Share on WhatsApp Share on Telegram

শাক্ত পদাবলীতে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব | Shakta Padavali Kamalakanta Bhattacharya

বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর পাশাপাশি শাক্ত পদাবলীর জন্ম হয়। বিভিন্ন সার্থক পদকর্তার মধ্যে পার্থ পদাবলীতে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব (Shakta Padavali Kamalakanta Bhattacharya) ছিল অসামান্য প্রকৃতির।

বাংলা শাক্ত পদাবলীতে কমলাকান্ত ভট্টাচার্য ছিলেন এক বিশিষ্ট ও স্বতন্ত্র প্রতিভার অধিকারী কবি। তাঁর কবিতায় শাক্ত ভক্তি কেবল আধ্যাত্মিক নয়, গভীরভাবে মানবিক ও দর্শনসমৃদ্ধ রূপ লাভ করেছে। দেবী কালী তাঁর কাছে ভয়ের প্রতীক নন, বরং চেতনা, শক্তি ও মুক্তির প্রতীক।

কমলাকান্ত ভট্টাচার্যের জীবনী | Biography of Kamalakanta Bhattacharya

কমলাকান্ত ভট্টাচার্যের জীবনী নিয়ে নানা মতবাদ প্রচলিত। কারণ তার সঠিক জন্ম মৃত্যু সাল জানা যায় না। মনে করা হয় তিনি বর্ধমান জেলার কালনা গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকালে পিতা মারা গেলে তিনি মামার বাড়িতে মানুষ হন। বাল্যকালে কমলাকান্ত শিক্ষা লাভ করেন। স্থানীয় কোটালহাটে তিনি সাধনা করেছিলেন।

তিনি সাংসারিক ভোগ বাসনা ত্যাগ করে কালী মায়ের আরাধনায় নিজের জীবন উৎসর্গ করেন। কমলাকান্ত পঞ্চমুন্ডির আসন তৈরি করে কালী সাধনা করতেন। আনুমানিক ৫০ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন।

শাক্ত পদাবলীতে কমলাকান্ত ভট্টাচার্য কবি কৃতিত্ব | Shakta Padavali Kamalakanta Bhattacharya

শাক্ত পদাবলীতে রামপ্রসাদ সেনের পাশাপাশি শাক্ত পদাবলীতে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। কমলাকান্ত ভট্টাচার্য যে সময়ে সাধনায় মনোনিবেশ করেন তখন ভারতবর্ষের রাজা রামমোহন রায় সমাজ সংস্কারে ব্রতী হন। তবে যাই হোক শাক্ত পদাবলীতে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব (Shakta Padavali Kamalakanta Bhattacharya Poetic Achievements) ছিল অসামান্য প্রকৃতির।

কমলাকান্ত ছিলেন একদিকে কবি, ভাবুক এবং শিল্পী। তাঁর সঙ্গীতে বা গান গুলিতে রয়েছে ভক্তের আবেগ, সঙ্গীত রস এবং পরিমার্জিত ভাষা শৈলী। কবির চরিত্রে মুগ্ধ হয়ে বর্ধমান রাজ তেজসচন্দ্র কমলাকান্তকে গুরুপদে বরণ করেন এবং রাজ সভায় কবি সভাপন্ডিত হন।

কমলাকান্তের সংগীতগুলির মধ্যে প্রায় তিনশত গান পাওয়া গেছে। তার মধ্যে আগমনী ও বিজয়ার গানগুলি জনপ্রিয়তা লাভ করেছিল। কমলাকান্ত পৌরাণিক ঘটনাগুলিকে গানের আকারে তুলে ধরেছিলেন। যেমন –

ফিরে চাও গো উমা, তোমায় বিধুমুখ হেরি।-
অভাগিনী মায়েরে বধিয়া কোথা যাও গো।
এইখানে দাঁড়াও উমা, বারেক দাড়াও মা,
তাপের তাপিত তনু, ক্ষণেক জুড়াও গো।

