বাংলা অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে একজন বিশিষ্ট কবি হলেন কাশীরাম দাস। মহাভারতের অনুবাদক কাশীরাম দাসের কবি প্রতিভা (Kashiram Das the Poetic Genius of Mahabharata) ছিল অনন্য। তিনি সহজ সরল ছন্দে মহাভারতের সম্পূর্ণ বাংলা অনুবাদ করে বাঙালির মন জয় করে নেন।
কাশীরাম দাসের জীবনী | Biography of Kashiram Das
কাশীরাম দাসের জীবনী সম্পর্কে নানা ভিন্ন মত পরিলক্ষিত হয়। কাশীরাম দাস স্বয়ং মহাভারতের দু’ একটি জায়গায় নিজের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছিলেন। তবে যাই হোক কাশীরাম দাস বর্ধমানের ইন্দ্রানী পরগনার সিদ্ধিগ্রামে কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কমলাকান্ত দাস। কাশীরাম দাস ছিলেন তিন ভাই। যথা – কৃষ্ণ দাস, কাশীরাম দাস ও গদাধর দাস।
মহাভারতের অনুবাদক কাশীরাম দাসের কবি প্রতিভার মূল্যায়ন | Kashiram Das the Poetic Genius of Mahabharata Analysis
সপ্তদশ শতাব্দীতে ভারতের অন্যতম ধর্মীয় গ্রন্থ মহাভারতের অনুবাদ করেন কাশীরাম দাস। কাশীরাম দাসের মহাভারতের অনুবাদ অন্যান্য অনুবাদের থেকে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছিল। কবি কৃত্তিবাসের মতো কাশীরাম দাস মহাভারতের অনুবাদের মধ্য দিয়ে সমগ্র বাঙালি জাতির কাছে চোখের মনি হিসেবে পরিগণিত হয়েছিল।
মহাভারতের অনুবাদক হিসেবে কাশীরাম দাসের কবি প্রতিভা (Kashiram Das the Poetic Genius of Mahabharata) ছিল অনন্য।
কাশীরাম দাস মেদিনীপুর জেলার আলিগড়ে জমিদার বাড়িতে শিক্ষকতা করতেন। জমিদার বাড়িতে অনেক বড় বড় পন্ডিত মানুষ আসতেন। সেই সূত্রে তাদের কাছ থেকে কাশীরাম দাস মহাভারতের গল্প কাহিনী দুর্বোধ্য ভাষা শুনে মহাভারতের বাংলা অনুবাদ কর্মে ব্রতী হন। তিনি মহাভারতের একটি জায়গায় আরো উল্লেখ করেন, যে তার গুরু অভিরাম মুখুটির আশীর্বাদেই মহাভারত অনুবাদ করেন। সেই কাজে তিনি সফল হন। সেই কারণে তার মহাভারতকে কাশীদাসী মহাভারত হিসেবেও বাঙালির পাঠকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে।
কাশীরাম দাসের উপাধি ছিল দেব। তবে মহাভারতের পুঁথিতেও দাস উল্লেখ রয়েছে। কবির পরিবার ছিলেন বৈষ্ণব ভাবা সম্পন্ন। তাই কাশীরাম দাসের মহাভারত বৈষ্ণব পদকর্তাদের অনুসরণ পরিলক্ষিত হয়।
কাশীরাম দাস তাঁর অনুবাদে বাংলার লোকসংস্কৃতি ও সমাজচেতনার প্রভাব এনেছেন। ফলে মহাভারতের কাহিনি বাংলার মাটিতে প্রোথিত হয়েছে।
কাশীরাম দাস মহাভারতের অনুবাদের ক্ষেত্রে প্রধানত পয়ার ও ত্রিপদী ছন্দে রচনা করেছেন। দীর্ঘ আখ্যান হয়েও তাঁর কবিতায় একঘেয়েমি আসে না। ছন্দে একটি স্বাভাবিক গতি বজায় থাকে, যা পাঠককে কাহিনির সঙ্গে এগিয়ে নিয়ে যায়।
কাশীরাম দাস মহাভারতের চরিত্রগুলিকে দেবতুল্য বা অতিমানবিক করে দেখাননি। বরং তাঁদের দুঃখ, দ্বন্দ্ব, সংশয় ও আবেগকে মানবিক রূপে প্রকাশ করেছেন। কর্ণের বঞ্চনা, দ্রৌপদীর লাঞ্ছনা বা যুধিষ্ঠিরের নৈতিক সংকট—সব ক্ষেত্রেই মানুষের অন্তর্লোক স্পষ্ট হয়ে ওঠে।
কাশীরাম দাসের মহাভারতের অনুবাদে কবিত্বের স্পষ্ট প্রকাশ দেখা যায়। সহজ ভাষা, ছন্দদক্ষতা ও মানবিক আবেগের মাধ্যমে তিনি মহাকাব্যকে জীবন্ত করেছেন। তাই তাঁকে একজন প্রতিভাবান কবি হিসেবেই মূল্যায়ন করা হয়। তাই তাঁর সৃজনশীল অনুবাদ, ভাষাশৈলী ও মানবিক দৃষ্টিভঙ্গি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
কাশীরাম দাস মহাভারতের গুরুত্ব প্রসঙ্গে বলেছেন –
“মহাভারতের কথা অমৃতসমান,
কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।”
উপসংহার | Conclusion
পরিশেষে বলা যায়, কাশীরাম দাস তাঁর মহাভারতে পৌরাণিক পরিমণ্ডল (Kashiram Das the Poetic Genius of Mahabharata) সৃষ্টি করতে পেরেছেন। তিনি মূলত একজন অনুবাদক কবি, যিনি সংস্কৃত মহাকাব্যকে বাংলায় রূপান্তর করার সময় নিজের কবিত্ব, কল্পনাশক্তি ও ভাষাজ্ঞানকে সম্পূর্ণভাবে প্রয়োগ করেছেন। এই কারণেই তাঁর মহাভারত কেবল অনুবাদ নয়, বাংলা সাহিত্যের একটি স্বতন্ত্র কাব্যকর্ম হিসেবে বিবেচিত হয়।মহাভারতের কাহিনীগুলিকে সহজ সরল করে ও হাস্যরস পরিবেশনে বাঙালির কাছে জনপ্রিয় করে তুলতে প্রয়াসী হন। তাই কাশীরাম দাসের মহাভারত সংস্কৃত আধিক্য হলেও দুর্বোধ্য ও নিরস হয়ে ওঠেনি।
তথ্যসূত্র | Sources
- বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৩-৫ খন্ড)- সুকুমার সেন
- বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস- সজনীকান্ত দাস
- বাংলা সাহিত্যে গদ্য- সুকুমার সেন
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (৬-৯)- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
- বাংলা সাহিত্যের ইতিকথা (৩-৪)- ভূদেব চৌধুরী
- Einsohn, A., & Schwartz, M. (2019). The copyeditor’s handbook: A guide for book publishing and corporate communications (4th ed.). University of California Press.
