. লালি
C. ক্লাইভ
D. বুসি

Show Answer

উত্তর: C. ক্লাইভ
(১৭৫৭ সালে ফরাসি ঘাঁটি আক্রমণ করেন)


Q. চন্দননগর আক্রমণের প্রতিক্রিয়ায় কে মাদ্রাজ আক্রমণ করেন?
A. ডুপ্লে
B. লালি
C. বুসি
D. নাসির জঙ্গ

Show Answer

উত্তর: B. লালি
(ফরাসি প্রতিক্রিয়া হিসেবে আক্রমণ করেন)


Q. বুসিকে মাদ্রাজে ডেকে পাঠান কে?
A. ক্লাইভ
B. লালি
C. ডুপ্লে
D. ওয়াটসন

Show Answer

উত্তর: B. লালি
(ফরাসি শক্তি জোরদার করতে)


Q. বুসির অপসারণের ফলে ইংরেজরা কাকে নিজেদের অধীনস্থ করে?
A. নাসির জঙ্গ
B. সলাবৎ জঙ্গ
C. চাঁদা সাহেব
D. আনোয়ারউদ্দিন

Show Answer

উত্তর: B. সলাবৎ জঙ্গ
(ইংরেজরা সুযোগ নেয়)


Q. কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে চাঁদা সাহেব নিহত হন কার হাতে?
A. ফরাসি
B. ইংরেজ
C. মারাঠা
D. মুঘল

Show Answer

উত্তর: B. ইংরেজ
(ইংরেজদের হাতে তার মৃত্যু হয়)


Q. ১৭৫২ সালে ইংরেজরা কাকে নবাব বানায়?
A. চাঁদা সাহেব
B. মহম্মদ আলি
C. নাসির জঙ্গ
D. মুজফ্ফর জঙ্গ

Show Answer

উত্তর: B. মহম্মদ আলি
(ইংরেজদের সমর্থনে ক্ষমতায় বসেন)


Q. নিজাম-উল-মুলকের দ্বিতীয় পুত্র কে ছিলেন?
A. মুজফ্ফর জঙ্গ
B. নাসির জঙ্গ
C. সলাবৎ জঙ্গ
D. আনোয়ারউদ্দিন

Show Answer

উত্তর: B. নাসির জঙ্গ
(হায়দরাবাদের উত্তরাধিকার দ্বন্দ্বে গুরুত্বপূর্ণ)


Q. নাসির জঙ্গের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
A. চাঁদা সাহেব
B. মুজফ্ফর জঙ্গ
C. বুসি
D. লালি

Show Answer

উত্তর: B. মুজফ্ফর জঙ্গ
(সিংহাসনের জন্য বিরোধ)


Q. মুজফ্ফর জঙ্গ হায়দরাবাদের সিংহাসনে বসেন কবে?
A. ১৭৪৮ খ্রিষ্টাব্দ
B. ১৭৫০ খ্রিষ্টাব্দ
C. ১৭৫২ খ্রিষ্টাব্দ
D. ১৭৫৫ খ্রিষ্টাব্দ

Show Answer

উত্তর: B. ১৭৫০ খ্রিষ্টাব্দ
(ফরাসি সমর্থনে ক্ষমতায় আসেন)


Q. মুজফ্ফর জঙ্গের মৃত্যুর পর কাকে বসানো হয়?
A. নাসির জঙ্গ
B. সলাবৎ জঙ্গ
C. চাঁদা সাহেব
D. মহম্মদ আলি

Show Answer

উত্তর: B. সলাবৎ জঙ্গ


Q. ডুপ্লেকে ফ্রান্সে ফিরিয়ে নেওয়া হয় কেন?
A. অসুস্থতা
B. পরাজয়
C. ফরাসি সরকারের অসন্তোষ
D. অর্থাভাব

Show Answer

উত্তর: C. ফরাসি সরকারের অসন্তোষ
(তার নীতি সরকার পছন্দ করেনি)