কমলাকান্ত ছিলেন তান্ত্রিক ভাব যুক্ত কবি। তিনি তন্ত্রসাধনাকে মূলত বেছে নিয়েছিলেন। তিনি এই ইহ জীবনের দেহকে অবলম্বন করে পরম তত্ত্বের সাধনা করেন। কমলাকান্তের সাধনা অনুযায়ী শ্যামা একই অঙ্গে নারী ও পুরুষ। কমলাকান্তের কবিতায় দেবী কালী ভয়ংকর রূপের সীমা ছাড়িয়ে চেতনার প্রতীক হয়ে উঠেছেন। তিনি কালীকে সময়, শক্তি ও মুক্তির প্রতিমূর্তি হিসেবে দেখিয়েছেন।

এই কারণে শ্যামা মা তখন ভক্ত সাধকের একান্ত অন্তরের ধন। তাই কমলাকান্ত তার পদে লিখেছেন –

আদর করে ধরে রাখ, -আদরিনী শ্যামা মাকে।
মন, তুমি দেখ, আমি দেখি আর যেন ভাই, কেউ না দেখে।।

সাহিত্যিক সমালোচকগণ বলেছেন – কমলাকান্তের গানগুলিতে সাধক রামপ্রসাদের মতো বৈচিত্র নেই। যা সাধারণ মানুষের বোধগম্য নয়। কিন্তু রয়েছে আধ্যাত্মিক সাধনার নিগূঢ় তত্ত্ব (Nigur Totto)। কমলাকান্ত পারিবারিক জীবনের শান্ত পটভূমিতে আত্ম উপলব্ধিকে মূলধন করেছেন। যেখানে জ্ঞান, ভক্তি ও রুচির সুন্দর সমন্বয় সাধন পাওয়া যায়।

উপসংহার | Critical Analysis

তাই একথা বলা যায়, বাংলা সাহিত্যে বিশেষত শাক্ত পদাবলীতে বহু সাধকের আবির্ভাব ঘটলেও সাধক রামপ্রসাদ সেনের পাশাপাশি কমলাকান্ত ভট্টাচার্য ছিলেন সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র প্রকৃতির। তারা পারিবারিক ও বৈষয়িক মোহ, মায়া, কামনা, বাসনা ত্যাগ করে সাধন পথে অগ্রসর হয়েছিলেন। শুধু তাই নয় সাধারণ মানুষের জীবনের দুঃখ দুঃখ দুর্দশা গুলিকে তত্ত্বকথার মাধ্যমে তুলে ধরেছিলেন।

তাই শাক্ত পদাবলীতে কমলাকান্ত ভট্টাচার্য একজন গভীর দার্শনিক ও মানবিক কবি হিসেবে স্মরণীয়। ভক্তি, দর্শন ও আত্মঅনুসন্ধানের সমন্বয়ে তাঁর কবিতা শাক্ত সাহিত্যে এক অনন্য উচ্চতা অর্জন করেছে। তাঁর কবি কৃতিত্ব বাংলা সাহিত্যকে দীর্ঘদিন সমৃদ্ধ করে রাখবে।

তথ্যসূত্র | Sources

  • বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৩-৫ খন্ড)- সুকুমার সেন
  • বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস- সজনীকান্ত দাস
  • বাংলা সাহিত্যে গদ্য- সুকুমার সেন
  • বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (৬-৯)- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
  • বাংলা সাহিত্যের ইতিকথা (৩-৪)- ভূদেব চৌধুরী
  • Einsohn, A., & Schwartz, M. (2019). The copyeditor’s handbook: A guide for book publishing and corporate communications (4th ed.). University of California Press.
  • Butcher, J., Drake, C., & Leach, M. (2016). Butcher’s copy-editing: The Cambridge handbook for editors, copy-editors and proofreaders (4th ed.). Cambridge University Press.
  • Chicago Manual of Style. (2017). The Chicago manual of style (17th ed.). University of Chicago Press.
  • Ritter, R. M. (2015). The Oxford guide to style (New Hart’s rules) (2nd ed.). Oxford University Press.
  • Luey, B. (2010). Handbook for academic authors (5th ed.). Cambridge University Press.
  • Internet sources

প্রশ্ন – কমলাকান্তের প্রকৃত নাম কি?

উত্তর – কমলাকান্তের প্রকৃত নাম হল কমলাকান্ত ভট্টাচার্য। তবে তিনি বন্দ্যোপাধ্যায় উপাধিতে ভূষিত হয়েছিলেন।

প্রশ্ন – কমলাকান্ত ভট্টাচার্যের গ্রন্থের নাম কি?