- Butcher, J., Drake, C., & Leach, M. (2016). Butcher’s copy-editing: The Cambridge handbook for editors, copy-editors and proofreaders (4th ed.). Cambridge University Press.
- Chicago Manual of Style. (2017). The Chicago manual of style (17th ed.). University of Chicago Press.
- Ritter, R. M. (2015). The Oxford guide to style (New Hart’s rules) (2nd ed.). Oxford University Press.
- Luey, B. (2010). Handbook for academic authors (5th ed.). Cambridge University Press.
- Kashiram Das the Poetic Genius of Mahabharata
- Internet sources
কাশীরাম দাস প্রশ্ন উত্তর
প্রশ্ন – মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে
উত্তর – মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশীরাম দাস। তিনি বাংলা ভাষায় সম্পূর্ণ মহাভারতকে অনুবাদ করেন।
প্রশ্ন – কাশীরাম দাস কোন শতকের কবি?
উত্তর – কাশীরাম দাস ষোড়শ শতকের কবি। তিনি বাংলা সাহিত্যে মহাভারতের অনুবাদক হিসেবে বিশেষভাবে পরিচিত। অনেক সাহিত্যিক গবেষক তাঁকে ষোড়শ–সপ্তদশ শতকের সন্ধিক্ষণের কবিও বলা হয়।
প্রশ্ন – কাশীরাম দাস মহাভারতের কয়টি পর্ব অনুবাদ করেন
উত্তর – কাশীরাম দাস মহাভারতের ২টি পর্ব অনুবাদ করেন। অনুবাদ করা পর্ব দুটি হলো— আদি পর্ব ও সভা পর্ব। তাঁর মৃত্যুর পর অন্যান্য অজ্ঞাতনামা কবি বাকি পর্বগুলি অনুবাদ করেন। যেহেতু কাশীরাম দাস বাংলা মহাভারতের সূচনা করেন এবং কাব্যরীতির আদর্শ স্থাপন করেন, তাই পুরো অনুবাদগ্রন্থটি তাঁর নামেই ‘কাশীদাসী মহাভারত’ নামে পরিচিত।
প্রশ্ন – কাশীরাম দাসের গুরুর নাম কি
উত্তর – কাশীরাম দাস মহাভারতের এক জায়গায় তাঁর গুরুর নাম উল্লেখ করেছেন। কাশীরাম দাসের গুরুর নাম হল – অভিরাম মুখুটি।
প্রশ্ন – কাশীরাম দাসের মহাভারত কবে প্রকাশিত হয়েছিল?
উত্তর – কাশীরাম দাসের মহাভারত (কাশীদাসী মহাভারত) প্রথম প্রকাশিত (মুদ্রিত) হয়েছিল— ১৮০২ খ্রিষ্টাব্দে। কাশীরাম দাস ষোড়শ শতকের কবি হলেও
তাঁর অনূদিত মহাভারত অনেক পরে মুদ্রিত হয়।
প্রশ্ন – বাংলা ভাষায় মহাভারত কার লেখা?
উত্তর – বাংলা ভাষায় মহাভারত বিশিষ্ট কবি সাহিত্যিক কাশীরাম দাসের লেখা।
Latest Articles
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন উত্তর | Fort William College Quiz Question and Answers for Competitive Exams
- বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশনের অবদান | Contribution of Serampore Mission to Bengali Prose
- বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান | Contribution of Fort William College Bengali Prose
- বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা | Vidyasagar Contribution to Bengali Literature
- বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান | Raja Ram Mohan Roy in Prose Literature
মহাভারতের অনুবাদক কাশীরাম দাসের কবি প্রতিভার মূল্যায়ন | Kashiram Das the Poetic Genius of Mahabharata সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।





2 thoughts on “মহাভারতের অনুবাদক কাশীরাম দাসের কবি প্রতিভার মূল্যায়ন | Kashiram Das the Poetic Genius of Mahabharata”