Q. কর্ণাটকের তৃতীয় যুদ্ধের শেষে কোন শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
A. ফরাসি
B. ইংরেজ
C. মারাঠা
D. মুঘল

Show Answer

উত্তর: B. ইংরেজ


Q. বাংলায় ইংরেজ আধিপত্যের সূচনা কোন যুদ্ধের মাধ্যমে?
A. বক্সারের যুদ্ধ
B. পলাশীর যুদ্ধ
C. পানিপথের যুদ্ধ
D. বন্দিবাসের যুদ্ধ

Show Answer

উত্তর: B. পলাশীর যুদ্ধ


Q. ‘দস্তক’ ব্যবস্থার মাধ্যমে ইংরেজরা কী সুবিধা পায়?
A. জমি
B. শুল্কমুক্ত বাণিজ্য
C. সৈন্য
D. প্রশাসন

Show Answer

উত্তর: B. শুল্কমুক্ত বাণিজ্য


Q. ফাররুখশিয়রের ফরমানের গুরুত্ব কী?
A. সামরিক শক্তি
B. বাণিজ্যিক সুবিধা
C. ধর্মীয় স্বাধীনতা
D. প্রশাসনিক ক্ষমতা

Show Answer

উত্তর: B. বাণিজ্যিক সুবিধা


Q. সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে কারা যুক্ত ছিলেন?
A. মীরজাফর
B. ক্লাইভ
C. ঘসেটি বেগম
D. উপরের সবকটি

Show Answer

উত্তর: D. উপরের সবকটি


Q. ঘসেটি বেগম কে ছিলেন?
A. সিরাজের মা
B. সিরাজের খালা
C. সিরাজের বোন
D. সিরাজের কন্যা

Show Answer

উত্তর: B. সিরাজের খালা


Q. কৃষ্ণদাসকে আশ্রয় দেয় কারা?
A. মুঘল
B. ইংরেজ
C. মারাঠা
D. ফরাসি

Show Answer

উত্তর: B. ইংরেজ


Q. কলকাতায় দুর্গ নির্মাণ শুরু করে কারা?
A. ফরাসি
B. ইংরেজ
C. মুঘল
D. মারাঠা

Show Answer

উত্তর: B. ইংরেজ


Q. চন্দননগরে দুর্গ নির্মাণ করে কারা?
A. ইংরেজ
B. ফরাসি
C. ডাচ
D. পর্তুগিজ

Show Answer

উত্তর: B. ফরাসি


Q. সিরাজ কাশিমবাজার কুঠি দখল করেন কবে?
A. ১৭৫৫ খ্রিষ্টাব্দ
B. ১৭৫৬ খ্রিষ্টাব্দ
C. ১৭৫৭ খ্রিষ্টাব্দ
D. ১৭৫৮ খ্রিষ্টাব্দ

Show Answer

উত্তর: B. ১৭৫৬ খ্রিষ্টাব্দ


Q. কলকাতার শাসক হিসেবে কাকে নিযুক্ত করেন সিরাজ?
A. মীরজাফর
B. মানিকচাঁদ
C. রাজবল্লভ
D. মীরকাশিম

Show Answer

উত্তর: B. মানিকচাঁদ


Q. সিরাজ অধিকৃত কলকাতা ইংরেজরা পুনর্দখল করে কার নেতৃত্বে?
A. ক্লাইভ ও ওয়াটসন
B. ডুপ্লে
C. লালি
D. বুসি

Show Answer

উত্তর: A. ক্লাইভ ও ওয়াটসন


 Unit – 2 উপনিবেশিক নিয়ন্ত্রণের উপায়

🔹 British Acts & Administration

Q. রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়?
A. 1770 খ্রিষ্টাব্দ
B. 1773 খ্রিষ্টাব্দ
C. 1784 খ্রিষ্টাব্দ
D. 1793 খ্রিষ্টাব্দ