উত্তর – কমলাকান্ত ভট্টাচার্য মূলত শাক্ত পদ (songs/poems) রচনা করেছেন। তাঁর রচনাগুলি জীবদ্দশায় পৃথক গ্রন্থ আকারে প্রকাশিত না হলেও পরে সংকলিত হয়ে গ্রন্থরূপ পায়। তিনি অনেকগুলি ভক্তিগীতি রচনা করেছিলেন, যেগুলি শাক্ত পদাবলীর অন্তর্ভুক্ত। 

প্রশ্ন – কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজসভার আনুকূল্য লাভ করেন?

উত্তর – কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমান রাজ তেজসচন্দ্রর রাজসভার আনুকূল্য লাভ করেন। কমলাকান্তের চরিত্রে মুগ্ধ হয়ে বর্ধমান রাজ তেজসচন্দ্র কমলাকান্তকে গুরুপদে বরণ করেন এবং রাজ সভায় কবি সভাপন্ডিত হন।

প্রশ্ন – শাক্ত পদাবলীর দুজন কবির নাম কী?

উত্তর – শাক্ত পদাবলীর দুজন উল্লেখযোগ্য কবি হলেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। রামপ্রসাদ সেনকে শাক্তপদাবলীর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচনা করা হয়। আর কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত পদাবলীর একজন বিখ্যাত কবি, যিনি রামপ্রসাদের পরবর্তী সময়ে এই ধারার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রশ্ন – কমলাকান্তের পিতার নাম কী ছিল?

উত্তর – সাহিত্য-ঐতিহ্য ও লোককথা অনুযায়ী জানা যায় যে, কমলাকান্ত ভট্টাচার্যের পিতা তাঁর বাল্যকালেই মৃত্যুবরণ করেন। ফলে তিনি মামার বাড়িতে মানুষ হন এবং সেখানেই তাঁর প্রাথমিক জীবন ও মানসিক গঠন সম্পন্ন হয়। তাই কমলাকান্ত ভট্টাচার্যের পিতার নাম কি ছিল সে বিষয়ে ঐতিহাসিকবিদগণের মধ্যে মতভেদ রয়েছে।

প্রশ্ন – কমলাকান্ত ভট্টাচার্য কোন ধারার কবি

উত্তর – কমলাকান্ত ভট্টাচার্য ছিলেন শাক্ত পদাবলীর কবি। তিনি শ্যামা মায়ের আরাধনা করতেন এবং গানের মাধ্যমে শ্যামাসঙ্গীতের প্রচলন করেন।

প্রশ্ন – কমলাকান্ত ভট্টাচার্য কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি

উত্তর – কমলাকান্ত ভট্টাচার্য ছিলেন শাক্ত পর্যায়ের শ্রেষ্ঠ কবি। অর্থাৎ তিনি ছিলেন শাক্ত পদাবলীর অন্যতম কবি।

Latest Articles

শাক্ত পদাবলীতে কমলাকান্ত ভট্টাচার্য কবি কৃতিত্ব | Shakta Padavali Kamalakanta Bhattacharya সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

Mr. Debkumar – Author and Founder of Edubitan.in

একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি ডিগ্রি কলেজে দশ বছরেরও বেশি সময় ধরে পাঠদান করছেন এবং শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষামূলক ডিজিটাল রিসোর্স ও প্রকাশনা তৈরিতেও সক্রিয়ভাবে যুক্ত। Edubitan -এর অনলাইন স্টোর store.edubitan.com এর মাধ্যমে তিনি শিক্ষাবিষয়ক মানসম্পন্ন PDF বই (Educational eBooks) ও স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করেন, যা শিক্ষার্থী, গবেষক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করে।

An experienced educator with more than ten years of teaching in a general degree college, dedicated to fostering academic excellence and holistic student growth. He is also the creator of structured digital learning resources and educational publications. Through Edubitan and its online store store.edubitan.com, he publishes and distributes curated PDF books (Educational eBooks) and study materials in education to support students, researchers, and competitive exam aspirants.

2 thoughts on “শাক্ত পদাবলীতে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব | Shakta Padavali Kamalakanta Bhattacharya”

Leave a Comment

close
✅ Copied with source!