Show Answer

✅ উত্তর: 1773 খ্রিষ্টাব্দ


Q. সিরাজ অধিকৃত কলকাতা ইংরেজরা পুনর্দখল করে কার নেতৃত্বে?
A. ক্লাইভ ও ওয়াটসন
B. ডুপ্লে
C. লালি
D. বুসি


Q. পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে পাস হয়?
A. 1773 খ্রিষ্টাব্দ
B. 1784 খ্রিষ্টাব্দ
C. 1813 খ্রিষ্টাব্দ
D. 1833 খ্রিষ্টাব্দ

Show Answer

✅ উত্তর: 1784 খ্রিষ্টাব্দ


Q. কোম্পানির চার্টার অ্যাক্ট কত বছর অন্তর সংশোধিত হত?
A. 10 বছর
B. 15 বছর
C. 20 বছর
D. 25 বছর

Show Answer

✅ উত্তর: 20 বছর


Q. ১৮১৩ চার্টার অ্যাক্টে কত টাকা শিক্ষার জন্য বরাদ্দ করা হয়?
A. 50,000 টাকা
B. 1 লক্ষ টাকা
C. 2 লক্ষ টাকা
D. 5 লক্ষ টাকা

Show Answer

✅ উত্তর: 1 লক্ষ টাকা


Q. ১৮৩৩ চার্টার অ্যাক্টের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ছিল?
A. বাণিজ্য বৃদ্ধি
B. কোম্পানির একচেটিয়া বাণিজ্য বাতিল
C. শিক্ষা বন্ধ
D. কর বৃদ্ধি

Show Answer

✅ উত্তর: কোম্পানির একচেটিয়া বাণিজ্য বাতিল


🔹 Administrative Changes

Q. ব্রিটিশ আমলাতন্ত্রের জনক কে?
A. লর্ড ডালহৌসি
B. লর্ড কর্নওয়ালিস
C. লর্ড ওয়েলেসলি
D. লর্ড বেন্টিঙ্ক

Show Answer

✅ উত্তর: লর্ড কর্নওয়ালিস


Q. ভারতে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয় কবে?
A. 1857 খ্রিষ্টাব্দ
B. 1858 খ্রিষ্টাব্দ
C. 1860 খ্রিষ্টাব্দ
D. 1870 খ্রিষ্টাব্দ

Show Answer

✅ উত্তর: 1858 খ্রিষ্টাব্দ


Q. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
A. লর্ড ডালহৌসি
B. লর্ড ক্যানিং
C. লর্ড লিটন
D. লর্ড রিপন

Show Answer

✅ উত্তর: লর্ড ক্যানিং


Q. ভাইসরয় পদ সৃষ্টি হয় কোন আইনে?
A. 1813 Act
B. 1833 Act
C. 1858 Act
D. 1773 Act

Show Answer

✅ উত্তর: 1858 Act


Q. Court of Directors-এর সদস্য সংখ্যা কত থেকে ১৮ করা হয়?
A. 20
B. 22
C. 24
D. 18

Show Answer

✅ উত্তর: 18


🔹 Education & Institutions

Q. ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?
A. 1799 খ্রিষ্টাব্দ
B. 1800 খ্রিষ্টাব্দ
C. 1805 খ্রিষ্টাব্দ
D. 1810 খ্রিষ্টাব্দ

Show Answer

✅ উত্তর: 1800 খ্রিষ্টাব্দ


Q. ফোর্ট উইলিয়ম কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়?
A. দিল্লি
B. মাদ্রাজ
C. কলকাতা
D. বোম্বাই

Show Answer

✅ উত্তর: কলকাতা


Q. ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন কে?
A. লর্ড বেন্টিঙ্ক
B. লর্ড ওয়েলেসলি
C. লর্ড কর্নওয়ালিস
D. লর্ড ডালহৌসি

Show Answer

✅ উত্তর: লর্ড ওয়েলেসলি


Q. ফোর্ট উইলিয়ম কলেজের উদ্দেশ্য কী ছিল?
A. ব্যবসা
B. সৈন্য প্রশিক্ষণ
C. সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ
D. কৃষি উন্নয়ন

Show Answer

✅ উত্তর: সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ


🔹 Judiciary & Laws

Q. সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
A. এলিজা ইম্পে
B. মেকলে
C. বেন্টিঙ্ক
D. ক্লাইভ

Show Answer

✅ উত্তর: এলিজা ইম্পে


Q. ভারতীয় দণ্ডবিধি কে সংকলন করেন?
A. লর্ড বেন্টিঙ্ক
B. লর্ড মেকলে
C. লর্ড ডালহৌসি
D. লর্ড রিপন

Show Answer

✅ উত্তর: লর্ড মেকলে


Q. ক্রিমিনাল প্রসিডিউর কোড চালু হয় কবে?
A. 1860 খ্রিষ্টাব্দ
B. 1861 খ্রিষ্টাব্দ
C. 1862 খ্রিষ্টাব্দ
D. 1870 খ্রিষ্টাব্দ

Show Answer

✅ উত্তর: 1862 খ্রিষ্টাব্দ


🔹 Economic Policies & Land Revenue

Q. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
A. ওয়ারেন হেস্টিংস
B. লর্ড কর্নওয়ালিস
C. লর্ড বেন্টিঙ্ক
D. লর্ড ডালহৌসি

Show Answer

✅ উত্তর: লর্ড কর্নওয়ালিস


Q. দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
A. ওয়ারেন হেস্টিংস
B. রবার্ট ক্লাইভ
C. লর্ড ক্যানিং
D. লর্ড রিপন

Show Answer

✅ উত্তর: ওয়ারেন হেস্টিংস


Q. দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে?
A. লর্ড ওয়েলেসলি
B. রবার্ট ক্লাইভ
C. লর্ড ডালহৌসি
D. লর্ড লিটন

Show Answer

✅ উত্তর: রবার্ট ক্লাইভ


Q. দ্বৈত শাসনের অবসান ঘটান কে?
A. লর্ড কর্নওয়ালিস
B. ওয়ারেন হেস্টিংস
C. লর্ড রিপন
D. লর্ড ক্যানিং

Show Answer

✅ উত্তর: ওয়ারেন হেস্টিংস


🔹 Wars & Events

Q. বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়?
A. 1760 খ্রিষ্টাব্দ
B. 1764 খ্রিষ্টাব্দ
C. 1772 খ্রিষ্টাব্দ
D. 1780 খ্রিষ্টাব্দ

Show Answer

✅ উত্তর: 1764 খ্রিষ্টাব্দ


Q. বন্দিবাসের যুদ্ধ কবে হয়?
A. 1757 খ্রিষ্টাব্দ
B. 1760 খ্রিষ্টাব্দ
C. 1764 খ্রিষ্টাব্দ
D. 1770 খ্রিষ্টাব্দ

Show Answer

✅ উত্তর: 1760 খ্রিষ্টাব্দ


Q. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
A. লর্ড ক্যানিং
B. লর্ড কার্টিয়ার
C. লর্ড ডালহৌসি
D. লর্ড রিপন

Show Answer

✅ উত্তর: লর্ড কার্টিয়ার


Q. আলিনগরের চুক্তি কার মধ্যে হয়েছিল?
A. ইংরেজ ও মোগল
B. ইংরেজ ও সিরাজ-উদ-দৌলা
C. ফরাসি ও ইংরেজ
D. মোগল ও মারাঠা

Show Answer

✅ উত্তর: ইংরেজ ও সিরাজ-উদ-দৌলা


🔹 Economic & Industrial History

Q. TISCO প্রতিষ্ঠিত হয় কবে?
A. 1905 খ্রিষ্টাব্দ
B. 1907 খ্রিষ্টাব্দ
C. 1910 খ্রিষ্টাব্দ
D. 1920 খ্রিষ্টাব্দ

Show Answer

✅ উত্তর: 1907 খ্রিষ্টাব্দ


Q. ভারতে প্রথম রেলপথ চালু হয় কবে?
A. 1850 খ্রিষ্টাব্দ
B. 1853 খ্রিষ্টাব্দ
C. 1860 খ্রিষ্টাব্দ
D. 1870 খ্রিষ্টাব্দ

Show Answer

✅ উত্তর: 1853 খ্রিষ্টাব্দ


Q. প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয়?
A. দিল্লি–লখনৌ
B. বোম্বাই–থানে
C. কলকাতা–পাটনা
D. মাদ্রাজ–মাইসোর

Show Answer

✅ উত্তর: বোম্বাই–থানে


Q. গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সাথে যুক্ত ছিল?
A. শিক্ষা
B. কৃষি
C. রেলপথ
D. শিল্প

Show Answer

✅ উত্তর: রেলপথ


Q. দস্তক কী?
A. কর
B. বিনাশুল্ক বাণিজ্য অধিকার
C. জমি
D. আইন

Show Answer

✅ উত্তর: বিনাশুল্ক বাণিজ্য অধিকার


🔹 Thinkers & Books

Q. ‘Poverty and Un-British Rule in India’ গ্রন্থের লেখক কে?
A. দাদাভাই নৌরজি
B. রবীন্দ্রনাথ
C. বিবেকানন্দ
D. বঙ্কিমচন্দ্র

Show Answer

✅ উত্তর: দাদাভাই নৌরজি


Q. ‘Ruin of Indian Trade and Industries’ গ্রন্থের লেখক কে?
A. বি. ডি. বসু
B. দাদাভাই নৌরজি
C. রামমোহন রায়
D. মেকলে

Show Answer

✅ উত্তর: বি. ডি. বসু


দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর | HS History 3rd Semester Questions and Answers MCQ থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেতে এই ওয়েবসাইটটি সেভ করে রাখুন ও পুনরায় কিছুদিন পর ভিজিট করুন।

এই ওয়েবসাইটের কোনো পোস্ট কপি করে অন্য ওয়েবসাইটে ব্যবহার বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার আইনত অপরাধ।

উপসংহার

সর্বোপরি বলা যায়, দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর | HS History 3rd Semester Questions and Answers MCQ প্রশ্ন উত্তরগুলি সম্পূর্ণ অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিটা অধ্যায় থেকে প্রচুর পরিমাণে mcq প্রশ্ন হয়। তাই এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করবে। আর শিক্ষার্থীদের বলব তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করার জন্য টেক্সট বই ভালোভাবে পড়ার চেষ্টা করবে। কারণ বইয়ের বিকল্প কিছু হয় না। যদি কোথাও কোন অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই পোস্টটি তোমাদের বন্ধুদের মধ্যে যতটা সম্ভব হবে শেয়ার করবে।

তথ্যসূত্র (Sources)

  • Majumdar, R. C. 2000. ভারতের ইতিহাস ও সংস্কৃতি, Kolkata: General Press.
  • Sen, S. N. 2012, প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের ইতিহাস, Kolkata: New Central Book Agency.
  • A. L. 2004, The Wonder That Was India. New Delhi: Rupa Publications.
  • Thapar, R. 2002. A History of India, Vol. 1. London: Penguin Books.
  • Chandra, S. 2007. Medieval India: From Sultanat to the Mughals. New Delhi: Har-Anand Publications.
  • Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
  • Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
  • HS History 3rd Semester Questions and Answers MCQ
  • Online Sources

প্রশ্ন – দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন

উত্তর – দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস (HS History) সাজেশন করাটা একটু কঠিন কাজ। কারণ শর্ট কোশ্চেন বা MCQ প্রশ্নের সাজেশন করা যায় না। এই পোষ্টের মধ্যে প্রতিটি অধ্যায় থেকে mcq প্রশ্ন উত্তর তৈরি করা আছে। এই প্রশ্নগুলো ছাড়াও তোমরা টেক্স বই ভালো করে পড়বে।

আরোও পোস্ট পড়ুন

দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর | HS History 3rd Semester Questions and Answers MCQ সম্পূর্ণ পোস্টটি করার জন্য ধন্যবাদ।

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

Leave a Comment

close
✅ Copied with source!